Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ঘুমের সমস্যা, অহেতুক চিন্তা গিলে খাচ্ছে মনের শান্তি? সমস্যা অনেক গভীরে, চিনুন প্রাথমিক লক্ষণগুলি

যখন চিন্তা-ভয় স্থায়ী হয়ে পড়ে, দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তখন তা আর সাধারণ উদ্বেগ নয়।

ঘুমের সমস্যা, অহেতুক চিন্তা গিলে খাচ্ছে মনের শান্তি? সমস্যা অনেক গভীরে, চিনুন প্রাথমিক লক্ষণগুলি

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 24 October 2025 22:45

দ্য ওয়াল ব্যুরো: কোনও বিষয় নিয়ে বারবার চিন্তা করতে করতে মানুষের মনের এক সাধারণ অনুভূতি বলা যেতে পারে। কোনও গুরুত্বপূর্ণ ঘটনার আগে - যেমন পরীক্ষা, ইন্টারভিউ বা প্রেজেন্টেশন দেওয়ার সময় - সামান্য দুশ্চিন্তা আমাদের সতর্ক রাখে, পরিকল্পনা করতে সাহায্য করে। কিন্তু যখন এই চিন্তা-ভয় স্থায়ী হয়ে পড়ে, দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তখন তা আর সাধারণ উদ্বেগ নয় - সেটাই হয়ে ওঠে এক মানসিক সমস্যার শুরু।

নতুন গবেষণা বলছে, অ্যাংজাইটির প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে পারাই মানসিক সুস্থতার প্রথম ধাপ। এ বিষয়ে নিজের মতামত জানিয়েছেন দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের মনোবিদ্যা ও আচরণবিজ্ঞান বিভাগের প্রধান সমীর মালহোত্রা।

ডাঃ মালহোত্রার মতে, “যদি অ্যাংজাইটি বা মানসিক অস্থিরতা দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “মানসিক যন্ত্রণা একা বয়ে নিয়ে যাওয়ার জিনিস নয়। কাছের মানুষ বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা সুস্থতার পথে প্রথম পদক্ষেপ হতে পারে।”

অ্যাংজাইটির মূল লক্ষণ:

ডাঃ মালহোত্রা তিনটি ভাগে এই উপসর্গগুলি ভাগ করেছেন -

১. মানসিক পরিবর্তন

  • অযথা ভয় বা দুশ্চিন্তা, যা বাস্তব পরিস্থিতির তুলনায় অতিরিক্ত
  • বারবার খারাপ কিছু ঘটবে বলে মনে হওয়া
  • আত্মবিশ্বাসের ঘাটতি

২. শারীরিক উপসর্গ

  • সীমাহীন ক্লান্তি, শরীরে আর শক্তি নেই অনুভূতি
  • ঘুমের সমস্যা, ঘুমোতে অসুবিধা বা মাঝরাতে জেগে ওঠা
  • হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট, পেশিতে টান, ঘাম, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, কাঁপুনি বা পেটের অস্বস্তি

৩. চিন্তা ও আচরণে পরিবর্তন

  • মনোযোগের অভাব, দ্রুত চিন্তা করা বা কথায় ও কাজে তাড়াহুড়ো
  • সিদ্ধান্ত নিতে দ্বিধা
  • বারবার কিছু এড়িয়ে চলা বা সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়া

ডা; মালহোত্রা সতর্ক করেছেন, অনেক সময় অ্যাংজাইটির সঙ্গে বিষণ্নতাও (ডিপ্রেশন) দেখা দেয়। তার কিছু লক্ষণ -

  • আগে যেসব কাজে আনন্দ পেতেন, সেগুলিতে আগ্রহ হারানো
  • দীর্ঘদিন ধরে মন খারাপ, শূন্যতা, অসহায়তা বা মূল্যহীনতার অনুভূতি
  • সকালবেলা ঘুম থেকে উঠে মন খারাপ থাকা
  • খাওয়া-দাওয়ায় বা ওজনে পরিবর্তন
  • যৌন ইচ্ছা কমে যাওয়া
  • কাজ বা পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, চিন্তার গতি কমে আসা বা ভুলে যাওয়া

সমাধান নেই, এমনটা কিন্তু নয়

বিশেষজ্ঞের মতে, অ্যাংজাইটির মতো মানসিক সমস্যার দ্রুত চিকিৎসা শুরু করলে সুস্থতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। “থেরাপি, জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে অ্যাংজাইটি থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব,” বলেন ডাঃ মালহোত্রা।


```