Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়েট থেকে ব্যায়াম, ওজন কমবে এআই-এর বানানো ফিটনেস প্ল্যানে! তবে আছে ঝুঁকিও

প্রথম ধাপ হল নিজের তথ্য দেওয়া। তাহলেই পরিকল্পনা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি হবে। রস লিখেছেন, 'চ্যাট জিপিটিতে (Chat GPT) যান। সেখানে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং বর্তমানে আপনি কতটা অ্যাক্টিভ সেটি লিখে দিন।'

ডায়েট থেকে ব্যায়াম, ওজন কমবে এআই-এর বানানো ফিটনেস প্ল্যানে! তবে আছে ঝুঁকিও

প্রতীকী ছবি (গুগল)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 August 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: আজকাল ওজন কমানোর ব্যক্তিগত পরিকল্পনা তৈরিতে এআই-এর অপরিহার্য ভূমিকা নিয়েছে। অনেক ফিটনেসপ্রেমী মানুষ এআই ব্যবহার করেই নিজের ডায়েট ও ব্যায়ামের রুটিন সাজাচ্ছেন (AI's ability to personalise weight loss plans)। শুধু প্রয়োজন ঠিকঠাক প্রম্পটের, অর্থাৎ আপনার গুছিয়ে লেখার উপর নির্ভর করছে এআই কীভাবে কাস্টমাইজড প্রোগ্রাম সাজিয়ে দেবে।

সম্প্রতি পারফরম্যান্স হেলথ অ্যান্ড ফিটনেস কোচ টেইলর রস (Performance health and fitness coach Taylor Ros) ইনস্টাগ্রামে একটি পোস্টে ৫টি প্রম্পট শেয়ার করেছেন, যা দিয়ে সহজেই ওজন কমানোর পরিকল্পনা তৈরি করা যায়। তবে এর পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন।

সিম্পল ওয়েট লস প্ল্যান এখন এআই দিয়েই বানানো সম্ভব (Shutterstock)। সোশ্যাল মিডিয়ায় টেইলর রস যে প্রম্পটগুলো শেয়ার করেছেন, দেখে নিন একনজরে-

বেসিক ব্যাকগ্রাউন্ড ইনফো

প্রথম ধাপ হল নিজের তথ্য দেওয়া। তাহলেই পরিকল্পনা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি হবে। রস লিখেছেন, 'চ্যাট জিপিটিতে (Chat GPT) যান। সেখানে আপনার বয়স, ওজন, উচ্চতা এবং বর্তমানে আপনি কতটা অ্যাক্টিভ সেটি লিখে দিন।'

ফিটনেস লক্ষ্যের ভিত্তিতে খাদ্যতালিকা

এরপর আসবে খাবারের তালিকা। মূলত ম্যাক্রোনিউট্রিয়েন্টস (কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট) নির্ধারণ। এগুলোই দিনে বেশি খাওয়া হয়, যেখানে মাইক্রোনিউট্রিয়েন্টস (যেমন ভিটামিন, ক্যালসিয়াম) তুলনামূলক কম প্রয়োজন। আপনার লক্ষ্য যদি ওজন কমানো, পেশি বাড়ানো বা বর্তমান ওজন বজায় রাখা হয়, সেভাবেই এআই আপনার জন্য ম্যাক্রো ভাগ করে দেবে।

রসের জানিয়েছেন, 'এআইকে জিজ্ঞেস করুন, আপনার ফ্যাট লস, মাসল গেইন বা মেইনটেন্যান্স লক্ষ্যের ভিত্তিতে কীভাবে ম্যাক্রো বানাতে হবে।'

ওয়ার্কআউট প্ল্যান

এরপর আসে ব্যায়াম। আপনার হাতে কী কী সরঞ্জাম আছে এবং কতদিন সময় দিতে পারবেন তার ওপর ভিত্তি করে ওয়ার্কআউট রুটিন (Work out Plan) সাজাতে পারবেন।

রসের পরামর্শ, 'এআইকে বলুন, সপ্তাহে কতদিন আপনি ব্যায়াম করবেন এবং আপনার কাছে কী কী সরঞ্জাম আছে। যদি ঘরে শুধু ডাম্বেল আর রেজিস্ট্যান্স ব্যান্ড থাকে, সেটি লিখুন। যদি জিমে যান, সেক্ষেত্রে সেটিও উল্লেখ করুন। এভাবে শিডিউল, সময় ও সরঞ্জাম অনুযায়ী বাস্তবসম্মত একটি প্ল্যান তৈরি হবে, যা আপনাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে সাহায্য করবে।'

প্রোগ্রেসিভ প্রোগ্রাম

রস স্মরণ করিয়ে দেন, 'এআইকে (AI) বলবেন, ৪ থেকে ৬ সপ্তাহের একটি প্রোগ্রেসিভ প্রোগ্রাম তৈরি করতে, যাতে নিয়মিত আপনাকে আরও চ্যালেঞ্জ করা হয়।'

প্রোগ্রেসিভ প্রোগ্রামে ধীরে ধীরে কঠিনতা বাড়ে। যেমন ব্যায়ামের রিপ সংখ্যা বাড়ানো, নতুন ওজন ব্যবহার করা বা শক্তি বৃদ্ধির জন্য নতুন ব্যায়াম যোগ করা। এতে ওজন কমানোর পথে প্ল্যাটো (এক জায়গায় আটকে যাওয়া) হওয়ার ঝুঁকি কমে যায়।

যদিও এআই অনেকভাবে সাহায্য করে, তবে ফিটনেস কোচ একটি বড় সমস্যার দিকও তুলে ধরেছেন, এআই আপনাকে জবাবদিহি করাতে পারে না। তিনি বলেন, 'এআই কখনও আপনাকে লক্ষ্য পূরণের জন্য দায়বদ্ধ রাখতে পারবে না। এই কারণেই একে পুরোপুরি কার্যকর বলা যাবে না। এআই কখনও মানুষের আন্তঃক্রিয়া ও সমর্থনকে হারাতে পারবে না।' অর্থাৎ, একজন পেশাদার ট্রেনারের মতো এআই আপনাকে সঠিক পথে রাখবে না। তাই এআই-ভিত্তিক প্ল্যানকে মূল নির্দেশিকা না ভেবে সহায়ক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে আসল অগ্রগতি সম্ভব, এই ঝুঁকির কথা মাথায় রেখেই এআই  ব্যবহারের পরামর্শ দিয়েছেন টেলার রস।


```