বিশ্বখ্যাত হলিউড তারকা কেট উইনসলেট (Hollywood starlet Kate Winslet) এ ধরনের ওষুধ খাওয়া বা ইঞ্জেকশনের পুরোদমে বিরোধিতা করলেন।

বর্তমানে যে উন্মাদনায় এই জাতীয় ওষুধ প্রয়োগ চলছে তা অত্যন্ত বিপজ্জনক।
শেষ আপডেট: 8 December 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে ওজন কমানো ও ব্লাড সুগার লেভেল দ্রুত কমাতে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া দস্তুর হয়ে উঠেছে। কিন্তু, বিশ্বখ্যাত হলিউড তারকা কেট উইনসলেট (Hollywood starlet Kate Winslet) এ ধরনের ওষুধ খাওয়া বা ইঞ্জেকশনের পুরোদমে বিরোধিতা করলেন। এক সাক্ষাৎকারে কেটের মোদ্দা কথা, বর্তমানে যে উন্মাদনায় এই জাতীয় ওষুধ প্রয়োগ চলছে তা অত্যন্ত বিপজ্জনক।
Sunday Times-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেট উইনসলেট খোলাখুলি ওজন কমানোর ওষুধের জনপ্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, মানুষের নিজের শক্তি ও সম্মানের প্রতি নির্ভর করা উচিত। তাঁদের কেমন দেখতে হবে তা ঠিক করতে যাওয়া ধ্বংসাত্মক ও ভীতিকর। আমারও মাঝেমাঝে মনে হয় এটা বোধহয় ভাল। তখন যে কেউ ধন্দে পড়ে যেতে পারেন। কেট আরও বলেন, বিভিন্ন অনুষ্ঠানে আমি অনেক অভিনেত্রীকে দেখেছি। তাঁরা যেমনভাবে নিজেকে দেখাতে চান, সেরকম সেজে আসেন। তাঁর চেহারা যেমনই হোক না কেন। ওঁদের অনেকেই ওজন কমানোর বা নিয়ন্ত্রণের ওষুধ প্রয়োগ করেন।
উইনসলেট সাক্ষাৎকারে স্পষ্টাস্পষ্টি বলেন, যাঁরা এই ধরনের ওষুধ নিচ্ছেন তাঁরা কি আদৌ জানেন, তাঁদের শরীরে আসলে কী ঢোকাচ্ছেন তাঁরা। নিজের শরীরের প্রতি এই উপেক্ষা অত্যন্ত ভয়ঙ্কর ভীতিজনক। আমিও এটা নিয়ে খুবই চিন্তায় রয়েছি। এটা এক ধরনের সস্তা জনপ্রিয়তা।
বয়সকালের সৌন্দর্য এবং জনপ্রিয়তার বাজারে থাকা ব্যক্তিদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজে নেতিবাচক প্রভাব মনের উপর চাপ বাড়ায় একথা সত্যি। তিনি মহিলাদের উদ্দেশে পরামর্শ দেন, বয়স সময়ের সঙ্গে বাড়ে এবং তাকে বাড়তে দিন। মহিলাদের বলেন, বয়সবৃদ্ধিকে প্রশংসার চোখে দেখতে শিখুন। আর তা ঠেকিয়ে রাখতে বোটক্স বা ফিলারের মতো ইঞ্জেকশন নিয়ে নিজের সৌন্দর্য অটুট রাখার চেষ্টা করবেন না।
তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমার সবথেকে ভাল লাগে যখন হাতের বয়স বাড়ে। এটাই জীবন, আপনার হাতেও তার প্রভাব পড়বে। কিছু খুব সুন্দরী মহিলার কথা আমি জানি, যাঁরা ৭০ বছর বয়সেও সুন্দর। আর এটা ভেবেই কষ্ট লাগছে যে, অল্পবয়সি মেয়েরা জানেই না, সৌন্দর্যের প্রকৃত ব্যাখ্যা কী। কোন নিখুঁত সৌন্দর্যের দিকে পৃথিবীকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে! বলেন কেট উইনসলেট।
তাঁর ভাষায়, আমি যদি সময়কে পিছিয়ে নিয়ে যেতে পারতাম, তাহলে আমি হয়তো অন্য ভাষায় কথা বলতাম। আমি যুবতী, আমার চেহারা বদলে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি, আমি অনিশ্চয়তায় ভুগছি, ভয় করছে এ ধরনের মনোভাব পুষে রাখা উচিত নয়।