Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ঘুম কম, চাপ বেশি? মাত্র তিন মিনিটে মন হালকা করবে এই উপায়, স্ট্রেস কমাতে ট্রেন্ডে নতুন সলিউশন

 সকালে ওঠার পর শরীরচর্চা, মেডিটেশন বা একটু সময় নিজের সঙ্গে কাটানোর ইচ্ছে থাকলেও, ক্লান্ত মন আর শরীর সেই সুযোগ দেয় না। এমন সময়েই নতুন একটি ট্রেন্ড তৈরি হচ্ছে- 'মাইক্রো মেডিটেশন' 

ঘুম কম, চাপ বেশি? মাত্র তিন মিনিটে মন হালকা করবে এই উপায়, স্ট্রেস কমাতে ট্রেন্ডে নতুন সলিউশন

প্রতীকী ছবি (এআই নির্মিত)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 October 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: আজকালের ব্যস্ত জীবনে নিজেদের যত্ন নেওয়ার সময় যেন ক্রমেই কমে যাচ্ছে। সারাদিন কাজ, ক্লাস আর ফোনে রিল স্ক্রল করতে করতে রাত কেটে যায়। সকালে ওঠার পর শরীরচর্চা, মেডিটেশন বা একটু সময় নিজের সঙ্গে কাটানোর ইচ্ছে থাকলেও, ক্লান্ত মন আর শরীর সেই সুযোগ দেয় না। এমন সময়েই নতুন একটি ট্রেন্ড তৈরি হচ্ছে- 'মাইক্রো মেডিটেশন' (Micro Meditation)। খুব অল্প সময়ে মন ও শরীরকে শান্ত করার এই পদ্ধতিই এখন অনেকের ভরসা।

মাইক্রো মেডিটেশন কী?

মহারাষ্ট্রের শিলিমের ধারণা যোগ কেন্দ্রের প্রধান শিক্ষক আজিঙ্কা দেশপান্ডের কথায়, “মাইক্রো মেডিটেশন (Micro Meditation) হল এমন এক ধ্যান প্রক্রিয়া যেখানে আপনি দিনের যেকোনও সময় মাত্র কয়েক মিনিটে নিজেকে শান্ত ও মনোযোগী করে তুলতে পারেন (Relaxation tips)।” দীর্ঘ সময় ধরে বসে ধ্যান করার প্রয়োজন নেই— অফিসে মিটিংয়ের মাঝে, হাঁটার সময় বা খাওয়ার আগে, যেকোনও ফাঁকা মুহূর্তেই করা যায় এই ছোট্ট ধ্যান।

তিনি আরও বলেন, আজকের দ্রুতগতির জীবনে সবাই ক্রমাগত চাপের মধ্যে থাকে। মন একসঙ্গে অনেক দিকে টানতে থাকে, ফলে মানসিক ভারসাম্য হারায়। এই অবস্থায় মাইক্রো মেডিটেশন যেন এক ছোট্ট ‘বিরতির বোতাম’। কয়েক মিনিটের জন্য থেমে গভীর শ্বাস নেওয়া বা শুধু নিজের শ্বাসের উপর মনোযোগ দেওয়া, এই সাধারণ অভ্যাসই মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারে।

কেন এটা জরুরি?

বিশেষজ্ঞদের মতে, মাইক্রো মেডিটেশন (Micro Meditation) নিয়মিত করলে মনোযোগ বৃদ্ধি পায়, উদ্বেগ ও ক্লান্তি কমে, ঘুম ভালো হয় এবং মানসিক স্থিরতা ফিরে আসে। এটি শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় করে, যা চাপ কমিয়ে শরীরকে আরাম দেয়।

দীর্ঘ মেডিটেশন সেশন অনেকের পক্ষে সম্ভব নয়, কিন্তু দিনে ৩০ সেকেন্ড থেকে ৫ মিনিটের এই ছোট্ট অনুশীলনেই পাওয়া যায় একই উপকার। উদাহরণস্বরূপ, মিটিংয়ের আগে, ট্রেনে বসে, বা কফি খাওয়ার সময় চোখ বন্ধ করে কয়েকটি গভীর শ্বাস নিলেই আপনি নিজেকে শান্ত ও মনোযোগী করতে পারেন।

বিশেষজ্ঞদের কথায়, “নিয়মিত অনুশীলনে এই ছোট ছোট বিরতিগুলো মস্তিষ্ককে নতুনভাবে প্রশিক্ষণ দেয়- যাতে আমরা চাপের মধ্যেও সচেতনভাবে প্রতিক্রিয়া জানাতে পারি, তাড়াহুড়ো না করে স্থির থাকতে পারি।" অর্থাৎ, মাইক্রো মেডিটেশন একটাই বিষয় শেখায়- পৃথিবী যতই ব্যস্ত হয়ে উঠুক, একটু থেমে নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়া সবসময় সম্ভব।


```