Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Bengaluru Stampede: ভিড়ের জন্য দায়ী তিনিই! এবার থানায় অভিযোগ দায়ের কোহলির বিরুদ্ধে

দাবি করা হয়েছে, তাঁর জন্যই মূলত অত ভিড় হয়েছিল ঘটনার দিন। তাই এর দায় তিনি এড়িয়ে যেতে পারেন না। 

Bengaluru Stampede: ভিড়ের জন্য দায়ী তিনিই! এবার থানায় অভিযোগ দায়ের কোহলির বিরুদ্ধে

বিরাট কোহলি

শেষ আপডেট: 7 June 2025 03:35

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় (Bengaluru Stampede) এবার অভিযোগ দায়ের হল আরসিবি-র (RCB) প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে। দাবি করা হয়েছে, তাঁর জন্যই মূলত অত ভিড় হয়েছিল ঘটনার দিন। তাই এর দায় তিনি এড়িয়ে যেতে পারেন না। স্থানীয় এক সমাজকর্মী এইচএম বেঙ্কটেশ বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

কাবন পার্ক থানায় বিরাট কোহলির বিরুদ্ধে ওই সমাজকর্মী অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শুধুমাত্র তাঁকে দেখা জন্যই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অত ভিড় হয়েছিল। কোহলিকেই মূলত দেখতে এসেছিলেন মানুষ। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পরও অনুষ্ঠান বন্ধ করা হয়নি। কোহলি নিজেও তা বন্ধের বন্ধের উদ্যোগ নেননি। পদপিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরেও উৎসব চালিয়ে যাওয়া হয়েছিল। তাই কোহলিকেই এই ঘটনার দায় নিতে হবে বলে জানিয়েছেন অভিযোগকারী। 

ইতিমধ্যে এই বিপর্যয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুনছে কর্নাটক হাইকোর্ট। রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছ থেকে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও একাধিক পদক্ষেপ নিয়েছেন। কিন্তু কোহলিদের বিরুদ্ধে ক্ষোভ যেন বেড়ে যাচ্ছে। আগেই আরসিবি টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 'জোর করে' অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার। সরকারের কথা নাকি শোনেনি তাঁরা। এবার তো সরাসরি কোহলির বিরুদ্ধে অভিযোগ।

সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলার সময় এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে। কিন্তু এখনই কোহলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। প্রসঙ্গত, বুধবার বেঙ্গালুরুতে আরসিবি-র আইপিএল উৎসবে শামিল হতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন।

এদিকে, আরসিবির (RCB) মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ, কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সর্বোপরি আরসিবি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দোষারোপ, পালটা দোষারোপ ও দায় অস্বীকারের খেলা চলতে থাকে। চাপে পড়ে রাজ্য সরকার কঠোর তদন্তের আশ্বাস দেয়। গতকালই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আরসিবি কর্তৃপক্ষ, মার্কেটিং সংস্থা ডিএনএ এন্টারটেনমেন্ট এবং কর্নাটকের রাজ্য ক্রিকেট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। যার ফলশ্রুতি এই গ্রেফতার। এমনটাই মনে করেছেন বিশেষজ্ঞদের বড় অংশ।


```