Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Thyroid: হাইপো না হাইপার? থাইরয়েডের ধরন বুঝে জেনে নিন কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন

থাইরয়েডের সমস্যা আজকাল প্রায় ঘরে ঘরে। থাইরয়েড আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থি ঠিকমতো কাজ না করলে শরীরে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়।

Thyroid: হাইপো না হাইপার? থাইরয়েডের ধরন বুঝে জেনে নিন কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 December 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: থাইরয়েডের সমস্যা আজকাল প্রায় ঘরে ঘরে। থাইরয়েড আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থি। এই গ্রন্থি ঠিকমতো কাজ না করলে শরীরে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়। কারও ক্ষেত্রে হরমোন কমে যায়, যাকে বলা হয় 'হাইপোথাইরয়েড' (Hypothyroid)। আর কারও ক্ষেত্রে হরমোন বেড়ে যায়, যাকে বলা হয় 'হাইপারথাইরয়েড' (Hyperthyroid)। দুই সমস্যার লক্ষণ আলাদা, তাই খাদ্যতালিকায় খাবারও আলাদা হওয়া দরকার (What to eat for thyroid)।

হাইপোথাইরয়েড: হরমোন কমে গেলে কী হয়

হাইপোথাইরয়েড (Hypothyroid) শরীরে হরমোন তৈরি হতে বাধা দেয়। ফলে দ্রুত ওজন বাড়ে, ক্লান্তি লেগে থাকে, খিদেও বেড়ে যায়। এই সময় এমন খাবার দরকার (Hypothyroid diet) যা হরমোন তৈরি করতে সাহায্য করবে।

কী খাবেন:

  • ডিম, মাছ ও লিন প্রোটিন থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে
  • বাদাম, কুমড়োর বীজের মতো খাবারে থাকে সেলেনিয়াম ও জিঙ্ক, যা থাইরয়েডের জন্য খুব উপকারী
  • সিদ্ধ শাকসবজি সহজে হজম হয় এবং হরমোন শোষণে বাধা দেয় না
  • গোটা দানাশস্য শরীরে এনার্জি ধরে রাখে
  • গাট হেলথ ভাল রাখে 
  • দই পেট ভালো রাখে।

কী এড়িয়ে চলবেন:

  • কাঁচা বাঁধাকপি, ফুলকপি
  • খুব বেশি প্রক্রিয়াজাত খাবার
  • অতিরিক্ত চিনি
  • খালি পেটে চা-কফি

হাইপারথাইরয়েড: হরমোন বেশি হলে কী হয়

হাইপারথাইরয়েড (Hyperthyroid) হলে শরীরে বেশি মাত্রায় হরমোন তৈরি হয়। ফলে ওজন দ্রুত কমে, হার্টবিট বাড়ে, শরীর শান্ত রাখা কঠিন হয়ে পড়ে। তাই এমন খাবার দরকার (Hyperthyroid diet) যা শরীরকে শক্তি দেবে এবং অস্থিরতা কমাবে।

কী খাবেন:

  • ভাত, আলু, ওটস শরীরে ক্যালোরি ও এনার্জি জোগায়
  • দুধ ও দইয়ে থাকা ক্যালসিয়াম হাড়কে রক্ষা করে
  • কলা ও অন্যান্য ফল শরীরে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখে এবং এনার্জি দেয়
  • পরিমিত সবজি পুষ্টি দেয় এবং হজমে সাহায্য করে
  • পর্যাপ্ত জল পান করলে ডিহাইড্রেশন দূর হয়।

কী এড়িয়ে চলবেন:

  • চা, কফি
  • চকোলেট
  • বেশি ঝাল-মশলা
  • অতিরিক্ত আয়োডিনযুক্ত খাদ্য

থাইরয়েডের সমস্যা আজকাল খুব সাধারণ। তবে সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই দুটি সমস্যাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখলেই দ্রুত পরীক্ষা করানোই সবচেয়ে ভাল।


```