Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বেঙ্গালুরু পদপিষ্ট দুর্ঘটনায় ক্রিকেট সংগঠনের সচিব ও কোষাধ্যক্ষের ইস্তফা

শনিবার একটি যৌথ প্রেস বিবৃতিতে তাঁরা বলেছেন, এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিচ্ছেন তাঁরা।

বেঙ্গালুরু পদপিষ্ট দুর্ঘটনায় ক্রিকেট সংগঠনের সচিব ও কোষাধ্যক্ষের ইস্তফা

ইতিমধ্যেই বেশ কয়েকজন রাজনৈতিক ও পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

শেষ আপডেট: 7 June 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটক রাজ্য ক্রিকেট সংগঠনের (KSCA) সচিব এ জয়শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই জয়রাম শুক্রবার রাতে ইস্তফা দিলেন। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও বহু ঘায়েলের ঘটনায় তাঁরা পদত্যাগ করেছেন। আমদাবাদে ১৮ বছরের মধ্যে প্রথমবার আইপিএল জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিজয় উৎসবে এম চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের।

শনিবার একটি যৌথ প্রেস বিবৃতিতে তাঁরা বলেছেন, এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিচ্ছেন তাঁরা। দুজনেই বলেছেন, যদিও এই ঘটনায় তাঁদের ক্ষমতা খুবই সীমাবদ্ধ ছিল। উল্লেখ্য, এই ঘটনায় এতটাই আলোড়ন পড়েছে যে, ইতিমধ্যেই বেশ কয়েকজন রাজনৈতিক ও পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। কর্নাটক হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা করেছে।

পুলিশ প্রথমে কোনও এফআইআর না করে ১১টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলেও পরে চাপে পড়ে আরসিবি, কেএসসিএ-র সভাপতি রঘুরাম ভাট এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ডিএনএ এন্টারটেনমেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। প্রেস বিবৃতিতে সচিব ও কোষাধ্যক্ষ লিখেছেন, নজিরবিহীন ও দুর্ভাগ্যজনক এই ঘটনায় আমাদের ক্ষমতা খুবই সীমাবদ্ধ থাকলেও আমরা নৈতিক দায়িত্ব গ্রহণ করে নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগপত্র কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি।

কর্নাটক হাইকোর্ট রাজ্য সরকারকে ১০ জুনের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলেছ। এর মধ্যে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনও পদাধিকারীকে গ্রেফতার করা চলবে না বলেও নির্দেশ দিয়েছে। তাঁরা যতক্ষণ পুলিশের সঙ্গে সহযোগিতা করবেন, ততক্ষণ তাঁদের গ্রেফতার করা হবে না। ইতিমধ্যে পুলিশ আরসিবি ও ডিএনএ এন্টারটেনমেন্টের চারজনকে গ্রেফতার করেছে। তাঁদের সকলকেই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযোগ, তাঁরা সকলে শহর ছেড়ে পালানোর চেষ্টায় ছিলেন।


```