Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দু'দিন ঠাকুর দেখে সপ্তমীতেই ক্লান্তি? রইল চাঙ্গা হওয়ার সহজ উপায়

দু’দিন ধরে ঠাকুর দেখে সপ্তমীতেই ক্লান্ত? চিন্তার কিছু নেই। সহজ কিছু টিপস মেনে চললেই ফের চাঙ্গা হয়ে উঠতে পারেন। কী খাবেন, কীভাবে শরীরকে ফ্রেশ রাখবেন, জানালেন চিকিৎসকরা।

 

দু'দিন ঠাকুর দেখে সপ্তমীতেই ক্লান্তি? রইল চাঙ্গা হওয়ার সহজ উপায়

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 29 September 2025 08:50

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ক’টা দিন মানেই সকাল থেকে রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘোরা, আড্ডা, খাওয়াদাওয়া আর হাঁটাহাঁটি। ষষ্ঠী হয়েছে কী, এখনই শরীরে তুমুল ক্লান্তি, ঘুম ঘুম ভাব। আর বেরনোর এনার্জি নেই। এদিকে আজ আবার সপ্তমী। এমন করলে তো চলবে না।

কিছু ছোট অভ্যাস মেনে চললে সহজে শরীর চাঙ্গা হবে, ক্লান্তিভাবও কাটবে। চিকিৎসকরা বলছেন, সঠিক খাবার খাওয়া এই সময় খুবই গুরুত্বপূর্ণ। পুজো, তাই অনেকেই জাঙ্কে গা ভাসান। রাতে ঘুম হয় না, ধকলও রোজকার থেকে বেশি ফলে শরীর খারাপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাঁদের বক্তব্য, স্ন্যাকস হিসেবে চিপস বা ভাজাভুজির বদলে রাখুন ফল, বাদাম বা দই। এগুলো শুধু হজমে সাহায্য করে না, ফ্রেশ রাখে। বেশি তেলে ভাজা খাবার ও মিষ্টি খেলে পেট ভার হয়ে যায়, ক্লান্তি আরও বাড়ে।

ডিহাইড্রেশন ক্লান্তির অন্যতম কারণ। সারাদিনের ভিড় আর গরমে শরীরের জলশূন্যতা বাড়ে। তাই সবসময় একটা জলের বোতল সঙ্গে রাখুন। লেবুজল বা ডাবের জল খান সোডা বা কোল্ড ড্রিংকের বদলে, শরীরে জল ও খনিজের ঘাটতি পূরণে দারুণ কাজ করবে, ক্লান্তি খানিকটা দূর হবে।

মণ্ডপে ঘোরার আনন্দে অনেকেই ঘুম কমিয়ে দেন। কিন্তু ক্লান্তি কাটাতে চাইলে অন্তত ৬-৭ ঘণ্টা গভীর ঘুম জরুরি। ছোট্ট ‘পাওয়ার ন্যাপ’ও শরীরকে তরতাজা করতে পারে।

ঘাম জমে ত্বক নিস্তেজ হয়ে যায়। ঘরে ফিরে হালকা ফেসওয়াশ ব্যবহার করুন, প্রয়োজনে বরফ ঘষে নিন মুখে। স্নান সেরে নিন হালকা গরম জলে। শরীর ঠান্ডা থাকবে। ফেব্রিক হিসেবে এই আর্দ্র আবহাওয়ায় প্রাধান্য দিন সুতির জামা কাপড়কে।

চিকিৎসক সৌরভ মুখোপাধ্যায় (জেনারেল মেডিসিন) বলেন, 'পুজোর ক’দিন শরীরে অতিরিক্ত চাপ পড়ে। তাই হাইড্রেটেড থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সঠিক খাবার খাওয়া তো জরুরিই। এনার্জি বাড়াতে ফল, সালাদ, দই খেতে পারেন। বাড়ির খাবার খেলে ভাল, বাইরে খেলেও খোলা জায়গার খাবার বা স্ট্রিট ফুড এড়িয়ে যাওয়া ভাল। বেশি তেল- মশলা নয়। এতে অনিদ্রা বা হজমের সমস্যা মিটবে ও শরীর ভাল থাকবে।'

অতএব, পুজোর আর বাকি মাত্র চার দিন। এই সময় ক্লান্তি ও শরীর খারাপের হাত থেকে বাঁচতে স্মার্ট খাওয়া-দাওয়া করুন। ভাল থাকুন।


```