Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

‘সবকিছু জেনেও অনুষ্ঠান চালিয়ে গেলেন কী করে?’ বেঙ্গালুরুর ঘটনায় প্রশ্নের মুখে বিরাট

দোষারোপ-পাল্টা দোষারোপের পালা চলছে। কিন্তু আইপিএল জয়ের উৎসব-আয়োজনে ১১ জন মৃত, অন্তত ৩০ জন গুরুতরভাবে আহত—এই সংখ্যাটা না আরসিবি (RCB), না কর্নাটক সরকার—কাউকেই স্বস্তিতে রাখবে না। 

‘সবকিছু জেনেও অনুষ্ঠান চালিয়ে গেলেন কী করে?’ বেঙ্গালুরুর ঘটনায় প্রশ্নের মুখে বিরাট

বিরাট কোহলি

শেষ আপডেট: 5 June 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: কাল বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswami Stadium) ভেতরে যখন দাপিয়ে ডিজে চলছে, গান বাজছে, হুল্লোড় শুরু হয়েছে, আইপিএল বিজয়ী ক্রিকেটাররা যখন ট্রফি হাতে উল্লাস প্রদর্শন করছেন, ঠিক তখনই মাঠের বাইরে ভেসে উঠছে আর্তনাদ।

প্রশাসনিক গাফিলতিতে দলের বিজয় মিছিল দেখতে জমায়েত হাজারো সমর্থকের ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়ছে স্টেডিয়ামের প্রধান দরজায়! ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি পেরিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা যখন দানা বাঁধল, তখন প্রয়োজনের তুলনায় নগণ্য পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা কার্যত দর্শক!

দোষারোপ-পাল্টা দোষারোপের পালা চলছে। কিন্তু আইপিএল জয়ের উৎসব-আয়োজনে ১১ জন মৃত, অন্তত ৩০ জন গুরুতরভাবে আহত—এই সংখ্যাটা না আরসিবি (RCB), না কর্নাটক সরকার—কাউকেই স্বস্তিতে রাখবে না। কেন আগাম বন্দোবস্ত করা হয়নি, কেন দর্শকদের উন্মাদনার আঁচ পেয়ে নিরাপত্তার ব্যবস্থা নিশ্ছিদ্র হয়নি, ধাক্কাধাক্কি কীভাবে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায় মোড় নিল—এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর পাশাপাশি নজর টেনেছে আরসিবি ও দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান বিরাট কোহলির (Virat Kohli) ভূমিকাও। বিকেল পাঁচটায় যখন বাইরে ভেসে আসছে আর্তনাদ, সমাজমাধ্যম, নিউজ মিডিয়া—সর্বত্র দুর্ঘটনার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, তখন কোন বুদ্ধিতে অনুষ্ঠান চালিয়ে গেল আরসিবি? কীভাবে তাতে অংশ নিলেন বিরাটের মতো বিচক্ষণ মানুষ? দায়িত্ববান খেলোয়াড়? তিনি কি জানতেন না? নাকি তাঁকে জানানো হয়নি? কিংবা তিনি জেনেও মঞ্চে থাকাই শ্রেয় মনে করেছেন? দুর্ঘটনার কারণ খোঁজার পাশাপাশি আতসকাচের নীচে জমতে শুরু করেছে একগুচ্ছ প্রশ্ন!

আর এই নিয়েও সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন। বলেছেন, ‘আমি কোনও জন্মে ভাবতে পারব না, বাইরে মানুষ মারা যাচ্ছে—এই খবরটা বিরাট জানত না এবং তারপরেও অনুষ্ঠান চালু থেকেছে। রাজনীতিক কিংবা আরসিবির মতো কর্পোরেটদের কথা আমি ছেড়ে দিচ্ছি। ওরা আগ্রাসী, মোটা চামড়ার। ফ্র্যাঞ্চাইজিরা কোনও কিছুর কেয়ার করে না। কারণ, তাদের লাভের অঙ্ক, ব্যালান্স শিট দেখাতে হবে। ওরা হয়তো জানতেও পারে। কিন্তু এটা পুরোপুরিভাবে যোগাযোগের তালমিলের অভাব। যখন বিরাট ও বাকি ক্রিকেটাররা সবকিছু জানতে পারল, ততক্ষণে পরিস্থিতি তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। বিরাট জানলেই ও বেরিয়ে যেত। আমি ভাবতেই পারি না, কোহলি জানত এতকিছু ঘটেছে!’

পরে আরসিবির তারকা ক্রিকেটার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোক ও সমবেদনা জানিয়েছেন। কিন্তু তাতে বিতর্কের ঝাঁঝ এতটুকু কমেনি।


```