হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, আহত ওই ১২ জনের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুরনো মর্টার শেল, যা থেকে বিস্ফোরণ ঘটে
শেষ আপডেট: 2 August 2025 20:00
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa incident) এলাকায় ভয়ানক বিস্ফোরণ। পুরনো মর্টার শেলকে খেলনা ভেবে সেটা নিয়ে খেলছিল কিছু বাচ্চা। তখনই ঘটে ওই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার ওই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই ৫ জন শিশুর মৃত্যু হয়। আহতের সংখ্যা প্রায় ১২।
লাক্কি মারওয়াট জেলার এক পাহাড়ি এলাকায় একদল বাচ্চা একটি পুরনো মর্টার শেল খুঁজে পায়। তারপর সেটা তারা গ্রামে নিয়ে আসে। তখনই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, যে সময় বাচ্চারা ওই মর্টার শেল নিয়ে খেলছিল, তখনই তাদের অজান্তে কোনওভাবে সেটি অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে, তাদের ‘খেলার জিনিস’ থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
সরকারি সূত্রে খবর, এই ঘটনায় ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং অন্তত ১২ জন আহত হওয়ার কথা জানা গিয়েছে। উদ্ধারকারী দল খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয়। মৃতদেহ এবং আহতদের উদ্ধার করেকাছের সিটি হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, আহত ওই ১২ জনের মধ্যে বেশিরভাগই শিশু। তাদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক।
মর্টার শেলের আচমকা বিস্ফোরণের ওই খবরে আতঙ্কে রয়েছেন খাইবার পাখতুনখোয়া এলাকার বাসিন্দারা।