দমদমের (Dumdum) মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বন্দ্যোপাধ্যায়ের (১৩) মৃত্যু হল ডেঙ্গিতে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 June 2025 18:20
দ্য ওয়াল ব্যুরো: বছরের প্রথম বৃষ্টিতেই বাড়ছে ডেঙ্গি ও মশাবাহিত রোগের প্রকোপ। দমদমের (Dumdum) মনজেন্দ্র দত্ত রোডের বাসিন্দা সারণী বন্দ্যোপাধ্যায় (১৩) ডেঙ্গিতে ( Dengue) আক্রান্ত হয়ে মারা গেছে। সপ্তম শ্রেণির ছাত্রী সারণী বৈদ্যনাথ গার্লস হাইস্কুলের পড়ুয়া ছিল।
শহরের অলিগলি, বড় রাস্তা, বহুতল থেকে বস্তি, বর্ষা আসতেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। কলকাতার একাধিক ওয়ার্ডে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য দফতর ও পুরসভার তরফে সতর্কতা জারি করা হলেও, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। তাই আগে থেকে সাবধান হওয়া এবং প্রাথমিক লক্ষণ চেনা জরুরি।
কেমন লক্ষণ দেখা দিলে ভাববেন ডেঙ্গি হতে পারে?
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গি সাধারণ জ্বরের মতো শুরু হলেও এর কিছু নির্দিষ্ট উপসর্গ আছে। যেগুলি একবার চেনা দরকার। যেমন -
অনেক ক্ষেত্রেই ডেঙ্গিতে প্লেটলেট কমে যায়। ত্বকে ছোট ছোট লাল দাগ হতে পারে, যা রক্তক্ষরণের লক্ষণও থাকতে পারে। তখনই চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত জরুরি।
কখন বেশি সতর্ক থাকবেন?
ডেঙ্গির বাহক এডিস মশা দিনের বেলাতেই কামড়ায়। বিশেষ করে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধে ৫টার মধ্যে। তাই এই সময়ে ঢাকা পোশাক পরা, মশার স্প্রে বা ক্রিম ব্যবহার করা খুব জরুরি।
কীভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করবেন?
কী খেলে শরীর ভাল থাকবে?
ডেঙ্গিতে শরীরে জল অনেকটা কমে যায়। যার ফলে শরীর খারাপ হতে থাকে। তাই প্রচুর জল খাওয়া জরুরি। চিকিৎসকরা বলছেন, এছাড়াও ডাবের জল, লেবুর জল, তাজা ফলের রস, পেঁপে পাতার রস, সহজপাচ্য খাবার খাওয়া উচিত। সঙ্গে দরকার পর্যাপ্ত বিশ্রাম।
ডেঙ্গি আটকাতে শুধু সরকার বা পুরসভার উপর ভরসা করলে হবে না। নিজেদের আশপাশ পরিস্কার রাখাটাও সামাজিক দায়িত্ব। বাড়িতে কিংবা পাড়ায় জল জমে থাকতে দেখলে অবিলম্বে ব্যবস্থা নিন। সতর্ক থাকলে ডেঙ্গি আটকানো অসম্ভব নয়।