Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শীত আসলেই আর্থ্রাইটিসে কাবু! ব্যথা কমাতে কীভাবে যত্ন নেবেন জয়েন্টের, বোঝালেন ডাক্তারবাবু

শীতকাল মানেই অনেকের কাছে আর্থ্রাইটিস যেন আরও দুঃসহ হয়ে ওঠে। কী বলছেন বিশেষজ্ঞ (how to reduce joint pain in winter doctor tips)?

শীত আসলেই আর্থ্রাইটিসে কাবু! ব্যথা কমাতে কীভাবে যত্ন নেবেন জয়েন্টের, বোঝালেন ডাক্তারবাবু

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 November 2025 19:26

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল (winter season) আসছে, ঠান্ডা জাঁকিয়ে পড়া মানেই অনেকের কাছে আর্থ্রাইটিস যেন আরও দুঃসহ হয়ে ওঠে (winter arthritis pain)। তাপমাত্রা কমতে থাকা, আবহাওয়ার পরিবর্তন, শরীরে রোদ কম লাগা - সব মিলিয়ে এই সময় গাঁটে ব্যথা (joint pain), জয়েন্ট স্টিফনেস (joint stiffness) বা শক্ত হয়ে যাওয়া, ফোলাভাব বেড়ে যায়।

কিন্তু কেন এমন হয়? কীভাবেই বা শীতের সময় একটু আর্থ্রাইটিসের যন্ত্রণাকে নিয়ন্ত্রণে রাখা যায় (how to reduce joint pain in winter) - তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল ও ওখলার হিলিং টাচ ক্লিনিকের অর্থোপেডিক সার্জন, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ অভিষেক বৈশ (winter arthritis pain reduce doctor tips)।

তাঁর কথায়, “শীতে আর্থ্রাইটিস রোগীরা আরও বেশি সমস্যায় পড়েন। ঠান্ডায় ক্যাপিলারি সংকুচিত হয়, ফলে গাঁটে গাঁটে স্টিফনেস আসে, ফোলাভাব দেখা দেয়, ক্লান্তি বাড়তে থাকে। তার ওপর শরীরে প্রো-ইনফ্ল্যামেটরি কেমিক্যাল জমতে থাকে, যেটা ব্যথা আরও বাড়িয়ে তোলে।”

কেন শীতে আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায়?

ডাঃ বৈশ-এর মতে, কয়েকটি কারণ শীতের সময় আর্থ্রাইটিসের ব্যথা বাড়িয়ে তোলে—

  • ঠান্ডা আবহাওয়ায় শরীরে ব্যথার রিসেপ্টরগুলোর সংবেদনশীলতা বেড়ে যায়।
  • শীতে এয়ার প্রেসার কম থাকে, ফলে শরীরের টিস্যু ফুলে ওঠে। ফলে জয়েন্টে চাপ তৈরি হয় এবং ব্যথা বাড়ে।
  • ঠান্ডা তাপমাত্রায় পেশিতে আরও বেশি স্প্যাজম হয়, যা গাঁটগুলি আরও শক্ত করে দেয় এবং ব্যথা বাড়ায়।
  • হাত-পায়ে রক্তসঞ্চালন কমে যায়, ফলে ব্যথা তীব্র হয়।
  • রোদ কম পাওয়ায় ভিটামিন ডি কমে যায়, ফলে হাড় ও জয়েন্ট দুর্বল হয়ে পড়ে।

