Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একঘেয়ে রুটি হবে আরও স্বাস্থ্যকর! এইসব জিনিস আটায় মেশালেই বাড়বে পুষ্টিগুণ

রোজকার রুটিতে নানারকম উপাদান মিশিয়ে তাকে বানিয়ে তোলা যায় আরও সুস্বাদু আর পুষ্টিকর। তাতে স্বাদও বদলাবে আবার স্বাস্থ্যও থাকবে অটুট।

একঘেয়ে রুটি হবে আরও স্বাস্থ্যকর! এইসব জিনিস আটায় মেশালেই বাড়বে পুষ্টিগুণ

রুটি

শেষ আপডেট: 14 May 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতের নানা প্রদেশে ভাত খাওয়ার পাশাপাশি রুটি (Roti) খাওয়ার বহুল প্রচলন রয়েছে। বাঙালি বাড়িতে তো জলখাবার হোক বা স্কুল-অফিসের লাঞ্চবক্স, এ আমাদের রীতিমতো জাতীয় খাদ্য বলা যায়। তরকারি দিয়ে হোক বা ডাল-রুটি মানুষ তাতেই খুশি। গরম ফুলকো রুটিতে স্রেফ ঘি আর চিনি মাখিয়েই সুখাদ্য বানিয়ে নেওয়া যায়। অনেকের আবার আটার রুটিতে থাকা গ্লুটেনে (gluten) অ্যালার্জি হয়ে থাকে বা তা থেকে পেটের সমস্যা তৈরি করে।

রোজকার রুটিতে নানারকম উপাদান মিশিয়ে তাকে বানিয়ে তোলা যায় আরও সুস্বাদু (tasty) আর পুষ্টিকর (nutritious)। তাতে স্বাদও বদলাবে আবার স্বাস্থ্যও (healthy) থাকবে অটুট।
 

১ / ৬
মাল্টিগ্রেন (multigrain):

শুধু গমের আটার রুটি না বানিয়ে তাতে মেশান রাগি, জোয়ার, বাজরার আটাও। সব একসঙ্গে না মিশিয়ে গমের আটার সঙ্গে একদিন রাগি, একদিন জোয়ার- এভাবেও মিশিয়ে রুটি বানাতে পারেন। মিলেট শস্য ফাইবার, আয়রন, প্রোটিনে ভরপুর। এদের মিশ্রণ আপনার রুটিকে বানাবে অনেক বেশি হেলদি। পেটের খেয়াল রাখবে, হাড়ও মজবুত হবে। স্বাদেও মন ভরবে।

মাল্টিগ্রেন (multigrain): শুধু গমের আটার রুটি না বানিয়ে তাতে মেশান রাগি, জোয়ার, বাজরার আটাও। সব একসঙ্গে না মিশিয়ে গমের আটার সঙ্গে একদিন রাগি, একদিন জোয়ার- এভাবেও মিশিয়ে রুটি বানাতে পারেন। মিলেট শস্য ফাইবার, আয়রন, প্রোটিনে ভরপুর। এদের মিশ্রণ আপনার রুটিকে বানাবে অনেক বেশি হেলদি। পেটের খেয়াল রাখবে, হাড়ও মজবুত হবে। স্বাদেও মন ভরবে।

২ / ৬
ডাল বা ডালজাতীয় প্রোটিন (Daal and legumes):

রুটির সঙ্গে যোগ করতে পারেন প্রোটিনের গুণ। আটায় নানা ধরনের ডালের পাশাপাশি মেশাতে পারেন বেসন বা মুগডালের গুঁড়ো। এতে অনেক বেশি সময়ের জন্য পেটও ভর্তি থাকবে। এনার্জি দেবে ভরপুর।

ডাল বা ডালজাতীয় প্রোটিন (Daal and legumes): রুটির সঙ্গে যোগ করতে পারেন প্রোটিনের গুণ। আটায় নানা ধরনের ডালের পাশাপাশি মেশাতে পারেন বেসন বা মুগডালের গুঁড়ো। এতে অনেক বেশি সময়ের জন্য পেটও ভর্তি থাকবে। এনার্জি দেবে ভরপুর।

৩ / ৬
গ্রেট করা শাকসবজি (grated vegetables):
 
গাজর, পালং শাক, লাউ, সেদ্ধ বা এমনি গ্রেট করে আটার সঙ্গে মেখে নিন। রুটি হয়ে উঠবে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বাচ্চাদের সবজি খাওয়ানো এমনিতেই সহজ নয়, কিন্তু এই রুটি হাপিশ হবে নিমেষেই।

গ্রেট করা শাকসবজি (grated vegetables): গাজর, পালং শাক, লাউ, সেদ্ধ বা এমনি গ্রেট করে আটার সঙ্গে মেখে নিন। রুটি হয়ে উঠবে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বাচ্চাদের সবজি খাওয়ানো এমনিতেই সহজ নয়, কিন্তু এই রুটি হাপিশ হবে নিমেষেই।

৪ / ৬
ঘিয়ের বদলে ব্রাশ করুন অলিভ অয়েল (olive oil):

অনেকেই স্বাদের জন্য গরম রুটিতে ঘি মাখিয়ে খান। তার বদলে আনুন অলিভ অয়েল। ের মধ্যে থাকা হেলদি ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট খেয়াল রাখবে হার্টেরও।

ঘিয়ের বদলে ব্রাশ করুন অলিভ অয়েল (olive oil): অনেকেই স্বাদের জন্য গরম রুটিতে ঘি মাখিয়ে খান। তার বদলে আনুন অলিভ অয়েল। ের মধ্যে থাকা হেলদি ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট খেয়াল রাখবে হার্টেরও।

৫ / ৬
নানারকম মশলা (spices):

রুটির আটাতে জোয়ান, জিরে, গোলমরিচের ব্যবহার হজমে সাহায্য করে। হলুদ, লঙ্কাগুঁড়ো, কসুরি মেথিও মেশাতে পারেন। এতে রোজকার একঘেয়ে রুটিতে আসবে স্বাদের নতুনত্ব।

নানারকম মশলা (spices): রুটির আটাতে জোয়ান, জিরে, গোলমরিচের ব্যবহার হজমে সাহায্য করে। হলুদ, লঙ্কাগুঁড়ো, কসুরি মেথিও মেশাতে পারেন। এতে রোজকার একঘেয়ে রুটিতে আসবে স্বাদের নতুনত্ব।

৬ / ৬
আটা মেখে রেখে দিন কিছুক্ষণ (rest the dough):

এতে রুটি নরম হয়, খেতেও ভাল লাগে। রুটি করার আগে বেশ খানিকক্ষণ আটা মেখে রেখে দিলে গ্লুটেন হজম সংক্রান্ত সমস্যাও হয় না।

আটা মেখে রেখে দিন কিছুক্ষণ (rest the dough): এতে রুটি নরম হয়, খেতেও ভাল লাগে। রুটি করার আগে বেশ খানিকক্ষণ আটা মেখে রেখে দিলে গ্লুটেন হজম সংক্রান্ত সমস্যাও হয় না।


```