বিসিসিআইয়ের ভিডিওতে ঋষভকে বলতে দেখা গিয়েছে, “রোহিত শর্মা স্যার কোথায়?” এরপর তিনি নিজেই মজা করে জবাব দিয়েছেন, “হয়তো বাগানে ঘুরছেন। এবার বাগানের অভাব খুব অনুভব করব।”

ঋষভ পন্থ ও রোহিত শর্মা
শেষ আপডেট: 7 June 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এখন চলছে ‘গম্ভীর’ যুগ। রোহিত শর্মা, বিরাট কোহলির লাল বলের ক্রিকেট থেকে অবসর (Rohit Sharma and Virat Kohli Retirement) নেওয়ার পর টিম ইন্ডিয়া প্রথম টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ডের মাটিতে (England Tour)। পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজে (Test Series) অধিনায়কত্ব করবেন শুভমান গিল (Shubman Gill captain)। তাঁর ডেপুটি হিসাবে রানির দেশে গিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)।
বিশেষজ্ঞদের মতে, আসন্ন ইংল্যান্ড সফর তরুণ ভারতীয় দলের কাছে হতে চলেছে অ্যাসিড টেস্টের মতো। দল যদি ব্যর্থ হয় তবে রোহিত, বিরাটদের অবসর প্রসঙ্গ নিয়ে ঝড় উঠতে পারে। কারণ অনেকেই মনে করেন, এই দুই তারকার অবসরের পিছনে হাত রয়েছে হেডস্যার গৌতম গম্ভীর ও বোর্ডের নির্বাচক দলের।
এদিকে, শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় টেস্ট দল শনিবার ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। ভারত ২০ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সিরিজ শুরুর আগে এই দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ জানিয়েছেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির না থাকাটা পরিবারের অভিভাবক না থাকার মতো।
Paps to Rishabh pant : "Rohit Sharma sir kidar hai"
Rishabh pant : "garden, mein Ghum Rahe hain"
Paps : "sir apko yaad ayegi ki nahi garden ki"
Rishabh : "garden ki to bahot yaad ayegi bhai"🥺
Everyone is missing Rohit Sharma.😿 pic.twitter.com/wFt9s04TK7— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) June 6, 2025
ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে অধিনায়ক গিল, সহ-অধিনায়ক পন্থ, সাই সুদর্শন, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজ-সহ অন্যান্য খেলোয়াড়রা মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন।
গত বছর ঘরোয়া টেস্ট সিরিজের সময় রোহিতের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে হিটম্যান সতীর্থদের বলছিলেন, “কেউ বাগানে ঘোরাফেরা করবে না।” ঋষভের আক্ষেপ এবার আর তাঁদের কেউ এ ধরনের কথা বলবেন না। বিসিসিআইয়ের ভিডিওতে ঋষভকে বলতে দেখা গিয়েছে, “রোহিত শর্মা স্যার কোথায়?” এরপর তিনি নিজেই মজা করে জবাব দিয়েছেন, “হয়তো বাগানে ঘুরছেন। এবার বাগানের অভাব খুব অনুভব করব।”
ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই সিরিজটি ২০২৫ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি লন্ডনের লিডস, বার্মিংহাম, লর্ডস, দ্য ওভালে এবং ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে। রোহিত এবং কোহলির টেস্ট অবসরের পর এটি হবে এই ফরম্যাটে ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
২০০৭ সালের পর থেকে ভারত ইংল্যান্ডের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি। এই সিরিজের প্রস্তুতির জন্য ইতিমধ্যে লোকেশ রাহুল, করুণ নায়ারের মতো বেশ কিছু ক্রিকেটার ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। সেখানে তাঁরা ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইন্ডিয়া এ-এর হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন। তবে ইংল্যান্ডের মাটিতে টিম ইন্ডিয়া বহুদিন টেস্ট সিরিজ না জিতলেও গত বছর ভারতের বিরুদ্ধে জো রুটরা ১-৪ ব্যবধানে হেরে গিয়েছিলেন।
টেস্ট সিরিজের জন্য উভয় দল
ভারত: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, আরশদীপ সিং, কুলদীপ যাদব।
ইংল্যান্ড: বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্র্যাড কারস, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জোশ টং, ক্রিস ওকস।