Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হার্ট অ্যাটাকের ভয় এখন ৩০-এই! তরুণদের আগেভাগে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

ভারতে তরুণদের হৃদরোগের (Heart Disease) সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি, এই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন হৃদরোগ চিকিৎসকরা। তাঁদের মতে, সময় থাকতেই যদি হার্ট স্ক্রিনিং (Heart Screening) করিয়ে নেওয়া যায়, তাহলে ভবিষ্যতের বড় বিপদ এড়ানো সম্ভব।

হার্ট অ্যাটাকের ভয় এখন ৩০-এই! তরুণদের আগেভাগে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

প্রতীকী ছবি (গুগল)

শেষ আপডেট: 9 July 2025 15:50

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল যখন হার্ট অ্যাটাকের (Heart Attack) বয়স ধরা হত '৬০ বছর'। কিন্তু এখন সেই ধারণা বদলে যাচ্ছে। ২০, ৩০ বছর বয়সি তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাক ও অন্যান্য হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছে।  বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্ট্রেস, অনিয়মিত খাদ্যাভাস, ধূমপান এবং পর্যাপ্ত ঘুমের অভাব, এইসব মিলিয়েই বিপদের ভীতি তৈরি করছে।

এখনকার সময়ে দাঁড়িয়ে ভারতে তরুণদের হৃদরোগের (Heart Disease) সম্ভাবনা আগের তুলনায় অনেক বেশি, এই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন হৃদরোগ চিকিৎসকরা। তাঁদের মতে, সময় থাকতেই যদি হার্ট স্ক্রিনিং (Heart Screening) করিয়ে নেওয়া যায়, তাহলে ভবিষ্যতের বড় বিপদ এড়ানো সম্ভব।

বেঙ্গালুরুর (Bengaluru) অ্যাস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. চিরাগ ডি বলেন, 'হার্টের যত্ন এখন আর শুধু মধ্যবয়সি বা বয়স্কদের বিষয় নয়। গত দশ বছরে দেখা গেছে, তরুণদের মধ্যে মানসিক চাপ, অলস জীবনযাপন, ধূমপান, ভুল খাওয়া-দাওয়া, ঘুম কম হওয়া ও কোলেস্টেরল বেড়ে যাওয়ার মতো সমস্যা অনেক বেড়েছে। ফলে আগেভাগেই হার্টের টেস্ট করানো এখন খুবই জরুরি।'

ম্যাঙ্গালোরের কেএমসি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ও বিভাগীয় প্রধান ডা. নারসিমা পাই আরও জানান, 'আজকাল এমন অনেক সেলিব্রিটি, ক্রীড়াবিদ, কিংবা সাধারণ তরুণ-তরুণী, যাঁদের বাইরে থেকে দেখে খুব ফিট বলে মনে হয়, তাঁরাও হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তি হচ্ছেন। এটা অনেককেই ভাবাচ্ছে।' তিনি আরও বলেন, ' প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা, কম চলাফেরা, দ্রুত গতির জীবন, এসবও তরুণদের বিপদে মুখে ঠেলে দিচ্ছে।'

ডা. পাইয়ের মতে, এখন শুধু মেট্রো শহর নয়, ছোট ও মফস্বল শহরের তরুণদের মধ্যেও হৃদরোগের আতঙ্ক বাড়ছে। ধূমপান, মাদক জাতীয় জিনিসের প্রতি আসক্তি এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে। 'আগে করোনারি আর্টারি ডিজিজ মানে বুঝতাম বয়স্কদের রোগ। কিন্তু এখন ৩০-৪৫ বছরের মানুষরাই এই সমস্যায় পড়ছেন। মানে যাঁরা আগে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ছিলেন না, এখন তাঁরাই আক্রান্ত হচ্ছেন', দাবি করেন ডা. পাই।

বিশেষজ্ঞদের মতে কী কী করণীয়?

  • ২৫ বছর পার করলেই প্রথম হার্ট চেক-আপ করিয়ে নেওয়া ভালো
  • পরিবারে হৃদরোগজনিত ইতিহাস থাকলে আরও সতর্ক থাকা দরকার
  • নিয়মিত হাঁটা, ব্যায়াম, ঘুম এবং পুষ্টিকর খাবার খাওয়া জরুরি
  • ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকাই সবচেয়ে ভাল
  • ওজন ও রক্তচাপ নিয়মিত পরীক্ষা করানো প্রয়োজন।

```