কোন খাবার থেকে সেই প্রোটিন পাচ্ছেন এবং তার সঙ্গে কত অতিরিক্ত ক্যালোরি ঢুকছে, এই হিসেবটাই বেশি জরুরি (Protein Calorie comparison)। কারণ এই ‘লুকোনো ক্যালোরি’ অনেক সময়েই ডায়েটের অগ্রগতি থামিয়ে দেয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 December 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: ওজন কমাতে গেলে অনেকেই ভাবেন, বেশি প্রোটিন খেলেই খিদে কমবে, বেশি সময় পর্যন্ত পেট ভরা থাকবে, আর দ্রুত মেদ ঝরবে। কিন্তু ফিটনেস কোচ কুশ মালহোত্রা (Kush Malhotra) সতর্ক করে বলছেন, শুধু প্রোটিনের পরিমাণ দেখলেই হবে না। কোন খাবার থেকে সেই প্রোটিন পাচ্ছেন এবং তার সঙ্গে কত অতিরিক্ত ক্যালোরি ঢুকছে, এই হিসেবটাই বেশি জরুরি (Protein Calorie comparison)। কারণ এই ‘লুকানো ক্যালোরি’ অনেক সময়েই ডায়েটের অগ্রগতি থামিয়ে দেয়।
২০ গ্রাম প্রোটিনে কত ক্যালোরি- কঠিন সত্য সামনে আনলেন কুশ
সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিয়োতে কুশ দেখান, ২০ গ্রাম প্রোটিন পেতে বিভিন্ন খাবার থেকে কত ক্যালোরি শরীরে ঢোকে। তুলনাটা দেখলে বোঝা যায়, অনেক ‘স্বাস্থ্যকর’ খাবারেও লুকিয়ে থাকে অতিরিক্ত ক্যালোরি (Fat loss tips)।
তিনি জানান,
এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে, একই মাত্রায় প্রোটিন হলেও ক্যালোরির পার্থক্য বিশাল।
ফ্যাট লসে ‘১০-ইন-১০০’ নিয়ম
কুশের পরামর্শ, ওজন কমাতে চাইলে ‘১০-ইন-১০০’ নিয়ম (10 in 100 rules) মেনে চলুন। অর্থাৎ, ১০০ ক্যালোরিতে অন্তত ১০ গ্রাম প্রোটিন আছে, এমন খাবার বেছে নিলে ফ্যাট লস দ্রুত হয়।
এই তালিকায় সহজেই জায়গা পায় ওয়ে প্রোটিন বা ডিমের সাদা অংশ (Egg White)। কিন্তু বাদাম, ফুল-ফ্যাট ডেয়ারি বা ওটস, এসব খাবারে প্রোটিন কম, ক্যালোরি বেশি। কুশ বলছেন, “সব প্রোটিন সোর্স একইভাবে কাজ করে না। ফ্যাট লস চাইলে এমন খাবার খান, যেখানে কম ক্যালোরিতে বেশি প্রোটিন পাবেন (protein sources calories)।”
ওজন কমানো বনাম স্বাস্থ্য, কোনটা বেছে নেবেন?
কুশ পরিষ্কার করে বলেন, ‘হাই ক্যালোরি’ মানেই ‘অস্বাস্থ্যকর’ নয়। বাদাম, দুধ, ছোলার মতো খাবারে থাকে ভাল মানের ফ্যাট, ফাইবার, ভিটামিন, যা সার্বিক স্বাস্থ্যের জন্য দরকারি।
তাই সিদ্ধান্ত নেবার আগে লক্ষ্যটা ঠিক করুন-
কুশের মতে, “শেষ পর্যন্ত কোন প্রোটিন নেবেন তা নির্ভর করে আপনার ফিটনেস গোলের ওপর (protein sources calories)। ওজন কমাতে চাইলে লীন প্রোটিন নিন, আর সার্বিক স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক উৎসও অবশ্যই খাদ্যতালিকায় রাখুন।”