Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ক্রীড়ামন্ত্রীর চাপে নতিস্বীকার, ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করল আইএফএ

এমনকি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও একই দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলার ফুটবলের উন্নতির স্বার্থেই ভূমিপুত্রের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

ক্রীড়ামন্ত্রীর চাপে নতিস্বীকার, ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করল আইএফএ

আইএফএ-র বৈঠক

শেষ আপডেট: 7 June 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে আইএফএ (IFA) সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা লিগে (Kolkata League) মাঠে পাঁচজন ভূমিপুত্রকে (Bengal Footballer) রাখতেই হবে। কিন্তু বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তের পর দাবি উঠেছিল এই সংখ্যা আরও বাড়ানো হোক। এমনকি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও (Bengla Sports Minister Arup Biswas) একই দাবি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলার ফুটবলের উন্নতির স্বার্থেই ভূমিপুত্রের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

অবশেষে ক্রীড়ামন্ত্রীর পরামর্শ মেন ভূমিপুত্র বাড়ানোর পক্ষে হাঁটল আইএফএ। তারা জানিয়ে দিল পাঁচজন নয়, মাঠে ছয়জন ভূমিপুত্র রাখতেই হবে।

আইএফএর এই সিদ্ধান্তের ফলে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের নূন্যতম ভূমিপুত্রের সংখ্যা বাড়ল। এর আগে প্রিমিয়ার ডিভিশনের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ভূমিপুত্রের সংখ্যা নূন্যতম পাঁচজন নির্ধারিত হয়েছিল। সম্প্রতি রাজ্য সরকারের ক্রীড়া দফতর ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর অনুরোধ করে আইএফএ-কে। আইএফএ শুক্রবার প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশন লিগ কমিটির ও প্রিমিয়ারের ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকে ক্রীড়া দফতরের অনুরোধকে মান্যতা দিয়ে নূন্যতম ভূমিপুত্রের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করার বিষয়ে সকলে সহমত হ। 

IFA Meeting

এদিকে, প্রিমিয়ার ডিভিশনের লটারি নিয়ে কোনও কোনও মিডিয়া প্রশ্ন তুলতে শুরু করেছিল। অভিযোগটা এনেছিল সাদার্ন সমিতি। সেই বিষয়টিও গতকালের বৈঠকে তোলা হয়। যদিও সাদার্নের কোনও প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত ক্লাব প্রতিনিধিরা সমবেত ভাবে জানান, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে লটারি হয়েছে এবং এ নিয়ে তাঁদের কোনও অভিযোগ নেই। 

বৈঠকে ক্লাবগুলির প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ-সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখোপাধ্যায়, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফলরঞ্জন গিরি। কিন্তু বৈঠকে মোহনবাগানের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন না আইএফএ-র দুই সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল।


```