Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হঠাৎ বুক ধড়ফড়, শ্বাসকষ্ট ১৩ বছরের কিশোরীর! বীরভূমের মেয়ের প্রাণ বাঁচাল কলকাতার হাসপাতাল

বীরভূমের ১৩ বছরের নীলা মণ্ডলের ছোট্ট জীবনজুড়ে ছিল এক অজানা ভয়ের ছায়া—হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে ওঠে, নিঃশ্বাস চেপে আসে, মন অস্থির হয়ে পড়ে। ঘণ্টাখানেক এমনই চলত। 

হঠাৎ বুক ধড়ফড়, শ্বাসকষ্ট ১৩ বছরের কিশোরীর! বীরভূমের মেয়ের প্রাণ বাঁচাল কলকাতার হাসপাতাল

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 May 2025 13:50

অন্বেষা বিশ্বাস
 

অসুস্থতার কারণে যখন একের পর এক দরজা বন্ধ হচ্ছিল, তখন নতুন জীবনের জানালা খুলে গেল চিকিৎসার হাত ধরে। বীরভূমের ১৩ বছরের নীলা মণ্ডলের ছোট্ট জীবনজুড়ে ছিল এক অজানা ভয়ের ছায়া—হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে ওঠে, নিঃশ্বাস চেপে আসে, মন অস্থির হয়ে পড়ে। ঘণ্টাখানেক এমনই চলত। দিনের পর দিন এই যন্ত্রণার সঙ্গে লড়াই করে যেতে হয়েছে তাকে। স্কুলে যাওয়া, খেলাধুলো কিংবা স্বাভাবিক জীবনযাপন—সবকিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল তার অসুস্থতা। অথচ অনেক সময়েই এই সমস্যাগুলোকে ‘পরীক্ষার টেনশন’ কিংবা ‘মনের ভয়’ বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু নীলার জীবনে আশার আলো জ্বালান কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের চিকিৎসক ডঃ রাকেশ সরকার। এই হৃদরোগ বিশেষজ্ঞ ও ইলেক্ট্রোফিজিওলজিস্ট নীলাকে শুধু চিকিৎসা নয়, ফেরত দেন তার স্বাভাবিক জীবনের ছন্দ।

ডঃ সরকার বলেন, ''বেশিরভাগ কিশোর-কিশোরীর ক্ষেত্রে হৃদস্পন্দনের সমস্যা মানসিক রোগ বলেই ধরেন অনেকেই। কিন্তু নীলার উপসর্গগুলো ছিল খুবই স্পষ্ট।'' সৌভাগ্যবশত, ইসিজি রিপোর্টে ধরা পড়ে আসল সমস্যা—সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া (SVT)। চিকিৎসকেরা বুঝতে পারেন, নীলার হার্টে এক বৈদ্যুতিক সিগন্যাল তৈরি হয়েছে, যার ফলে এই সমস্যা দেখা দিচ্ছে।

এরপর শুরু হয় নীলার জীবন পালটে দেওয়ার প্রক্রিয়া—রেডিওফ্রিকোয়েন্সি অ্যাবলেশন (RFA) নামের এক আধুনিক চিকিৎসা। বিএম বিড়লা হাসপাতালের অত্যাধুনিক ক্যাথ ল্যাবে রয়েছে ইলেক্ট্রোফিজিওলজি। এই ল্যাবে করা হয় এই অতি জটিল, কিন্তু মাইক্রো-ইনভেসিভ চিকিৎসা।

থ্রিডি ম্যাপিং, রিয়েল টাইম ফ্লুরোস্কোপি আর বিশেষ ইপিই রেকর্ডিং সিস্টেমের সাহায্যে, ডঃ সরকার ও তাঁর দল ছোট ক্যাথেটার ব্যবহার করে পৌঁছে যান নীলার হৃদয়ের অভ্যন্তরে। তারপর অত্যন্ত নিখুঁতভাবে বৈদ্যুতিক পথটিকে আটকে ফেলা হয়। “এই প্রযুক্তির সাহায্যে আমরা হৃদয়ের বৈদ্যুতিক ছন্দকে চোখের সামনে দেখতে পাই। এটা শুধু রোগনির্ণয় নয়—এটা নিখুঁত থেরাপি,” বলেন ডঃ সরকার।

২০২৫ সালের মার্চ মাসে সফল অস্ত্রোপচারের পর এখন আবার স্কুলে যাচ্ছে নীলা, আগের মতোই খেলছে, হাসছে, বাঁচছে। যার দিনরাত কেটেছে আতঙ্কে, সেই মেয়ের মুখে এখন স্বস্তির হাসি। তাঁর বাবা-মা আজ কৃতজ্ঞ, চিকিৎসকের কাছে নয় শুধু, এই হাসপাতালের আধুনিক পরিকাঠামোর কাছেও। ডঃ সরকার বলেন, “হৃদয় বা হার্ট কেবল একটি অঙ্গ নয়—এটা ছন্দ, অনুভব আর জীবন। বিএম বিড়লায় আমরা এই তিনটিকে একসঙ্গে রক্ষা করতে পেরেছি।''

চারপাশের অনেকেই ভেবেছিলেন, এ বুঝি শুধু মানসিক চাপ বা পরীক্ষার টেনশন। কিন্তু বাস্তবটা ছিল অনেক গভীর। কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির যুগলবন্দিতে সেই ভয়কে জয় করে আজ আবার হাসছে নীলা—একেবারে নতুন প্রাণ নিয়ে।


```