Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শীতের 'পাওয়ার বুস্টার' নলেন গুড়! হজম থেকে রোগপ্রতিরোধ- একাই সামলাবে এই সুপারফুড

শুধু স্বাদ নয়, নলেন গুড়ে লুকিয়ে আছে নানা পুষ্টিগুণ (Nolen Gur benefits), যা শীতের মরসুমে শরীরকে ভিতর থেকে শক্তি দেয় (Winter superfoods)।

শীতের 'পাওয়ার বুস্টার' নলেন গুড়! হজম থেকে রোগপ্রতিরোধ- একাই সামলাবে এই সুপারফুড

শীতের 'সুপারফুড' নলেন গুড়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 12 January 2026 13:50

দ্য ওয়াল ব্যুরো: পৌষের হাড়কাঁপানো ঠান্ডায় চারদিকে এখন পিঠেপুলির উৎসব। শীতের বাজারে নলেন গুড়ের গন্ধ যেন আলাদা করে মন টানে। শুধু স্বাদ নয়, নলেন গুড়ে লুকিয়ে আছে নানা পুষ্টিগুণ (Nolen Gur benefits), যা শীতের মরসুমে শরীরকে ভিতর থেকে শক্তি দেয় (Winter superfoods)। স্বাদে অতুলনীয় এই নলেন গুড় আসলে শরীরের জন্য কতটা উপকারী, তা অনেকেই জানেন না।

শীতের দিনে শরীরে শক্তির চাহিদা বাড়ে (Health benefits of Nolen Gur)। নলেন গুড়ে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, যা দ্রুত শক্তি জোগায় এবং শরীরকে চনমনে রাখে। সকাল সকাল নলেন গুড়ের পিঠে খেলে দিনের শুরুটাই হয়ে ওঠে বেশ প্রাণবন্ত।

শীতে হজমের সমস্যাও বাড়ে। এই সময় কোষ্ঠকাঠিন্য, গ্যাস বা অম্বলের মতো সমস্যা খুবই সাধারণ। নলেন গুড়ের ফাইবার হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। নিয়মিত অল্প পরিমাণ নলেন গুড় খেলে পেট পরিষ্কার থাকে এবং পাচনতন্ত্র ভাল কাজ করে।

মরসুম বদলের সময়ে সর্দি-কাশি, জ্বর হওয়ার প্রবণতা বাড়ে। নলেন গুড়ের মধ্যে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় (Nolen Gur immunity boost)। এটি শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখে, ফলে শ্লেষ্মাজনিত সমস্যা বা ঠান্ডা লাগা কিছুটা হলেও কমে যায়। যারা সহজেই ঠান্ডা লাগেন, তাঁদের জন্য নলেন গুড় বিশেষভাবে উপকারী।

নলেন গুড় শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সাহায্য করে (Health benefits of Nolen Gur)। লিভার ও পাচনতন্ত্র থেকে টক্সিন বের করে দিতে নলেন গুড় কার্যকরী। ফলে শরীরের ভেতরে জমে থাকা ক্ষতিকর উপাদান দূর হয়ে শরীর থাকে সুস্থ।

  • শুধু সরাসরি নয়, নানা ভাবে নলেন গুড় খাওয়ার অভ্যাসও খুব জনপ্রিয়।
  • চা বা কফিতে চিনি বাদ দিয়ে নলেন গুড় ব্যবহার করলে স্বাদ বাড়ে এবং শরীরও ভাল থাকে।
  • সকালের ব্রেকে ওটসের সঙ্গে নলেন গুড় মিশিয়ে খেলে তা স্বাস্থ্যকর ও সুস্বাদু হয়।
  • পায়েস, সন্দেশ, পাটিসাপটা- প্রায় সব শীতের মিষ্টিতেই নলেন গুড় ব্যবহার করলে স্বাদ বেড়ে যায় বহুগুণ।
  • রুটি বা পরোটার সঙ্গেও অনেকে নলেন গুড় খেতে পছন্দ করেন।

শীতের দিনে স্বাদ, পুষ্টি ও উপকার সবকিছুরই সমন্বয় ঘটায় নলেন গুড়। তাই শীতের মরশুমে অল্প পরিমাণে নিয়মিত নলেন গুড় খাওয়া শরীরের জন্য যেমন ভাল, মনকেও করে তোলে তৃপ্ত।


```