Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

PCOS vs Endometriosis: পিরিয়ড হলেই ভয়ানক পেটে ব্যথা সঙ্গী? সমস্যা এক হলেও তফাত রয়েছে উপসর্গে

দুটো সমস্যার মধ্যেই যেটা মিল, সেটা হল ব্যথার তীব্রতা। কিন্তু এই ব্যথা একরকম নয়।

PCOS vs Endometriosis: পিরিয়ড হলেই ভয়ানক পেটে ব্যথা সঙ্গী? সমস্যা এক হলেও তফাত রয়েছে উপসর্গে

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 30 July 2025 20:50

দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথা হয় না এমন মেয়ে আজকাল খুব কমই দেখা যায়। কিন্তু সেই ব্যথা যদি এতটাই বেশি হয় যে দৈনন্দিন কাজ থমকে যায়, তাহলে সেটা কোনও বড় সমস্যা যেমন পিসিওএস (PCOS) বা এন্ডোমেট্রিওসিস (Endometriosis) এর লক্ষণ হতে পারে।

দুটো সমস্যার মধ্যেই যেটা মিল, সেটা হল ব্যথার তীব্রতা। কিন্তু এই ব্যথা একরকম নয় - ব্যথার ধরন, সময়, তীব্রতা এইসব দিয়েই বোঝা সম্ভব, সেটা ঠিক কী কারণে হচ্ছে।

PCOS আর Endometriosis: পার্থক্যটা ঠিক কোথায়?

PCOS থাকলে পিরিয়ড নিয়মিত হয় না, প্রেগন্যান্সি আসতে সমস্যা হয়, ব্রন, শরীরে অতিরিক্ত লোম, মাথার চুল ঝরে যাওয়া, ওজন বেড়ে যাওয়া এইসব উপসর্গ দেখা দেয়। অনেকের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের সম্ভাবনাও দেখা যায়।

Endometriosis এ ইউটেরাসের ভিতরের টিস্যুর মতো টিস্যু ইউটেরাসের বাইরেও বাড়তে থাকে ওভারি, ফ্যালোপিয়ান টিউব বা অন্ত্রে। এই সমস্যায় দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা থাকে, এবং প্রেগন্যান্সিতে সমস্যা হয়। এটা চট করে ধরা পড়ে না। অনেক মেয়ের ক্ষেত্রে বছরের পর বছর ভুল রোগ ধরে চিকিৎসা হয়।

ব্যথার ধরনে ফারাক কোথায়?

•    PCOS এর ব্যথা তুলনায় হালকা হয়, সাধারণত পিরিয়ড দেরিতে হলে বা ভারী হলে ব্যথা দেখা দেয়।
•    Endometriosis এর ব্যথা তীব্র হয়। পিরিয়ড শুরু হওয়ার আগেই ব্যথা শুরু হয়, শেষ হলেও ব্যথা থাকে। কখনও যৌনমিলনের সময়, মলত্যাগ বা প্রস্রাবের সময়েও যন্ত্রণা হয়। অনেক সময় একাধিক পেনকিলারেও সেই ব্যথা কমে না।

পিঠে, কোমরে, পেটের নিচে একসঙ্গে যন্ত্রণা হতে থাকলে এবং সেটা দিনের কাজে বাধা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, বিশেষ করে আপনি যদি সন্তান নেওয়ার কথা ভাবেন।

কীভাবে ধরা পড়ে?

•    PCOS: রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড আর উপসর্গ দেখে ধরা যায়।
•    Endometriosis: আল্ট্রাসাউন্ডে সবসময় ধরা পড়ে না। অনেক সময় MRI বা ল্যাপারোস্কপি করতে হয়।

শুধু প্রেগন্যান্সিতেই নয়, সমস্যার শিকড় আরও অনেক গভীরে

•    PCOS থাকলে ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা, এমনকী ইউটেরাসের ক্যানসারের আশঙ্কা বাড়ে।
•    Endometriosis এর ব্যথা এত দীর্ঘমেয়াদি হতে পারে যে মহিলারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন, সমাজ থেকে নিজেকে গুটিয়ে নেন।

নিয়ন্ত্রণে রাখার উপায়

•    PCOS নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীরচর্চা, পরিমিত খাবার আর স্ট্রেস কমানো খুব দরকার।
•    Endometriosis এর ব্যথা কমাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার যেমন ফ্ল্যাক্স সিড, আখরোট আর সবুজ শাকসবজি, ফল খেতে বলেন ডাক্তাররা। সঙ্গে যোগব্যায়াম, হালকা এক্সারসাইজ তো আছেই।

সোশ্যাল মিডিয়া আর হরমোনের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে-

এতদিন ভাবা হত সোশ্যাল মিডিয়া মানে শুধু সময় নষ্ট। এখন দেখা যাচ্ছে, সেটা শরীরের ক্ষতিও করতে পারে, বিশেষ করে মেয়েদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে।

ডা: নিধি শর্মা চৌহান বলছেন, টিনএজ মেয়েদের মধ্যে PCOS বাড়ছে, তার একটা কারণ হলো অতিরিক্ত স্ক্রিন টাইম। শরীরচর্চা বন্ধ, সারাক্ষণ স্ক্রিনে চোখ - ফলে ওজন বাড়ছে, মেটাবলিজম খারাপ হচ্ছে। তার উপরে সোশ্যাল মিডিয়ার দৌলতে তৈরি হচ্ছে সৌন্দর্য নিয়ে চাপ। ত্বক সুন্দর রাখতে বা ‘ইনফ্লুয়েন্সারদের মতো’ দেখতে লাগবে, এই আশায় নানা কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার বাড়ছে। যার মধ্যে অনেক সময়ে থাকে endocrine-disrupting chemicals—যেগুলো মেয়েদের হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে।

তাই বলে ফোন সরিয়ে দেবেন? বরং কনটেন্ট বদলান

সমাধান ফোন ব্যবহার কমানো নয়। বরং এমন কনটেন্ট দেখাতে হবে, যা মোটিভেটিং যেমন খেলার ভিডিও, স্পোর্টস কনটেন্ট, এমন কিছু যার ইতিবাচক প্রভাব পড়ে মনের ওপর।


```