Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শীতের সকালে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না? সহজ কিছু টোটকা মানলেই সহজে ঘুম ভাঙবে

কয়েকটি সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা কমানো যায় অনেকটাই (Winter Morning Tips)। বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট অভ্যাস বদলালেই শরীর নিজেই সকাল সকাল জেগে উঠতে শিখে যায়।

শীতের সকালে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছে করে না? সহজ কিছু টোটকা মানলেই সহজে ঘুম ভাঙবে

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 23 December 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: অনেকের কাছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা মানেই একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে কনকনে ঠান্ডায় লেপের ভেতর থেকে বেরোতে কারই বা মন চায়! ফলে দিনের শুরুতেই দেরি, অফিসে পৌঁছতে হুড়োহুড়ি, উপরন্তু বসের বকুনি- সব মিলিয়ে রোজকার সমস্যাই আরও বাড়ে। কিন্তু কয়েকটি সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা কমানো যায় অনেকটাই (Winter Morning Tips)। বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট অভ্যাস বদলালেই শরীর নিজেই সকাল সকাল জেগে উঠতে শিখে যায়।

পরদিনের কাজ ঠিক করে ঘুমোতে যান

রাতে শুতে যাওয়ার আগে পরের দিন কী কী কাজ আছে, কোন সময়ে কোন দায়িত্ব সামলাতে হবে- সেটা আগের দিনে ঠিক করে নিলেই ভোরে স্বাভাবিকভাবেই জেগে ওঠা সহজ হয় (How to wake up early)। কারণ মস্তিষ্ক আগের রাতেই দিনের ব্যস্ততার প্রস্তুতি নেয়, তাই সকালে ওঠার তাগিদও বাড়ে।

অ্যালার্মের আগে উঠলে শুয়ে থাকবেন না

যদি অ্যালার্ম ৭টায় সেট করা থাকে, কিন্তু তার আগে, যেমন ৬টা বা ৬.৩০-এ ঘুম ভেঙে যায়, তাহলে আর ঢিলেমি করে বিছানায় পড়ে থাকবেন না। উঠে পড়ুন (Healthy Morning Routine)। এই অতিরিক্ত সময় কাজে লাগালে শরীর অভ্যস্ত হয়ে যাবে আগেভাগে জাগতে। আবার শুয়ে থাকলে উল্টে অলসতা আরও বাড়বে।

একই সময়ে ঘুম ও ঘুম ভাঙা- অভ্যাস করে নিন

রোজ একই সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করলে ধীরে ধীরে ‘বডি ক্লক’ (Body clock reset) নিজে থেকেই ঠিক হয়ে যায়। ছুটির দিন হোক বা কাজের দিন- ঘুম ভাঙার সময় যাতে না পাল্টায়, সেদিকে নজর দিন। ফলে সকালে স্বাভাবিকভাবেই ঘুম ভাঙবে, আলস্যও কম হবে।

রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে

আজকাল অনেকেই রাত পর্যন্ত মোবাইল, সোশ্যাল মিডিয়া, সিরিজ বা সিনেমায় ডুবে থাকেন। এতে ঘুমোতে দেরি হয়, আর সকালে চোখ মেলাই কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই ঘুমের সময় এগিয়ে আনুন, স্ক্রিন টাইম কমান। রাতেই শরীরকে বিশ্রামের সিগন্যাল দিন।

জানালা খুলে দিন- আলো-বাতাসে ঘুম দ্রুত কেটে যায়

সকালে ঘুম থেকে উঠে ঘরের জানালা খুলে দিন। ভোরের ঠান্ডা বাতাস আর আলো ঘরে ঢুকলে ঝিমুনিভাব কমে যায়। শরীর আলো পেলেই জেগে ওঠার সংকেত পায়, মনও সতেজ হয়ে ওঠে।

ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করুন

ঘুম ভাঙলেই এক গ্লাস জল পান করুন। চাইলে তার সঙ্গে অল্প লেবুর রস ও মধুও মেশানো যেতে পারে। এটি ঘুম কাটাতে এবং শরীর চাঙ্গা করতে কাজে দেয়। সারাদিনের জন্য মেটাবলিজমও সক্রিয় হয়।

নিয়ম মেনে চললেই মিলবে ফল

প্রতিদিন এই ছোট ছোট অভ্যাসগুলি অনুসরণ করলে সকালে ওঠা আর কঠিন লাগবে না। লেপে গুটিসুটি হয়ে সময় নষ্ট না করে সতেজভাবে দিন শুরু করতে পারবেন, আর গোটা দিনটাই কাটবে আরও ছন্দে।


```