উৎসবের রাত যতই মজার হোক, পরের দিন সকালে সেই আনন্দই অনেকের কাছে পরিণত হয় মাথাব্যথা, ক্লান্তি আর হ্যাংওভারে। সেই অবস্থায় আবার কাজে ফিরতে হয়, অফিস সামলাতে হয়।

হ্যাংওভার কাটানোর সহজ টিপস
শেষ আপডেট: 25 December 2025 15:59
দ্য ওয়াল ব্যুরো: আজ বড়দিন, আগামী সপ্তাহের বুধবার নতুন বছরের শুরু। টানা এক সপ্তাহ জুড়ে সেলিব্রেশনের মরসুম। পার্কস্ট্রিটের আলো ঝলমলে রাস্তা থেকে নিউটাউনের পার্টি হাব- কলকাতায় (Kolkata Celebration) যেদিকে তাকাবেন, উৎসব মেজাজে ভরপুর শহর। ক্রিসমাস (Christmas hangover tips) থেকে শুরু করে নববর্ষের কাউন্টডাউন, বন্ধুবান্ধবদের নিয়ে রাতভর জমে উঠবে পার্টি, গ্লাসে গ্লাস ঠোকাঠুকি, গান, নাচ আর উচ্ছ্বাসে কাটছে রাত।
কিন্তু উৎসবের রাত যতই মজার হোক, পরের দিন সকালে সেই আনন্দই অনেকের কাছে পরিণত হয় মাথাব্যথা, ক্লান্তি আর হ্যাংওভারে। সেই অবস্থায় আবার কাজে ফিরতে হয়, অফিস সামলাতে হয়। তখন মনে হয়, ‘কাল এতটা না খেলেও চলত!’
তবে চিন্তা নেই। কয়েকটি সহজ উপায় মেনে চললেই হ্যাংওভারের ঝিমুনিভরা অবস্থা থেকে বেরিয়ে আবার পুরো চাঙ্গা হয়ে ওঠা যায় (How to cure hangover)।
হ্যাংওভার কাটাতে যা করবেন
প্রচুর জল পান করুন
অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে। ফলে সকালে মাথাব্যথা, গা বমি ভাব, ক্লান্তিতে ভুগতে হয়। ঘুম থেকে উঠেই প্রথম কাজ- জল পান করুন। চাইলে সেই জলে কয়েক ফোঁটা লেবুও চেপে নিতে পারেন। এই পানীয় শরীরের টক্সিন দ্রুত বেরিয়ে যেতে সাহায্য করে (Morning Detox Tips)।
চিনি ছাড়া ব্ল্যাক কফি
সাত সকালে এক কাপ গরম ব্ল্যাক কফি হ্যাংওভার কাটানোর অন্যতম কার্যকর উপায়। যদিও স্বাদ তেতো, তবুও এটি মাথাব্যথা কমায়, মনোসংযোগ ফিরিয়ে আনে।
মধু খান
পার্টির পরদিন সকালে এক চামচ মধু যেন ওষুধের মতো কাজ করে। মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম শরীরকে দ্রুত রিকভার করতে সাহায্য করে। টোস্ট বা বিস্কুটের ওপর মধু মাখিয়ে খেলে আরও ভালো।
তাজা ফলের রস
ডিহাইড্রেশন দূর করতে গ্লুকোজসমৃদ্ধ ফলের রস খুবই কার্যকর। কমলা, আপেল বা ডাবের রস শরীরের শক্তি ফেরাতে সাহায্য করে।
সিদ্ধ ডিম
ডিমের প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। তবে ভাজা নয়—সকালবেলা সিদ্ধ ডিম সবচেয়ে ভালো কাজ করে।
ডাবের জল
ডাবের জল প্রাকৃতিক ইলেকট্রোলাইট। আগের রাতের অতিরিক্ত পানীয়ের ফলে যে জলের ঘাটতি হয়, তা দ্রুত পূরণ করে দেয়।
গরম স্যুপ
অফিসে যাওয়ার আগে এক বাটি গরম স্যুপ খান। ধোঁয়া ওঠা স্যুপ শুধু পেট হালকা রাখে না, শরীরকেও উষ্ণ করে, ফলে ক্লান্তি দ্রুত কমে।