Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঘুম থেকে উঠেই ব্যথা, হঠাৎ ক্র্যাম্প বা মাইগ্রেন? এগুলো আসলে আপনার শরীরের ‘সিগন্যাল’

ব্যথা আর তার পিছনের কারণ যদি বুঝতে পারা যায়, তাহলে সেখানেই স্বাস্থ্যের দিকে নজর রাখা অনেকটা সহজ হয়ে যায়।

ঘুম থেকে উঠেই ব্যথা, হঠাৎ ক্র্যাম্প বা মাইগ্রেন? এগুলো আসলে আপনার শরীরের ‘সিগন্যাল’

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 June 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলা উঠেই আজকাল গাঁটের ব্যথা। আমরা প্রায়ই ভেবে নিই, ‘বয়স তো বাড়ছেই! এসব লেগে থাকবে’। হঠাৎ একদিন পেশিতে টান ধরলে বা মাঝে মাঝেই মাইগ্রেনের ব্যথা চাগাড় দিয়ে উঠতে পারে।

চিকিৎসক কুনাল সুদ বলছেন, এসব উপসর্গকে এত হালকাভাবে নিলে চলবে না। কারণ এগুলো আপনার শরীরে ঘটে চলা মারাত্মক কিছুর ইঙ্গিতও হতে পারে।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে অ্যানেস্থেসিয়োলজিস্ট ড. সুদ ব্যাখ্যা করেন জানান আমাদের শরীর নানা ছোটখাট উপসর্গের মাধ্যমে বড় কিছু সংকেত দেয়। তিনি লিখেছেন, ‘আপনি হয়তো নিয়মিত ব্যথায় ভুগছেন, কিন্তু বুঝতে পারছেন না সেটার কারণ কী। বেশিরভাগ মানুষই জানেন না এই বিষয়ে।’ ব্যথা আর তার পিছনের কারণ যদি বুঝতে পারা যায়, তাহলে সেখানেই স্বাস্থ্যের দিকে নজর রাখা অনেকটা সহজ হয়ে যায়।

তাঁর ব্যাখ্যা করা কয়েকটা বিষয়-

১. সকালে ঘুম থেকে উঠলেই ব্যথা, নড়াচড়া করলে কমেও যায়! এটা শুধুমাত্র ‘বয়সের’ জন্য নয়

যদি ঘুম থেকে উঠে শরীরের গাঁটগুলো শক্ত হয়ে ওঠে বা ব্যথা শুরু হয়, আর একটু চলাফেরা করার পর তা হালকা হয়ে যায়- তবে তা শুধুই বয়স নয়, বরং ‘ইনফ্লেমেশন’ শরীরে প্রদাহের ইঙ্গিত হতে পারে।

ড. সুদ বলেন, ‘রিউম্যাটয়েড আর্থ্রাইটিস-এর মতো রোগে শরীরের ইমিউন সিস্টেম রাতে বেশি সক্রিয় থাকে, যে কারণে সকালটা বেশ কষ্টকর মনে হয়।’ হালকা হাঁটা-চলা এই প্রদাহ কমাতে সাহায্য করে এবং জয়েন্ট ফ্লুইড সচল করে তোলে।

২. হঠাৎ ক্র্যাম্প বা মাইগ্রেন? ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণও হতে পারে

আপনি যদি ভাবেন আপনার ক্র্যাম্প বা মাথাব্যথা হঠাৎ শুরু হচ্ছে, তাহলে একটু ভাবুন। ড. সুদ বলছেন, ‘এই উপসর্গগুলো শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে।’

শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে পেশিতে টান লাগতে পারে, আর মস্তিষ্কে রক্তনালীতে রক্ত চলাচলে সমস্যার কারণে মাইগ্রেন হতে পারে। যাঁরা প্রচণ্ড মানসিক চাপ, কম ঘুম বা কঠিন ওয়ার্কআউটের মধ্যে থাকেন, তাঁদের মধ্যে এই ঘাটতি বেশি দেখা যায়।

৩. দীর্ঘস্থায়ী ব্যথা মস্তিষ্ককেও ক্ষতিগ্রস্ত করতে পারে

ব্যথা শুধু শরীরেই সীমাবদ্ধ নয়- মস্তিষ্কেও প্রভাব ফেলে। দীর্ঘদিনের ব্যথা আমাদের মস্তিষ্কের কাঠামোকে বদলে দিতে পারে। ড. সুদ জানাচ্ছেন, ‘লং-টার্ম পেইন মস্তিষ্কের কিছু অংশের আকার ছোট করে ফেলতে পারে।’

গবেষণায় দেখা গেছে, যাঁরা দীর্ঘদিন ধরে ব্যথায় ভোগেন, তাঁদের মস্তিষ্কে ‘গ্রে ম্যাটার’-এর পরিমাণ কমে যায়- যা ব্যথা এবং আবেগ নিয়ন্ত্রণ করে। তবে আশার কথা, এই ক্ষতি পূরণ করা সম্ভব। সঠিক চিকিৎসার মাধ্যমে মস্তিষ্ক নিজেকে পুনর্গঠন করতে পারে।

৪. ব্যথা শুধু চোটের কারণে নয়, শোয়াবসার ভঙ্গিমা বা মানসিক চাপও দায়ী

ড. সুদ বলছেন, ‘সব ব্যথার কারণ শুধু আঘাত নয়। কখনও কখনও আপনি কীভাবে বসেন, হাঁটেন, কিংবা মানসিক চাপ নেন- সেটাই মূল সমস্যা।’

দীর্ঘক্ষণ ভুলভাল ভঙ্গিমায় বসে বা শুয়ে থাকা স্নায়ুতে চাপ ফেলে। যার ফলে ঝিনঝিন করা বা হালকা ব্যথা হতে পারে। ওষুধ নয়, চলাফেরা ও বসার ধরন একটু খেয়াল করলেই সমাধান মিলতে পারে।

ব্যথা, হঠাৎ ক্র্যাম্প, মাইগ্রেন হতেই পারে, কিন্তু বারবার হলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।


```