Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রোজ ৫০ গ্রাম বিনস খেলেই মৃত্যুর ঝুঁকি ৬ শতাংশ কমে! কী বলছেন ব্রিটিশ সার্জন? দীর্ঘায়ুর সহজ পাঠ

খুব সাধারণ, সস্তা—তবু আশ্চর্য শক্তিশালী একটি খাবার হল বিনস। প্রায় রান্নাঘরেই বিনস থাকে, কিন্তু এর স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই সচেতন নন। সম্প্রতি এক ব্রিটিশ সার্জনের বক্তব্য নতুন করে এই খাবারটিকে আলোচনায় এনে দিয়েছে।

রোজ ৫০ গ্রাম বিনস খেলেই মৃত্যুর ঝুঁকি ৬ শতাংশ কমে! কী বলছেন ব্রিটিশ সার্জন? দীর্ঘায়ুর সহজ পাঠ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 March 2026 17:02

দ্য ওয়াল ব্যুরো: খুব সাধারণ, সস্তা—তবু আশ্চর্য শক্তিশালী একটি খাবার হল বিনস। প্রায় রান্নাঘরেই বিনস থাকে, কিন্তু এর স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই সচেতন নন। সম্প্রতি এক ব্রিটিশ সার্জনের বক্তব্য নতুন করে এই খাবারটিকে আলোচনায় এনে দিয়েছে।

ব্রিটেনের সার্জন ও স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ড. করণ রাজন জানিয়েছেন, প্রতিদিন মাত্র ৫০ গ্রাম বিনস খেলে মৃত্যুঝুঁকি প্রায় ৬% কমতে পারে। তাঁর মতে, নিয়মিত বিনস খাওয়া দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত।

কেন এত উপকারী বিনস?

ড. রাজনের কথায়, বিনস আসলে “সাধারণ ফাইবার নয়”—এতে রয়েছে একাধিক ধরনের ফাইবার, বিশেষ করে প্রোবায়োটিক ফাইবার, যা অন্ত্রের ভাল ব্যাকটেরিয়াকে পুষ্টি জোগায়।

এক কাপ বিনসে থাকে প্রায় ১২–১৫ গ্রাম ফাইবার
দৈনিক মাত্র ১০ গ্রাম অতিরিক্ত ফাইবার যোগ করলে মৃত্যুঝুঁকি কমতে পারে প্রায় ১০%
অন্ত্রের গভীর অংশ পর্যন্ত পৌঁছে কাজ করে এই ফাইবার

শরীরের ওপর কী প্রভাব পড়ে?
নিয়মিত বিনস খেলে একাধিক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়—হার্ট ভালো রাখে। LDL কোলেস্টেরল কমায়। রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস ঝুঁকি কমাতে সাহায্য করে। পায়খানা ভাল হয়। শরীরে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। ইনফ্ল্যামেশন কমায়। তা ছাড়া বুটিরেট নামক উপাদান তৈরিতে সাহায্য।

বিনস প্রোটিন ও পলিফেনল সমৃদ্ধ তাই সামগ্রিক পুষ্টি বৃদ্ধি করে। একটি বৃহৎ সমীক্ষায় (প্রায় ১১ লক্ষ মানুষের ওপর) দেখা গেছে, যারা নিয়মিত বিনস খান, তাঁদের আয়ু তুলনামূলক বেশি হওয়ার প্রবণতা রয়েছে।

সবচেয়ে বড় কথা, বিনস সহজলভ্য, সস্তা ও বিভিন্নভাবে রান্না করা যায়। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় বিনস যোগ করা খুবই সহজ।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি তথ্যভিত্তিক এবং স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। এটি কোনও চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


```