Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসক

আবহাওয়ায় আর্দ্রতা, চারদিকে জল জমে থাকা, কম রোদ - সব মিলিয়ে এই সময়টা পেটের অসুখ, সংক্রমণের আদর্শ সময়। কী বলছেন চিকিৎসক?

বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 July 2025 19:20

দ্য ওয়াল ব্যুরো: বর্ষাকাল, পরিবেশ হয়তো মন ভাল করে দেয়, কিন্তু এই স্যাঁতসেঁতে আবহাওয়া ঠিক ততটাই অস্বস্তিকর হতে পারে আপনার শরীরের জন্য। আবহাওয়ায় আর্দ্রতা, চারদিকে জল জমে থাকা, কম রোদ - সব মিলিয়ে এই সময়টা পেটের অসুখ, সংক্রমণের আদর্শ সময়।

তবে কয়েকটি সহজ অভ্যাস বদলেই এই সময়টাতে আপনার পেটের খেয়াল রাখা সম্ভব, এমনটাই বলছেন নবি মুম্বইয়ের অ্যাপোলো হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট ড. পুরুষোত্তম বশিষ্ঠ (গ্যাস্ট্রোএনটেরোলজি ও হেপাটোলজি)।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বর্ষাকালের জন্য ‘৫টি করণীয়’ এবং ‘৫টি নৈব নৈব চ’-এর তালিকা, যা আপনার হজম, ইমিউনিটির খেয়াল রাখবে এবং পেটের সমস্যা থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

বর্ষায় পেটের সমস্যা থেকে বাঁচতে যা যা করতেই হবে (5 DOs):

১. ঘরে তৈরি টাটকা দই রাখুন খাদ্যতালিকায়
দইয়ে থাকা প্রাকৃতিক প্রোবায়োটিকস হজমে সাহায্য করে, পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে, এবং গাট ফ্লোরাকে ঠিক রাখে। ডা. বশিষ্ঠ বলেন, “বর্ষায় গাট মাইক্রোবায়োম ভারসাম্য হারায়, তাই ঘরে পাতা দই এই সময় খুব গুরুত্বপূর্ণ।”

২. গোটা দিনজুড়ে হালকা গরম ও ফিল্টারড জল খান
ঈষদুষ্ণ জল হজম শক্তি বাড়ায়, পেট ফাঁপা কমায় এবং জলের মাধ্যমে জীবাণু সংক্রমণের ঝুঁকি কমায়। এটি গাট লাইনিং ও প্রয়োজনীয় পুষ্টি শোষণের ক্ষেত্রেও সহায়ক।

৩. করলা, মেথির মতো তেতো খাবার খান
এই খাবারগুলোতে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে। এগুলি হজমক্ষমতা বাড়িয়ে শরীরের ডিটক্সিফিকেশনে সাহায্য করে।

৪. নিয়মিত নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন
নির্দিষ্ট সময়ে খেলে অন্ত্রে থাকা ‘Migrating Motor Complex’ ঠিকভাবে কাজ করে, পেট পরিষ্কার থাকে ও সংক্রমণ কমে। ঠিক সময়ে না খেলে গাট ব্যারিয়ারে ক্ষতি হয় এবং হজমের স্বাভাবিক কাজ বাধা পায়।

৫. কাঁচা শাকসবজি ও ফল ভালভাবে ধুয়ে নুনজলে ভিজিয়ে রাখুন
বর্ষাকালে ফল ও সবজিতে জীবাণু, ছত্রাক ও রাসায়নিক পদার্থ লেগে থাকতে পারে। ভিনিগার বা নুনজলে ভিজিয়ে ধুলে এসব দূর হয় এবং ডায়রিয়া, পেটব্যথা প্রতিরোধ করা সম্ভব হয়।

যা একেবারেই করা উচিত নয় (5 DON'Ts):

১. আগে থেকে কাটা ফল বা ঢাকা না থাকা খাবার খাওয়া যাবে না
স্ট্রিট ফুড বা খোলা খাবার বর্ষায় জীবাণুর আস্তানা হয়ে ওঠে। ই কোলাই, সালমোনেল্লা, হেপাটাইটিস এ ইত্যাদি সংক্রমণের ঝুঁকি থাকে।

২. কলের জল বা সন্দেহজনক আইসকিউব দিয়ে পানীয় খাওয়া এড়িয়ে চলুন
দূষিত জল বর্ষার সবচেয়ে বড় পেটের অসুখের কারণ। এমনকী বরফ যদি নোংরা জলে তৈরি হয়, সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

৩. হালকা পেটের সমস্যায় নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া একেবারেই নয়
অকারণে অ্যান্টিবায়োটিক খেলে গাটের উপকারী ব্যাকটেরিয়া মারা যায়, এবং ছত্রাক সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ডাক্তারি পরীক্ষা ছাড়া ওষুধ না খাওয়াই ভাল।

৪. খাবার মিস করা বা অনিয়মিত খাওয়ার অভ্যাস থেকে বেরিয়ে আসুন
পেট খালি রাখলে অ্যাসিড রিফ্লাক্স, হজমে সমস্যা, গাট ব্যারিয়ারে ক্ষতি হয়।

৫. শুধু প্রোবায়োটিক সাপ্লিমেন্টের উপর ভরসা করবেন না
বাজারজাত অনেক প্রোবায়োটিক ঠিকভাবে কাজই করে না। তার চেয়ে বেশি উপকারী হল প্রাকৃতিক উৎস যেমন দই, ইডলি ইত্যাদি।


```