ডায়েট মানেই লোভনীয় ভোজ ত্যাগ নয়। কিন্তু কীভাবে? সেই মন্ত্রের (wedding season diet tips) খোঁজই দিলেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 20 November 2025 17:17
দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির মরসুম (wedding season) পড়ে গেছে। একের পর এক নিমন্ত্রণও (wedding invitaion) এসে চলেছে। কিন্তু ডায়েট (diet) নাকি ভালমন্দ খাবারদাবার - এই টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে একদলের মনের মধ্যে। কেউ হয়তো অতিকষ্টে পুজোর লাগামছাড়া খাওয়াদাওয়ার পর একটুখানি চার্ট মেনে রুটিনে ফিরেছিলেন, এবার বিয়েবাড়ি শুরু হলে সেই ডায়েটের দফারফা - এই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে।
ডায়েট করা মানেই কি বাইরের খাওয়া, বিয়েবাড়ির লোভনীয় ভোজ (diet vs wedding invitaion) - সব স্বপ্ন ত্যাগ করতে হবে? তা কিন্তু মোটেই নয়, বরং সহজেই ডায়েটের নিয়ম (how to maintain diet) ধরে রাখা সম্ভব। কিন্তু কীভাবে? সেই মন্ত্রের খোঁজই দিলেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।
তাঁর কথায়, 'আমরা আনন্দ করব, আবার ডায়েটও করব। সেই নিয়ে স্ট্রেস নেওয়া যাবে না। পুরোটাই কিন্তু ব্যালেন্স করতে পারার ব্যাপার।'
দ্য ওয়াল-কে শাশ্বতী বললেন, উৎসব, বিয়েবাড়ি এইসবের পর ফিরে আসাটাও কিন্তু বড়সড় চ্যালেঞ্জ। তবে তার জন্য খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই। তাঁর মতে, 'নিমন্ত্রণ আসুক না, স্ট্রেস নেওয়ার দরকার নেই। বিয়েবাড়িও যাব, ডায়েটও করব। মনে আনন্দ থাকাটাও কিন্তু সমানভাবে প্রয়োজনীয়। যদি খাওয়াটা ব্যালেন্স করতে জানতে পারি, তাহলে কোনও সমস্যাই নেই। বরং দেখা যাবে মাসের শেষে ওজন কমেছে।'
কিন্তু ডায়েট মানেই তো স্যালাড, শাকসবজি। বিয়েবাড়ি গিয়ে তো স্যালাড খাব না!
পুষ্টিবিদ শাশ্বতী মনে করালেন, এখানেই হচ্ছে খাদ্যরসিক মানুষের আসল ক্যালকুলেশন। বললেন, 'আগেই দেখতে হবে আমি সেখানে গিয়ে কী কী খাব, কী আমার পছন্দ। সব কিছুর ওপর সমান মনোযোগ না দিয়ে বিশেষ কিছু খাবারের ওপরই নজর থাকবে, যেগুলো খাবই। তবে এটাও মাথায় রাখতে হবে, এখানে কিন্তু খাওয়া মানেই কিন্তু ওভারলোড করে খাওয়া নয়। পরিমাণটা কিন্তু আমার নিয়ন্ত্রণেই থাকবে।'
কীভাবে প্লেট সাজাবেন? সেখানেই নির্ভর করছে ডায়েটের আসল সিক্রেট
শাশ্বতীর টিপস, 'প্লেটের অর্ধেক থাকবে স্যালাড। এখন বেশিরভাগ বিয়েবাড়িতে স্যালাড অপশন রাখা হয়। ১/৪ ভাগ থাকবে প্রোটিন। মাছ, মাংস, পনীর - যা পছন্দের তালিকায় রয়েছে। বাকিটা রাখব, কার্বোহাইড্রেট। সেটা হতে পারে কোনও রাইস বা রুটির অপশন।'
এখান এসে যায় আরও একটা প্রশ্ন - ভাত নাকি রুটি
পুষ্টিবিদ জানালেন, 'অনেকের মনে চলতে থাকে, রাইসটা খাব নাকি নান খাওয়া উচিত হবে? এক্ষেত্রে সবসময় বলব, রাইসটাই বেছে নিন। সেটা নানের থেকে অনেক বেশি ভাল অপশন।'
স্যালাড, প্রোটিন আর কার্ব - ব্যালেন্সের মূল কথা
শাশ্বতীর মতে, 'এই অনুযায়ী প্লেট সাজাতে পারলে, পেট বেশ খানিকটা ভরে যায়। ফলে, পরের যে খাবারগুলো খাওয়ার কথা চলছিল মনে, তার প্রতি ঝোঁক অনেকটাই কমে যাবে।' পুষ্টিবিদের সাফ কথা, এখানে কিন্তু কাজ করছে পেটের পাশাপাশি মনকে সন্তুষ্ট করতে একটা পারার একটা ব্যালেন্স।
যাঁরা খুব স্ট্রিক্ট ডায়েটের মধ্যে থাকেন, তাঁরা অনেকসময়ই এই বিশেষ ট্রিকটি নিয়ে সচেতন থাকতে পারেন। কিন্তু বিয়েবাড়িতে গিয়ে অতরকম অপশনের মধ্যে গিয়ে খেই হারিয়ে ফেলাটা স্বাভাবিক। সেখানে এই টিপস বিশেষ কাজে দেবে, মত ডায়েটিশিয়ানের।
অনেক অপশনের মাঝেও মাথায় থাকুক ডায়েটের গোড়ার কথা
পুষ্টিবিদের কথায়, দু-তিনটে অপশন বেছে নিন। পরিমাণে কন্ট্রোল থাকবে, পেট আইঢাই অবস্থা যেন না হয়। পেট একবার ভরে গেলে এরপর তাহলে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কের মতো জিনিসের প্রতি মন সেভাবে যাবেই না। এখানেই আপনার ডায়েট আসলে সার্থক।