Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

Heart Attack Risk: ৩০ পেরনোর আগেই হার্ট অ্যাটাকের ঝুঁকি, বিপদ এড়াতে বদল আনুন খাদ্যাভাসে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) এক সমীক্ষা অনুযায়ী, স্থূলতা, ডায়াবেটিস আর কোলেস্টেরলের মতো দীর্ঘমেয়াদি রোগের প্রভাব অল্প বয়সেই ধরা পড়ছে, যার সঙ্গে জুড়ে যাচ্ছে হৃদরোগের সমস্যা।

Heart Attack Risk: ৩০ পেরনোর আগেই হার্ট অ্যাটাকের ঝুঁকি, বিপদ এড়াতে বদল আনুন খাদ্যাভাসে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 July 2025 19:50

দ্য ওয়াল ব্যুরো: বয়স ৩০ পেরনোর আগেই হার্ট অ্যাটাকের (Heart Attack) আশঙ্কা! শুনতে অস্বাভাবিক লাগলেও আজকের দিনে তা কিন্তু বাস্তব। অনিয়মিত জীবনযাত্রা, দুশ্চিন্তা, বসে বসে কাজ আর ভুল খাওয়াদাওয়ার জন্য দিন দিন বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি (Risk of Heart Attack)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) এক সমীক্ষা অনুযায়ী, স্থূলতা, ডায়াবেটিস আর কোলেস্টেরলের মতো দীর্ঘমেয়াদি রোগের প্রভাব অল্প বয়সেই ধরা পড়ছে, যার সঙ্গে জুড়ে যাচ্ছে হৃদরোগের সমস্যা। ফলে এখনই যদি সচেতন না হওয়া যায়, তাহলে বিপদ আরও বাড়তে পারে। তবে চিন্তার কিছু নেই, চিকিৎসকদের মতে, কয়েকটি সহজ পরিবর্তন আনলেই অনেকটা রক্ষা পাওয়া সম্ভব।

১. বেশি করে ফাইবার খাওয়া অভ্যেস করুন:
ফল, শাকসবজি, গোটা শস্য এবং ডাল জাতীয় খাবারে ফাইবার (Fiber) প্রচুর পরিমাণে থাকে। এগুলি হজমে সাহায্য করে, শরীরের প্রদাহ কমায় এবং অন্ত্রকে সুস্থ রাখে। নিয়মিত ফাইবার খেলে হৃদয়ের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে।

২. এড়িয়ে চলুন প্যাকেটজাত ও প্রসেসড খাবার:
চিপস, প্যাকেট স্ন্যাকস বা রেডি টু ইট খাবার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব খাবার হজমের ভারসাম্য নষ্ট করে এবং সময়ের সঙ্গে সঙ্গে হার্টের উপর চাপ ফেলে।

৩. খাবারে রাখুন ফার্মেন্টেড আইটেম:
দই, কেফির, কিমচি বা আচার জাতীয় কিছু খাবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হার্টও সুরক্ষিত থাকে।

৪. রেড মিট ও ডিম খাওয়া কমান:
অতিরিক্ত মাংস (Meat) বা ডিম (Egg) খাওয়ার ফলে অন্ত্রে কিছু রাসায়নিক তৈরি হয়, যেগুলি রক্তনালী বন্ধ করে দিতে পারে। যার সরাসরি প্রভাব পড়ে হৃদযন্ত্রের উপরে। তাই এই ধরনের খাবার খেতে হলে পরিমাণমতোই খান।

৫. জল খান বেশি, কমান মানসিক চাপ:
প্রতিদিন পর্যাপ্ত জল খেলে হজম ভালো থাকে এবং শরীর পরিষ্কার থাকে। অন্যদিকে মানসিক চাপ থাকলে শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা হৃদরোগ ডেকে আনতে পারে।

সব মিলিয়ে, সুস্থ থাকতে হলে প্রতিদিনের খাবারে সামান্য বদল আনাই যথেষ্ট। আরেকটু সচেতন হলেই হার্ট থাকবে সুস্থ, জীবন চলবে নিশ্চিন্তে।


```