Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে ঘরোয়া উপায়েই! রোজ সকালে খালি পেটে চিবিয়ে খান এই পাতা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুসারে, ভারতে বর্তমানে প্রায় ৭৭ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন, এবং এঁদের অধিকাংশেরই বয়স ১৮ বছরের বেশি।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে ঘরোয়া উপায়েই! রোজ সকালে খালি পেটে চিবিয়ে খান এই পাতা

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 June 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণের রান্নাঘরে তার রাজত্ব দীর্ঘদিনের। গরম তেলে পড়লেই যে সুঘ্রাণে মন ভরে যায়, সে হল কারিপাতা। সন্দেহ নেই, এই পাতাকে দক্ষিণ ভারতের রান্নার রানি বললেও অত্যুক্তি হবে না। ডাল, তরকারি, এমনকি বিরিয়ানিতেও তার অবাধ প্রবেশ। অথচ বাংলার রান্নাঘরে সে যেন উপেক্ষিত এক অতিথি—মাঝে মাঝে, শুধু স্বাদ বদলাতে তার ডাক পড়ে।

কিন্তু আপনি জানেন কি, কারিপাতার গুণ শুধুই রন্ধনশৈলীতে সীমাবদ্ধ নয়? আয়ুর্বেদ থেকে আধুনিক বিজ্ঞান—সবাই একবাক্যে মানছে, খালি পেটে কারিপাতা খাওয়া একাধিক শারীরিক সমস্যা সমাধানে ম্যাজিকের মতো কাজ করে। তাছাড়া ব্লাড সুগার (Blood Sugar) থাকলে তো এই পাতাকে এড়িয়ে যেতেই পারবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুসারে, ভারতে বর্তমানে প্রায় ৭৭ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন, এবং এঁদের অধিকাংশেরই বয়স ১৮ বছরের বেশি।

আরও চিন্তার বিষয়, অতিরিক্ত ওজন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাবে প্রায় ২৫ মিলিয়ন মানুষ প্রিডায়াবেটিসে রয়েছেন—যাঁদের এখনই সতর্ক না হলে ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে ডায়াবেটিস এখন আর কেবল একটি রোগ নয়, এটি হয়ে উঠেছে এক নীরব মহামারি।

এতে কী কী উপকারিতা রয়েছে?

কারিপাতায় থাকা ফাইবার ও অ্যালকালয়েডস হজমের এনজাইম ক্ষরণে সাহায্য করে। নিয়মিত খালি পেটে খেলে বাওয়েল মুভমেন্ট নিয়মিত থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়, এবং মেটাবলিজমও ছন্দে থাকে। শরীর থেকে টক্সিন দূর করতে ও অতিরিক্ত মেদ গলাতে কারিপাতার জুড়ি মেলা ভার। এর কার্বাজোল অ্যালকালয়েডস অতিরিক্ত খিদে কমিয়ে ওবেসিটির বিরুদ্ধে কাজ করে।

ডায়াবেটিসে ভুগছেন? কারিপাতা আপনার সহায়। এটি গ্লুকোজ উৎপাদন কমিয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইন্সুলিন রেসিসট্যান্স বাড়ায়। তাছাড়া ভিটামিন এ-তে ভরপুর এই পাতার বিটা ক্যারোটিন চোখকে করে আরও সজাগ। ক্যাটারাক্ট প্রতিরোধেও এটি উপকারী।

অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন ই, বি, সি-তে ঠাসা কারিপাতা চুল ও ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। কারিপাতা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে। স্ট্রোকের ঝুঁকি কমাতেও এটি কার্যকর। স্ট্রেস, অ্যাংজাইটি থেকেও মুক্তি পেতে সাহায্য করে এই পাতা।

কীভাবে খাবেন?

প্রতিদিন সকালে খালিপেটে কাঁচা কারিপাতা চিবিয়ে খান। যদি তা একেবারেই ভাল না লাগে, তাহলে তার জন্য আরও দু'টি উপায় আছে। পাতাগুলো ১০ মিনিট ফুটিয়ে সেই জল ঠান্ডা করে ছেঁকে পান করুন। অথবা ব্লেন্ডারে বাটা করে জল মিশিয়ে খান সকালে খালি পেটে।


```