Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

এক ধাক্কায় ১৫ কেজি ওজন কমালেন ফিটনেস কোচ, শেয়ার করলেন নিজের ডায়েট প্ল্যান

পোস্টটির ক্যাপশনে অনুষ্কা লেখেন, 'আমি প্রতিদিনের কিছু খাবার শেয়ার করছি, যা বাড়িতে সহজেই পাওয়া যায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।'

এক ধাক্কায় ১৫ কেজি ওজন কমালেন ফিটনেস কোচ, শেয়ার করলেন নিজের ডায়েট প্ল্যান

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 11 May 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ফিটনেস কোচ অনুষ্কা সিং ইনস্টাগ্রামে প্রায়ই তাঁর ওজন কমানোর জার্নি ও টিপস শেয়ার করেন। ২০২৪-এর নভেম্বরে চার সপ্তাহের একটি ওয়ার্কআউট প্ল্যান শেয়ার করেছিলেন, যা মেনে তিনি ৭৮ কেজি থেকে ৬৩ -তে আসেন। এবার, ২৬ মার্চে একটি পোস্টে তিনি ওজন কমানোর জন্য একটি ডায়েট চার্ট শেয়ার করেছেন। সেখানে তিনি সমস্ত তথ্য উল্লেখ করেছেন, যাতে বাকিদের সুবিধা হয়।

অনুষ্কার মতে, ডিম, অ্যাভোকাডো, ডালিম এবং টোফুতে প্রচুর পরিমাণে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ওজন কমাতে সাহায্য করে। পোস্টটির ক্যাপশনে অনুষ্কা লেখেন, 'আমি প্রতিদিনের কিছু খাবার শেয়ার করছি, যা বাড়িতে সহজেই পাওয়া যায় এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর। কোনও জটিল ডায়েট নয়, শুধু বাস্তবসম্মত ও স্বাস্থ্যকর খাবারের সঠিক নির্বাচন এটা। সুস্থ থাকুন!'

অনুষ্কার শেয়ার করা প্রতিদিনের খাবারের তালিকায় সকালে রয়েছে তিনটি ডিমের সাদা অংশ ও একটি কুসুম দিয়ে ওমলেট। অর্ধেক অ্যাভোকাডো এবং দু'টি মাল্টিগ্রেইন ব্রেড। এই সবকিছুর ক্যালোরি ৩৬০। প্রোটিন ২১.৫ গ্রাম। সকাল ১০টা নাগাদ তিনি ৪৫ গ্রাম দই এবং পাঁচ চামচ ডালিম খান, যার মোট ক্যালোরি  ৮০। এতে ৯.৫ গ্রাম প্রোটিন থাকে। দুপুরের খাবারে থাকে ৮০ গ্রাম ছোলা, ১০০ গ্রাম পনীর এবং একটি সুজি দিয়ে বানানো চিলা। এই খাবারের মোট ক্যালোরি ৫৮৭। প্রোটিন ৩১.২ গ্রাম ও ফ্যাট ২৩ গ্রাম থাকে।

বিকেলে ওভারনাইট ওটস খান তিনি। যা প্রোটিন পাউডার, বাদাম ও বিভিন্ন সিডস, পছন্দের ফল, তিনটে স্ট্রবেরি এবং ৪০ গ্রাম রোলড ওটস দিয়ে তৈরি। ক্যালোরি ৩০৫, ২৭ গ্রাম প্রোটিন ও ৭ গ্রাম ফ্যাট থাকে। রাতের খাবারে থাকে একটি বেসন চিলা ও ১০০ গ্রাম স্ক্র্যাম্বলড টোফু, যা ৩২০ ক্যালরি দেয় এবং এতে ২২ গ্রাম প্রোটিন ও ১২ গ্রাম ফ্যাট থাকে।

অনুষ্কা সিং মনে করেন, ওজন কমানো বা রোগা হওয়া তাৎক্ষণিক কিছু নয়, এটি সময়সাপেক্ষ। নিয়ম মেনে চলতে হবে এবং ধৈর্য রাখতে হবে। দ্রুত ফল পাওয়ার জন্য কঠিন ডায়েটের পরিবর্তে স্বাস্থ্যকর খাবারের প্রতি মনোযোগ দেওয়া উচিত।


```