অফিসে কাজ করতে বসলেই চোখে ঘুম? গবেষণা বলছে, এই সমস্যায় ভুগছেন বহু কর্মী। ঘুমের ঘাটতির কারণ ও তা কাটানোর সহজ উপায় জানুন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 December 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: অফিসে কাজ করতে বসলেই ঘুম পেয়ে যায়? এমন সমস্যায় আপনি একা ভুগছেন না। সাম্প্রতিক এক গবেষণা বলছে, ঘুমের ঘাটতির জেরে কর্মক্ষেত্রে ঢুলে পড়ছেন বহু কর্মী। এর সরাসরি প্রভাব পড়ছে কাজের মান ও উৎপাদনশীলতার উপর।
আজকের দুনিয়ায় ঘুমের ঘাটতি (Sleep Deprivation) কার্যত নিত্যসঙ্গী। তারই প্রভাব ধরা পড়েছে এই গবেষণায়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কর্মী-ভিত্তিক স্বাস্থ্য সংস্থা (Employee-based Health Organisation) তিনটি সংস্থার মোট ১১৩৯ জন কর্মীকে নিয়ে এই সমীক্ষা চালায়। গবেষণার লিড রিসার্চার জেনিফার টার্গিস (Jennifer Turgiss)-এর পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
গবেষণায় দেখা গিয়েছে, সপ্তাহে অন্তত একদিন অফিসেই ঘুমিয়ে পড়েছেন অংশগ্রহণকারী কর্মীদের ১৫ শতাংশ। কারণ খুঁজতে গিয়ে গবেষকরা চারটি মূল সমস্যার কথা তুলে ধরেছেন— উদ্বেগ বা মানসিক চাপ (Stress), অতিরিক্ত মানসিক সক্রিয়তা (Mental Alertness), শারীরিক অস্বস্তি (Physical Discomfort) এবং পরিবেশগত ব্যাঘাত (Environmental Disturbance)। এই সব কারণ মিলিয়েই রাতে ঘুম ঠিকমতো না হওয়া, আর তার জেরেই দিনের বেলায় অফিসে কাজের সময় ক্লান্তি ও মনোযোগের অভাব।
ঘুমের এই সমস্যা কাটাতে গবেষণায় কয়েকটি করণীয়ও উল্লেখ করা হয়েছে-
তবে ঠিক কী কারণে ঘুমের এত সমস্যা?
এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, এই প্রশ্নের উত্তর দিয়েছেন গবেষণায় অংশ নেওয়া কর্মীরাই। তাঁদের মধ্যে ৮৫.২ শতাংশ জানিয়েছেন, ঘর বা বিছানার তাপমাত্রা (Room Temperature) বেশি বা কম হওয়ার কারণে ঘুমের ব্যাঘাত ঘটেছে। ৭১.৯ শতাংশের ক্ষেত্রে সমস্যার কারণ তাঁদের সঙ্গী (Partner)।
৬৮.৬ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, অবাঞ্ছিত শব্দ (Noise Pollution) ঘুম নষ্ট করছে। আবার ৫২.৮ শতাংশের ঘুমে ব্যাঘাত ঘটছে অতিরিক্ত উজ্জ্বল আলোর (Bright Light) জন্য। ৪০ শতাংশ জানিয়েছেন, ঠিকঠাক ম্যাট্রেস (Mattress) না হওয়াতেই সমস্যা। ৩৫.৯ শতাংশের ঘুম ভাঙছে বাচ্চাদের (Children) কারণে। আর ১০.২ শতাংশ জানিয়েছেন, কোনও না কোনও শারীরিক সমস্যা (Physical Health Issue) তাঁদের ঘুমের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সুতরাং লাইফস্টাইল ঠিক করুন, কাজের মাঝে ব্রেক নিন আর সমস্যা দূর করুন।