Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এখনই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শুধু অপারেশন বা ওষুধ নয়, রোগীকে ভেতর থেকে সুস্থ করে তোলে রিহ্যাবিলিটেশন

এই সম্মেলনের মূল উদ্যোগ নেন ও নেতৃত্ব দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ( ink ) এর নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ড. সুপর্ন গঙ্গোপাধ্যায় ( Dr. Suparna Ganguly )। তাঁর প্রচেষ্টায় চিকিৎসা ও প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় আজ। 

শুধু অপারেশন বা ওষুধ নয়, রোগীকে ভেতর থেকে সুস্থ করে তোলে রিহ্যাবিলিটেশন

প্রিয়া ধর

শেষ আপডেট: 1 March 2026 11:52

দ্য ওয়াল ব্যুরো: “শুধু অপারেশন বা ওষুধ নয়, রোগীকে ভেতর থেকে সুস্থ করে তোলে রিহ্যাবিলিটেশন”, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এখন স্পষ্ট শুধু অস্ত্রোপচার বা ওষুধে রোগ সারানোই শেষ কথা নয়। যে কোনও বড় অসুখ, বিশেষ করে স্ট্রোক, ব্রেন ইনজুরি বা স্নায়ুজনিত সমস্যার পর একজন রোগীকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল রিহ্যাবিলিটেশন ( Rehabilitation Specialist )। সেই বার্তাকেই সামনে রেখে কলকাতায় অনুষ্ঠিত হল ‘ইনক্রিহ্যাবকন ২০২৬’। আয়োজন করে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা ( Institute of Neurosciences Kolkata)। সিসি ওয়ানের রয়্যাল বেঙ্গল রুমে দিনভর চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নিউরোলজিস্ট ( Neurologist) রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ, ফিজিওথেরাপিস্ট (Physiotherapist) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ( AI ) বিশেষজ্ঞরা।

এই সম্মেলনের মূল উদ্যোগ নেন ও নেতৃত্ব দেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স (ink) এর নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ড. সুপর্ন গঙ্গোপাধ্যায় ( Dr. Suparna Ganguly)। তাঁর প্রচেষ্টায় চিকিৎসা ও প্রযুক্তি ক্ষেত্রের বিশেষজ্ঞদের একত্রিত করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয় আজ। 

আলোচনার মূল বিষয় ছিল - স্ট্রোক, ব্রেন ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরির পর রোগীদের সম্পূর্ণ সুস্থ হতে আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিশেষ করে AI-নির্ভর রোগী পর্যবেক্ষণ ব্যবস্থা, রোবোটিক গেইট ট্রেনিং, এক্সোস্কেলেটন প্রযুক্তি এবং ভার্চুয়াল রিয়ালিটি ভিত্তিক থেরাপি নিয়ে বিশদ আলোচনা হয়।

বিশেষজ্ঞরা জানান, নিউরোরিহ্যাবিলিটেশন এখন আর শুধুমাত্র প্রচলিত থেরাপির মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে রোগীর সুস্বাস্থ্য দ্রুত বোঝা যায় এবং ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা তৈরি করা সম্ভব। আয়োজকদের মতে, এই সম্মেলনের মাধ্যমে নিউরোরিহ্যাবিলিটেশন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর ও রোগীকেন্দ্রিক পরিষেবার দিকে আরও একধাপ যেন এগোনো গেল। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তুলবে বলেই মত এই অনুষ্ঠানের আয়োজকদের।


```