Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

উৎসবের ভুরিভোজে থাকুক স্বাস্থ্যকর ছোঁয়া, পুষ্টিবিদের ৩ টিপসেই পুজোর মরশুম হবে 'গিল্ট-ফ্রি'

চুটিয়ে পুজো উদযাপন মানেই তো এক চিন্তা - এই সব উপভোগের আনন্দের মাঝেও কীভাবে স্বাস্থ্যের খেয়াল রেখে ফিটনেস বজায় রাখা যায়?

উৎসবের ভুরিভোজে থাকুক স্বাস্থ্যকর ছোঁয়া, পুষ্টিবিদের ৩ টিপসেই পুজোর মরশুম হবে 'গিল্ট-ফ্রি'

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 31 August 2025 16:58

দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থী সবে পেরিয়েছে মানে এভার পুজোর ঢাকে কাঠি পরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সাজগোজে তো বটেই, খাওয়াদাওয়াতেও উৎসবের মরশুম জমজমাট হতেই হবে। নানারকম মিষ্টি, থেকে শুরু করে ভারী ভোজ আর আত্মীয়-বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া লেগেই থাকবে।

তবে চুটিয়ে পুজো উদযাপন মানেই তো এক চিন্তা - এই সব উপভোগের আনন্দের মাঝেও কীভাবে স্বাস্থ্যের খেয়াল রেখে ফিটনেস বজায় রাখা যায়?

কেজে সোমাইয়া হাসপাতাল ও রিসার্চ সেন্টারের সিনিয়র ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ মোনাল ভেলাঙ্গি জানিয়েছেন, “কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া তো উৎসবেরই অংশ। তবে আগে থেকে পরিকল্পনা করতে পারলে শরীরের ক্ষতি না করেই চুটিয়ে উৎসব উপভোগ করা সম্ভব।”

স্বাস্থ্যকর উৎসবের জন্য বিশেষ কিছু টিপস দিলেন সিনিয়র ডায়েটিশিয়ান:

১. ইমিউনিটি বাড়িয়ে তুলুন সঠিক খাবারে
উৎসব মানেই রাত জাগা, ঘোরাঘুরি, তার সঙ্গে নিয়মভাঙা খাবারদাবার - যা শরীর থেকে শক্তি রীতিমতো শুষে নেয়। তাই ইমিউনিটির খেয়াল রাখবে এমন খাবার ডায়েটে রাখুন। ডাল, দুধ, বাদাম থেকে পাওয়া প্রোটিনে পেট ভরিয়ে রাখে, ফল ও শাকসবজির অ্যান্টি-অক্সিডেন্ট গড়ে তোলে রোগপ্রতিরোধ ক্ষমতা। বাদাম ও নানারকম সিডস দেয় স্বাস্থ্যকর ফ্যাট। ডাবের জল, দই বজায় রাখে এনার্জি।

২. পরিমাণ নিয়ন্ত্রণ দরকার, খাবারের ওপর নিষেধাজ্ঞা নয়
অল্প করে খাওয়াই এখানে একমাত্র মন্ত্র। মিষ্টির সঙ্গে রাখুন ফাইবারযুক্ত খাবার, যাতে রক্তে শর্করার পরিমাণ দ্রুত না বাড়ে। চিনির বদলে ব্যবহার করুন গুড়, আর ভাজাভুজির জন্য ব্যবহার করুন চিনাবাদাম বা রাইস ব্র্যান অয়েল। সবচেয়ে জরুরি, ভারী খাবারের সঙ্গে দিনে রাখুন হালকা শাকসবজি আর প্রোটিন সমৃদ্ধ খাবার।

৩. খাবারে আনুন স্মার্ট এক্সচেঞ্জ
ভাপানো খাবার কিন্তু ভাজাভুজির থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। ভাজার বদলে বেক বা এয়ার ফ্রাই করুন। বাজার থেকে কেনা লাড্ডুর বদলে ঘরে তৈরি করুন শুকনো ফল, খেজুর আর সিডস দিয়ে এনার্জি লাড্ডু। আর ময়দার বদলে রাগি বা ওটসের মতো ফাইবারযুক্ত আটা ব্যবহার করলে সহজেই পেট ভরা থাকবে।

পুষ্টিবিদ ভেলাঙ্গির কথায়, “সঠিক খাবার, পরিমাণ নিয়ন্ত্রণ আর স্বাস্থ্যকর বিকল্প বেছে নিলে উৎসবের মরশুমে খাবার উপভোগ করা যায় বিনা অপরাধবোধে। একই সঙ্গে বজায় থাকে ইমিউনিটি আর এনার্জি।”


```