Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মেনোপজের পরেও হঠাৎ হঠাৎ পিরিয়ড হচ্ছে, জরায়ুর ক্যানসার নয় তো! মিলিয়ে দেখে নিন এসব উপসর্গ

মেনোপজ এবং জরায়ু ক্যানসারের উপসর্গ প্রায়ই একে অপরের সঙ্গে মিলে যায়। ফলে সঠিক সময়ের মধ্যে বুঝতে পারা কঠিন হয়ে পড়ে।

মেনোপজের পরেও হঠাৎ হঠাৎ পিরিয়ড হচ্ছে, জরায়ুর ক্যানসার নয় তো! মিলিয়ে দেখে নিন এসব উপসর্গ

শেষ আপডেট: 6 June 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: এক বছর ধরে মাঝে মাঝেই মেনোপজের মতো লক্ষণ। অল্প অল্প ব্লিডিং হওয়া এই সময়ে তো সাধারণ হিসেবেই মনে হয়। কিন্তু পরে জানা গেল, এই মাঝে মাঝে ব্লিডিং মেনোপজের লক্ষণ নয়, বরং এক বছর ধরে ক্যানসারকে অবহেলা করে আসছিলেন ৫৮ বছর বয়সি ব্রিটিশ মহিলা ডন উইলিস।

ডাক্তাররা সাধারণত বলে থাকেন বয়স যখন ৪০-এর শুরুর দিকে সেই সময় থেকে মেনোপজের লক্ষণ শুরু হয়ে। ৫৫ বছর পর্যন্ত এইরকম অল্প অল্প ব্লিডিং চলতে থাকে। তারপর আস্তে আস্তে পুরোপুরি মেনোপজের বয়সে ঢুকে পড়েন মহিলারা। কিন্তু মেনোপজ হয়ে যাওয়ার পর ব্লিডিং-এ কোনওরকম অস্বাভাবিকতা আসলে তা অনেক সময় ইউটেরাইন ক্যানসারের লক্ষণ হতে পারে।

এক ইনস্টাগ্রাম পোস্টে ডন শেয়ার করেন তাঁর অভিজ্ঞতা। তিনি জানান, বেশ কিছু টেস্ট চলার পর জানা যায় পরিস্থিতি বেশ জটিল। এক বছর ধরে নানা রকম সমস্যাকে হরমোনাল পরিবর্তনের অংশ ভেবে অবহেলা করে গেছেন তিনি। তাঁর কথায়, ‘এই সময় শরীরে এত রকম পরিবর্তন আসে যে আমি আলাদা করে কিছু বুঝতে পারিনি।’ যখন এক সময় পর পেট ফোলার সমস্যা শুরু হয়, তিনি ডাক্তারের কাছে যান।

চিকিৎসকদের মতে, ইউটেরাইন বা  জরায়ু ক্যানসার (এন্ডোমেট্রিয়াল ক্যানসার) যদি সময়ের মধ্যে ধরা না পড়ে বা চিকিৎসা না হয়, তাহলে তা শরীরের অন্যান্য অঙ্গেও ছড়িয়ে যেতে পারে।

ডন নিজেই স্বীকার করেন আর কিছু মাস দেরি করলেই হয়তো প্রাণ নিয়ে সংশয় দেখা দিত তাঁর।

মেনোপজ নাকি জরায়ু ক্যানসার? উপসর্গ জেনে বুঝে নিন সাধারণ পার্থক্যগুলো-
চিকিৎসকদের মতে, মেনোপজ এবং জরায়ু ক্যানসারের উপসর্গ প্রায়ই একে অপরের সঙ্গে মিলে যায়। ফলে সঠিক সময়ের মধ্যে বুঝতে পারা কঠিন হয়ে পড়ে।

মেনোপজের সাধারণ উপসর্গ:
•    গরম লাগা (হট ফ্ল্যাশ)
•    মুড পরিবর্তন
•    ভ্যাজাইনা ড্রাই হয়ে যাওয়া

জরায়ু ক্যানসারের কিছু ভিন্ন উপসর্গ:
•    মেনোপজের পর যেকোনও ধরনের ভ্যাজাইনাল ব্লিডিং বা স্পট
•    তলপেটে ব্যথা বা তীব্র ক্র্যাম্প
•    হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব
•    বয়স ৪০ বছর পেরিয়ে যাওয়ার পরও অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী রক্তপাত
•    ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাব করার সময় কষ্ট
•    অকারণে ওজন কমে যাওয়া, খিদে না পাওয়া, অতিরিক্ত ক্লান্তি

কারা বেশি ঝুঁকির তালিকায় রয়েছেন?

জরায়ু ক্যানসারের নির্দিষ্ট কোনও কারণ জানা না গেলেও, কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে যা এর সম্ভাবনা বাড়িয়ে দেয়।
•    বয়স: ৫০ বছর পেরোনো নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়
•    খাদ্যাভ্যাস: উচ্চ ফ্যাটযুক্ত খাদ্য ও অতিরিক্ত ননভেজ
•    অতিরিক্ত ওজন বা ওবেসিটি: ফ্যাট টিস্যু থেকে এস্ট্রোজেন নিঃসরণ বেড়ে ক্যানসারের ঝুঁকি বাড়ায়
•    ডায়াবেটিস: ওবেসিটির পাশাপাশি ডায়াবেটিসও ঝুঁকিপূর্ণ হতে পারে
•    পারিবারিক ইতিহাস: পরিবারে এমন রোগ থাকলে জিনগতভাবে সম্ভাবনা বাড়ে

আপনার করণীয় কী?
•    মেনোপজের পর যেকোনও রকম ব্লিডিংকে গুরুত্ব দিন
•    চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপ করান
•    আপনার পরিবারে যদি ক্যানসারের ইতিহাস থাকে, আগেভাগেই সতর্ক হন
•    ডায়েট ও শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন
•    সন্দেহ হলে একাধিক ডাক্তারের মতামত নিন


```