ব্যথা কমানোর উপায় কী? বিশেষজ্ঞের ৭ পরামর্শ

ডাঃ বৈশ শীতের সময় আর্থ্রাইটিসের ব্যথা কমাতে যেগুলি মেনে চলার পরামর্শ দিচ্ছেন -

১. শরীর গরম রাখুন

“সবচেয়ে ভাল উপায় হল শরীরকে উষ্ণ রাখা,” বলেন তিনি।

যা করবেন-

  • ঘরে থাকলে হিটার বা টেম্পারেচার-কন্ট্রোল্ড পরিবেশে থাকার চেষ্টা করুন
  • বাইরে গেলে উল বা কুইক-ড্রাই কাপড়ে লেয়ারিং করুন
  • কোমর, হাঁটুতে ব্যথা থাকলে থার্মাল লং আন্ডারওয়্যার মাস্ট
  • মোটা, গরম মোজা ও ইনসুলেটেড গ্লাভস
  • খুব ব্যথা বাড়লে হট ওয়াটার বাথ বা গরম জলে স্নান

২. নিয়মিত ব্যায়াম - সবচেয়ে কার্যকর পদ্ধতি

কম তাপমাত্রায় অনেকেই নড়াচড়া কমিয়ে দেন। কিন্তু এতে ব্যথা বাড়তে পারে। ডাঃ বৈশ বলেন, “নিয়মিত ব্যায়াম করলে পেশি শক্তিশালী হয়, ফ্লেক্সিবিলিটি বাড়ে, এনার্জি বাড়ে। সব মিলিয়ে জয়েন্টের ওপর চাপ কমে।”

যে ব্যায়ামগুলো সবচেয়ে উপযোগী -

  • যোগব্যায়াম
  • ইনডোর সাইক্লিং বা ইলিপটিকাল
  • অ্যারোবিক্স
  • স্ট্রেংথ ট্রেনিং
  • ট্রেডমিল বা ইনডোর ট্র্যাকে হাঁটা-দৌড়
  • শুরু করলে ধীরে শুরু করুন। প্রথমে দিনে দু’বার ২–১০ মিনিট করে, পরে সময় বাড়ান।

৩. কম্প্রেশন গিয়ার ব্যবহার করুন

কম্প্রেশন স্লিভ, গ্লাভস, মোজা - এই সবই রক্তসঞ্চালন বাড়ায়, জয়েন্টের চাপ কমায়, এবং উষ্ণতা ধরে রাখে। ফলে ব্যথা অনেকটাই কমে।

৪. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান

শীতে রোদ কম পাওয়ায় শরীরে ভিটামিন ডি কমে যায়। আর্থ্রাইটিস থাকলে এই অভাব ব্যথা বাড়াতে পারে।

ডাঃ বৈশের সংক্ষিপ্ত পরামর্শ -

  • দৈনিক ভিটামিন ডি ২০–৫০ ng/mL
  • ওমেগা-৩ সমৃদ্ধ খাবার - স্যালমন, ম্যাকারেল
  • ওমেগা-৩ ও ভিটামিন ডি-ফর্টিফায়েড দুধ, সিরিয়াল
  • ফিশ অয়েল বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট
  • এক চামচ কড লিভার অয়েলে দৈনিক ভিটামিন ডি-এর চাহিদা মিটে যায়

৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন

অতিরিক্ত ওজন মানেই শরীরের নানা জয়েন্টের ওপর বাড়তি চাপ। শুধু চাপই পড়ে, তা নয় - চর্বি টিস্যু থেকে প্রো-ইনফ্ল্যামেটরি কেমিক্যাল বের হয়, যা জোড়ার ক্ষতি করে।

ডাঃ বৈশ জানাচ্ছেন, বেশি BMI- বা বেসাল মেটাবলিক রেটের সঙ্গে জয়েন্টের ক্ষতি হওয়ার সম্পর্ক প্রমাণিত। অটোইমিউন আর্থ্রাইটিস (যেমন রিউমাটয়েড, সোরিয়াটিক) বাড়িয়ে দিতে পারে। অতিরিক্ত ওজন মানে হাঁটুর আর্থ্রাইটিসের ঝুঁকি আরও বেশি।

তাঁর পরামর্শ, পুষ্টিকর খাবার এবং নিয়মিত শারীরিক কসরত বা হাঁটাচলা আর্থ্রাইটিসের রোগীকে অনেকাংশেই ততটা বেশি কাবু করতে পারে না সহজে।


```