Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

অজগরের রক্তেই লুকিয়ে রোগা হওয়ার দাওয়াই! পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মেদ ঝরবে, দাবি গবেষণায়

ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের গবেষকরা সম্প্রতি অজগরের রক্তে এমন এক উপাদানের হদিশ পেয়েছেন, যা মানুষের স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় মহৌষধ হয়ে উঠতে পারে। গত ১৯ মার্চ 'ন্যাচারাল মেটাবলিজম' (Natural Metabolism) জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
 

অজগরের রক্তেই লুকিয়ে রোগা হওয়ার দাওয়াই! পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মেদ ঝরবে, দাবি গবেষণায়

সাপের রক্তে লুকিয়ে ওজন কমানোর মহৌষধি

জিনিয়া সরকার

শেষ আপডেট: 27 March 2026 11:48

দ্য ওয়াল ব্যুরো: আস্ত একটা হরিণ গিলে সাবাড় করে দিতে পারে সে। তারপর মাসের পর মাস না খেয়েও দিব্যি চনমনে থাকে শরীর। না কমে পেশির জোর, না বিগড়োয় হার্ট। এমকী চেহারাও টানটান। মেদের লেসমাত্র নেই। এরা পৃথিবীর দীর্ঘতম সাপেদের একটি। এরা বার্মিজ় পাইথন (Burmese Python)। বলা ভাল অজগর সাপ।  অজগর সাপের এই অদ্ভুত 'সুপারপাওয়ার' দেখেই তাজ্জব হয়েছিলেন বিজ্ঞানীরা। আর সেই রহস্যের জাল কাটতেই বেরিয়ে এল এক আশ্চর্য তথ্য— অজগরের রক্তেই নাকি লুকিয়ে আছে ওজন কমানোর মোক্ষম ওষুধ!

ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের গবেষকরা সম্প্রতি অজগরের রক্তে এমন এক উপাদানের হদিশ পেয়েছেন, যা মানুষের স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় মহৌষধ হয়ে উঠতে পারে। গত ১৯ মার্চ 'ন্যাচারাল মেটাবলিজম' (Natural Metabolism) জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

অজগরের সেই 'ম্যাজিক' রক্ত! কমায় স্থূলতা

বর্তমানে স্থূলতা শিশু থেকে বয়স্ক সকলেরই সমস্যা। ওজন যে হারে বাড়ছে, তাতে জীবনধারার সঙ্গে সম্পর্কিত নানা রোগ, যেমন ডায়াবিটিস, ওবেসিটি, লিভারের অসুখ, পিসিওএস ইত্যাদি বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বাজারে ওজন কমানো ওষুধ নিয়ে বেশ হৈচৈ ও শোনা যায়। স্থূলতা কমানো ওষুধ নিয়ে নানা গবেষণা চলছে। তার মধ্যে এটি অন্যতম।  

অধ্যাপক লেসলি লেইনওয়ান্ড দীর্ঘ ২০ বছর ধরে অজগর নিয়ে গবেষণা করছেন। স্ট্যানফোর্ড ও বেলর ইউনিভার্সিটির বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে করা এই নতুন গবেষণায় দেখা গেছে:

