দুর্গাপুজোর আনন্দ শেষে অনেকেরই মনে হয় শূন্যতা। চিকিৎসকরা বলছেন, এই উৎসব-পরবর্তী অবসাদ একেবারেই স্বাভাবিক। জানুন বিশেষজ্ঞদের পরামর্শ।

শেষ আপডেট: 3 October 2025 18:17
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ। শুক্রবার থেকেই আবার অফিস ফেরার পালা, ঘর ছেড়ে অন্য ঘরে ফেরার কাউন্টডাউন শুরু। চারিদিকে মিষ্টি, খাবার, প্রণাম, ভালবাসা বিনিময় হলেও এ বিষাদ ভোলায় কে! রাস্তাঘাটও হঠাৎ করে শান্ত। অনেকেই মন খারাপে ডুবে যান এসব দেখে। কাজে ফিরতে সময় লাগে। স্বাভাবিক কথাতেও অস্বস্তি আসে। কীভাবে এসবের সঙ্গে মোকাবিলা করবেন?
মনোবিদদের মতে, উৎসব-পরবর্তী অবসাদ বা 'পোস্ট ফেস্টিভ্যাল ব্লুস' খুবই স্বাভাবিক। এক সপ্তাহ ধরে আনন্দ, ভিড়, হৈ-হুল্লোড়, হঠাৎ করেই সব থেমে গেলে মনে এক ধরনের একাকিত্ব আসে। আবার কাজের চাপ, দৈনন্দিন জীবনের ক্লান্তি, প্রিয়জনদের থেকে দূরে যাওয়া, সব মিলিয়েই মন খারাপ বাড়িয়ে দেয়।
মনোবিদ ডা. অরিন্দম মুখোপাধ্যায় বলছেন, 'মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই খুশির অভ্যাস তৈরি করে ফেলে। কয়েকদিন ধরে নিরবচ্ছিন্ন আনন্দ, আলো, গান, আড্ডা চলতে চলতে যখন হঠাৎ বন্ধ হয়, তখন তা মনের উপর প্রভাব ফেলে। এটাকে ছোটখাটো অবসাদ বলা যায়, যা একেবারেই অস্বাভাবিক নয়।'
কীভাবে কাটাবেন এই মন খারাপ?
চিকিৎসকদের মতে, কিছু সাধারণ অভ্যাস মেনে চললে সহজেই এই মন খারাপ কাটানো সম্ভব-
ডা. মুখোপাধ্যায়ের কথায়, 'মন খারাপ কাটানোর সেরা উপায় হল নিজেকে ব্যস্ত রাখা। নিজের শখ পূরণ করুন, পরিবারকে সময় দিন, চাইলে নতুন কিছু শিখুন। কয়েকদিনের মধ্যে মন স্বাভাবিক হয়ে যাবে।'
দুর্গাপুজো বছরে একবার আসে, আবার আসবে। তাই বিদায়ের দুঃখকে জায়গা দিন, কিন্তু তাকে স্থায়ী করে ফেলবেন না। রুটিনমাফিক জীবনে ছোটখাটো আনন্দ খুঁজে নিতে পারলেই কাটিয়ে ওঠা যায় এই উৎসব-পরবর্তী অবসাদ।