এখনকার ব্যস্ত জীবনে অনিয়মিত খাওয়া, তাড়াহুড়ো আর মানসিক চাপের কারণে হজমের সমস্যা খুবই সাধারণ হয়ে উঠেছে। পেট ভার, গ্যাস, অম্বল বা বদহজমের মতো সমস্যা অনেকের নিত্যসঙ্গী।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 December 2025 16:11
দ্য ওয়াল ব্যুরো: এখনকার ব্যস্ত জীবনে অনিয়মিত খাওয়া, তাড়াহুড়ো আর মানসিক চাপের কারণে হজমের সমস্যা খুবই সাধারণ হয়ে উঠেছে (Digestion system care)। পেট ভার, গ্যাস, অম্বল বা বদহজমের মতো সমস্যা অনেকের নিত্যসঙ্গী। কিন্তু একটু সচেতন হলেই এই সমস্যাগুলো অনেকটাই এড়ানো সম্ভব। প্রতিদিনের জীবনে কিছু সহজ অভ্যাস মেনে চললে হজমশক্তি ভালো থাকে এবং শরীরও থাকে সুস্থ ও হালকা।

নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে। প্রতিদিন একই সময়ে বড় মিল বা ভারী খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে শরীর বুঝে নেয় কখন হজমের জন্য প্রস্তুত হতে হবে।

খাবার কখনও খুব তাড়াতাড়ি, আবার কখনও খুব দেরিতে খেলে হজমের গোলমাল বাড়ে। সময় মেনে খাওয়াই সবচেয়ে ভালো।
.jpg)
প্রতিদিনের খাবারে পর্যাপ্ত ফল ও সবজি রাখুন। এতে প্রয়োজনীয় ফাইবার পাওয়া যায়, যা হজমে সাহায্য করে।

দই বা প্রোবায়োটিক খাবার পেটের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এতে বদহজম, গ্যাস বা পেট ফাঁপার সমস্যা কমে।

খুব বেশি ঝাল বা তেলযুক্ত খাবার নিয়মিত খেলে হজমে চাপ পড়ে। যতটা সম্ভব হালকা খাবার বেছে নিন।

খাওয়ার পর সঙ্গে সঙ্গে শোবেন না। খেয়ে উঠে অন্তত কিছুক্ষণ বসে থাকুন বা হালকা হাঁটাহাঁটি করুন। এতে খাবার ঠিকভাবে হজম হয়।

দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার জল পান করা জরুরি। জল হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে।

অতিরিক্ত মানসিক চাপ হজমের বড় শত্রু। স্ট্রেস কম থাকলে পেটও ভালো থাকে।