Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিউইয়র্কের ম্যানহাটনে আততায়ীর হামলা

নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক যুদ্ধে ৫ জনের প্রাণ গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যানহাটনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালালে চারজন নিহত হন।

নিউইয়র্কের ম্যানহাটনে আততায়ীর হামলা

নিউইয়র্ক

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 July 2025 08:32

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক যুদ্ধে ৫ জনের প্রাণ গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ম্যানহাটনের মধ্যাঞ্চলে এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালালে চারজন নিহত হন। হামলাকারীকে পুলিশ হত্যা করে। তবে সে নিজেও আত্মঘাতী হয়ে থাকতে পারে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন বহু মানুষ।

হামলার ঘটনাটি ঘটে ভারতীয় সময় সোমবার গভীর রাতে, বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন ইনভেস্টমেন্ট কোম্পানির কার্যালয়ে। এক বন্দুকধারী ব্যক্তি একের পর এক ফ্লোরে ঢুকে গুলি করা শুরু করে। ভয়ে অফিসকর্মীরা দ্রুত পালায়। পুলিশ এলে তাদের উপরও চড়াও হয় ওই ব্যক্তি।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেশিকা টিসচ জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আহতদের উদ্ধারের জন্য হেলিকপ্টার কাজে লাগানো হচ্ছ। সেই কারণে সাংবাদিক ও উৎসুক জনতাকে বিল্ডিংয়ের কাছে যেতে দেওয়া হয়নি। আরও কোনও আওতায়ী ছিল কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। নিউইয়র্কের মেয়র এরিক এডামস এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।


```