Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ওজন কমানো থেকে হরমোন ব্যালেন্স, মেয়েদের জন্য ফ্ল্যাক্সসিড কতটা জরুরি জানেন?

হার্ট ভালো না থাকলে শরীর ঠিক চলে না। ফ্ল্যাক্সসিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ফাইবার (Fiber) রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তসঞ্চালন ভালো রাখে। প্রতিদিন এক চামচ খেলে দারুণ উপকার পাওয়া যায়।

ওজন কমানো থেকে হরমোন ব্যালেন্স, মেয়েদের জন্য ফ্ল্যাক্সসিড কতটা জরুরি জানেন?

ফ্ল্যাক্স সিডের উপকারিতা প্রচুর

শেষ আপডেট: 29 June 2025 19:07

দ্য ওয়াল ব্যুরো: ফ্ল্যাক্সসিড বা আলসি বীজ 'সুপারফুড' (Flaxeed Superfood) হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। তার যথেষ্ট কারণও রয়েছে। ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (Omega 3 Fatty Acid) এবং নানা গুরুত্বপূর্ণ পুষ্টিগুণে ভরপুর এই বীজ মেয়েদের জন্য বিশেষ উপকারী। তাই প্রতিদিনের ডায়েটে (Diet) এক চামচ ফ্ল্যাক্সসিড রাখার চেষ্টা করুন।

অনেকেই ফ্ল্যাক্সসিড (Flaxseed) খেয়ে থাকেন চুল ও ত্বকের জন্য। কিন্তু হরমোন নিয়ন্ত্রণ, হজমে সাহায্য করা, ওজন কমানো-সবই এক চামচ ফ্ল্যাক্সসিডে সম্ভব। সম্প্রতি ডায়েটিশিয়ান রিচা দোশি জানিয়েছেন, আমাদের মেয়েদের উচিত প্রতিদিন অন্তত এক চামচ ফ্ল্যাক্সসিড খাওয়া। কেন? তাও জানিয়েছেন তিনি।

মেয়েদের জন্য ফ্ল্যাক্স সিড খাওয়ার ৫টি বড় উপকারিতা

মেয়েদের জীবনে হরমোন ওঠানামা স্বাভাবিক একটা বিষয়। এই কারণে অনেক সময় অনিয়মিত পিরিয়ড (Irregular Period), মুড সুইং, বা পিএমএস-এর (Premenstrual syndrome) মতো সমস্যা দেখা দেয়। ফ্ল্যাক্সসিডে থাকা ‘লিগন্যান’ নামের উপাদান শরীরে ইস্ট্রোজেনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত ফ্ল্যাক্সসিড খেলে অনিয়মিত পিরিয়ডের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

হার্ট ভালো না থাকলে শরীর ঠিক চলে না। ফ্ল্যাক্সসিডে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ফাইবার (Fiber) রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্তসঞ্চালন ভালো রাখে। প্রতিদিন এক চামচ খেলে দারুণ উপকার পাওয়া যায়।

অনেক মেয়েদেরই পিরিয়ডের (Period) সময় বা হরমোনজনিত কারণে হজমের সমস্যা দেখা দেয়। ফ্ল্যাক্স সিডে রয়েছে প্রচুর  পরিমাণে সলিউবল (Soluble Fiber) ও ইনসলিউবল ফাইবার (Insoluble fiber)। এটি কোষ্ঠকাঠিন্য কমায়, পেট পরিষ্কার রাখে, ও হজমশক্তি বাড়ায়।

শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, ক্লান্তি, পেশি শক্ত হয়ে যাওয়া, এরকম নানা সমস্যা দেখা যায়। ফ্ল্যাক্সসিডে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ওমেগা-৩ এই সমস্যা নিবারণে সাহায্য করে।

যাঁরা PCOS (Polycystic Ovary Syndrome) বা মেটাবলিক সমস্যায় ভোগেন, তাঁদের ডায়েটে ফ্ল্যাক্স সিড থাকতেই হবে। এতে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অপ্রয়োজনীয় খাওয়াদাওয়ার প্রবণতা কমে।

রোজ কীভাবে ফ্ল্যাক্সসিড খাবেন?

  • স্মুদি বা জুসে মিশিয়ে খান,
  • ওটমিল বা দুধের সঙ্গে মিশিয়ে,
  • দই বা সালাদের উপর ছড়িয়ে দিন,
  • হোমমেড এনার্জি বার বা বিস্কুটে ব্যবহার করুন,
  • রুটি, পরোটা, বা ডোশার ব্যাটারে মেশাতে পারেন।

```