Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘরোয়া উপায়ে বানানো রসুন-তেলেই নাকি লুকিয়ে কানে ব্যথার সমাধান! কী বলছেন চিকিৎসকরা?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে, রসুন-সর্ষের তেল কানের ব্যথা কমাতে সাহায্য করে।

ঘরোয়া উপায়ে বানানো রসুন-তেলেই নাকি লুকিয়ে কানে ব্যথার সমাধান! কী বলছেন চিকিৎসকরা?

ফ্যাক্ট চেক: রসুন-তেল

শেষ আপডেট: 12 May 2025 19:52

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলা থেকে বাঙালি পরিবারে রসুন তেলের নানা উপকারিতা শুনে আমরা বড় হয়েছি। কোলের বাচ্চাদের এক সময়ে রসুন তেলের মালিশ ছিল রীতিমতো নিয়মের মতো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে, রসুন-সর্ষের তেল কানের ব্যথা কমাতে সাহায্য করে। দু’টি রসুনের কোয়া ছাড়িয়ে সর্ষের তেলে গরম করে, সেই তেল দিনে দু’বার কানে দিলে ব্যথা কমবে। এটি ডাক্তার দেখানোর প্রয়োজন ছাড়াই কানের ব্যথা সারানোর ঘরোয়া উপায় হিসেবে প্রচার করা হয়েছে।

বিশেষজ্ঞরা কী বলছেন?

কানে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে- যেমন কানের সংক্রমণ, ময়লা জমে যাওয়া, গলা সংক্রমণ। রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি উপাদান রয়েছে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করতে পারে। ২০১৯ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে যা কানের সংক্রমণের বিরুদ্ধে কার্যকর হতে পারে। তবে, মানুষের উপর এই নিয়ে গবেষণা সীমিত এবং এই নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। 

ওভার-দ্য-কাউন্টার (OTC) কানের ড্রপগুলি নির্দিষ্ট, নিরাপদ মাত্রায় প্রস্তুত করা হয়। তাই কোনও প্রাকৃতিক ঘরোয়া টোটকা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কানে তেল দেওয়া কতটা নিরাপদ?

কোনও তেল কানে দেওয়া বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যদি কানের পর্দা ফেটে যায়। কানের পর্দা ক্ষতিগ্রস্ত থাকলে তেল কানের গভীরে চলে যেতে পারে, যা সংক্রমণ বা আরও জটিলতা তৈরি করতে পারে। বেশিরভাগ মানুষ জানেন না তাঁদের কানের পর্দা অক্ষত কিনা, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এমন ঘরোয়া উপায় ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।

কিছু ওভার-দ্য-কাউন্টার কানের ড্রপে রসুনের নির্যাস থাকতে পারে, তবে সেগুলি নিয়ন্ত্রিত পরিবেশে প্রস্তুত করা হয় এবং নিয়মিত কোয়ালিটির পরীক্ষা করা হয়। ঘরোয়া তেলগুলি স্টেরাইল বা বিশুদ্ধ নয় এবং সহজেই কন্টামিনেটেড হতে পারে। 

চিকিৎসকের পরামর্শ কেন জরুরি?

ড. আলমাস ফাতিমা, জেনারেল ফিজিশিয়ান, বলেন, ‘এই ঘরোয়া উপায় কখনও চিকিৎসকের পরামর্শের বিকল্প হতে পারে না। কানের ব্যথা যদি স্থায়ী হয় বা বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।’ 

রসুন-তেল দিয়ে কানে ব্যথা কমানোর দাবি কিছুটা সত্যি হলেও হতে পারে, তবে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এই ঘরোয়া উপায় কানের ব্যথা কমাতে কার্যকর হতে পারে। কানে ব্যথা হলে, সঠিক চিকিৎসার জন্য অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


```