  • বিপাকীয় ক্ষমতা বাড়ায়: খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে অজগরের হার্ট বা হৃদপিণ্ডের আকার প্রায় ২৫ শতাংশ বেড়ে যায়। তাদের বিপাক হার বা মেটাবলিজম বেড়ে যায় প্রায় ৪,০০০ গুণ!
  • আছে বিশেষ অণু: বিজ্ঞানীদের দাবি, অজগরের রক্তে এমন কিছু বিশেষ উপাদানের মিশ্রণ রয়েছে, যা দ্রুত মেদ ঝরাতে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। তার মধ্যে একটি হল ‘পিটিওএস’ (প্যারা-টাইরামাইন-ও-সালফেট।  খাওয়ার ঠিক পরেই অজগরের রক্তে প্যারা-টাইরামিন-ও-সালফেট (pTOS) নামের একটি অণু প্রায় ১,০০০ গুণ বেড়ে যায়। এটি মূলত সাপের পেটের ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়।
  • খিদে নিয়ন্ত্রণে কার্যকর: বিজ্ঞানীরা যখন এই pTOS যৌগটি স্থূলকায় ইঁদুরের শরীরে প্রয়োগ করেন, দেখা যায় এটি সরাসরি মস্তিষ্কের 'অ্যাপেটাইট সেন্টার' বা খিদের কেন্দ্রে গিয়ে কাজ করছে। ফলে পেট ভরা থাকার অনুভূতি হচ্ছে এবং দ্রুত ওজন কমছে। এর থেকেই বিজ্ঞানীরা বুঝেছেন, অজগরদের যা খুশি খেয়ে হজম করার ক্ষমতা এই pTOS উপাদানটির জন্যই। আর সেটি যদি মানুষের কাজে লাগানো যায়, তা হলে খেয়েদেয়েও রোগা থাকা যাবে। প্রয়োজনের বেশি খেয়ে ফেললেও ক্যালোরি বাড়বে না।

কেন এটি ওজেম্পিকের (Ozempic) চেয়েও আলাদা?

বর্তমানে ওজন কমানোর জন্য 'ওজেম্পিক' বা 'ওয়েগোভি'-র মতো যে ওষুধগুলো (GLP-1 drugs) জনপ্রিয়, সেগুলির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। অনেকেরই বমিভাব হয় বা শরীর থেকে পেশি (Muscle loss) কমে যায়। কিন্তু অজগরের রক্ত থেকে পাওয়া এই যৌগে:

১) কোনও বমিভাব বা পেটের সমস্যা দেখা দেয়নি।
২) শরীরের পেশি বা মাসল লস হওয়ার ভয় নেই।
৩) শক্তির মাত্রাও কমছে না।

প্রকৃতি থেকেই আসছে সমাধান

অধ্যাপক লেইনওয়ান্ড জানাচ্ছেন, বর্তমানে বাজারে থাকা ওষুধগুলোও কিন্তু তৈরি হয়েছিল 'গিলা মনস্টার' নামের এক বিষাক্ত টিকটিকির বিষ থেকে অনুপ্রাণিত হয়ে। এবার পালা অজগরের। গবেষকরা ইতিমধ্যেই 'আরকানা থেরাপিউটিকস' (Arkana Therapeutics) নামে একটি সংস্থা গড়ে তুলেছেন। তাঁদের লক্ষ্য হল, অজগরের এই প্রাকৃতিক যৌগকে কৃত্রিমভাবে তৈরি করে মানুষের ব্যবহারের উপযোগী ট্যাবলেট বা ওষুধ হিসেবে বাজারে আনা। তবে সরাসরি মানবদেবে এই ওষুধের প্রয়োগে কী প্রতিক্রিয়া হবে তা এখনও পরীক্ষা করেন নি গবেষকরা।

শুধু ওজন কমানো নয়, বার্ধক্যের কারণে যাদের পেশি শুকিয়ে যায় (Sarcopenia), তাদের জন্যও এই গবেষণা নতুন দিশা দেখাবে। বিজ্ঞানীরা বলছেন, অজগরের রক্তে আরও অনেক মেটাবোলাইট আছে যা ৫০০ থেকে ৮০০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। সেগুলোর কাজ নিয়ে ও মানবশরীরে কার্যকারিতা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। 

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। এটি কোনও চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য নানা মিডিয়ায় প্রকাশিত বক্তব্যের উপর ভিত্তি করে লেখা, যা আলাদা করে দ্য ওয়ালের তরফে যাচাই করা হয়নি।

Note: This report is intended for informational purposes only and is not a substitute for medical advice. It is based on statements published across social media and various other media platforms, which have not been independently verified by The Wall.


```