Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Cervical cancer: টিনএজ থেকেই সচেতনতা দরকার, সুস্থ জীবনযাপনের ৫ টিপস দিলেন গাইনোকলজিস্ট

টিনএজ বা বয়ঃসন্ধির সঙ্গে সার্ভিক্যাল ক্যানসারের সংযোগটি (Teenage and cervical cancer connection) বোঝা অত্যন্ত জরুরি। অনেকেই জানেন না HPV কীভাবে ছড়ায় বা ভবিষ্যতে এটি স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলতে পারে। 

Cervical cancer: টিনএজ থেকেই সচেতনতা দরকার, সুস্থ জীবনযাপনের ৫ টিপস দিলেন গাইনোকলজিস্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 January 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: টিনএজে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি সাধারণত খুবই কম (Cervical cancer risk for teens)। তবে এই বয়সেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)-এ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে, যা ভবিষ্যতে এই ক্যানসারে (Cervical cancer) আক্রান্ত হয়ে পড়ার প্রধান কারণ হয়ে উঠতে পারে। টিনএজ (teen health) বা বয়ঃসন্ধির এই সময়ের সঙ্গে সার্ভিক্যাল ক্যানসারের সংযোগটি (Teenage and cervical cancer connection) বোঝা অত্যন্ত জরুরি।

অনেকেই জানেন না HPV কীভাবে ছড়ায় বা ভবিষ্যতে এটি স্বাস্থ্যের উপর কতটা প্রভাব ফেলতে পারে। HPV এবং সার্ভিক্যাল ক্যানসার সম্পর্কে সচেতনতা (cervical screening) কিশোরীদের আগেভাগে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন টিকাকরণ (HPV vaccine) বা নিরাপদ আচরণ (safe lifestyle changes for cervical cancer), যা বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারে (HPV vaccine cervical cancer prevention)।

চেন্নাইয়ের কারাপাক্কমের অ্যাপোলো ক্রেডল অ্যান্ড চিলড্রেন’স হাসপাতালের অবস্টেট্রিশিয়ান ও গাইনোকলজিস্ট, ল্যাপারোস্কোপিক সার্জন ও ফার্টিলিটি স্পেশালিস্ট সৌম্যা রাঘবন জানাচ্ছেন, “সার্ভিক্যাল ক্যানসারের প্রধান কারণ হল উচ্চ ঝুঁকিপূর্ণ HPV সংক্রমণ। এই ভাইরাসের ঘোরাফেরা এতটাই সাধারণ যে, জীবনের কোনও না কোনও সময় প্রায় সকলের শরীরেই এটি প্রবেশ করে।”

Journal of Colposcopy and Lower Genital Tract Pathology-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী, বিশ্ব জুড়ে মহিলাদের মধ্যে বাড়তে থাকা চতুর্থ সর্বাধিক ক্যানসারই হল সার্ভিক্যাল ক্যানসার। ভারতে এই ক্যানসার মহিলাদের ক্যানসারজনিত মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ।

ডা. রাঘবনের কথায়, “টিনএজে HPV-তে সংক্রমণ হলে ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বেড়ে যায়।”

তাহলে কীভাবে কমানো যাবে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি?

এই বিষয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা তুলে ধরেছেন গাইনোকলজিস্ট -

১) HPV ভ্যাকসিন

কিশোরীদের সার্ভিক্যাল ক্যানসার হওয়ার ঝুঁকি কম হলেও, তারা HPV-তে আক্রান্ত হতে পারে, যা পরবর্তীকালে ক্যানসারের কারণ হতে পারে। এই কারণেই HPV ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ভ্যাকসিন বিশেষভাবে HPV-এর সেই ধরনগুলির বিরুদ্ধে সুরক্ষা দেয়, যেগুলি সার্ভিক্যাল ক্যানসারের সঙ্গে সবচেয়ে বেশি যুক্ত, বিশেষ করে টাইপ ১৬ ও ১৮।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর মতে, সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি কমাতে ১১ থেকে ১২ বছর বয়সে, যৌনভাবে সক্রিয় হওয়ার আগেই ভ্যাকসিন নিয়ে নেওয়া সবচেয়ে কার্যকর উপায়। তবে চিকিৎসকের পরামর্শে ২৬ বছর বা তার বেশি বয়সেও এই ভ্যাকসিন নেওয়া সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, অল্প বয়সে ভ্যাকসিন নিলে ভবিষ্যতে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে। ডা. রাঘবনের কথায়, “এই ভ্যাকসিনেশন শুধু একজনকে নয়, তার আশপাশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষিত করে।”

২) নিরাপদ যৌন অভ্যাস

HPV ভ্যাকসিন নেওয়ার পরেও নিরাপদ যৌন সংসর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাপারোস্কোপিক সার্জনের বক্তব্য, “ভ্যাকসিন HPV-র ঝুঁকি কমায়, কিন্তু পুরোপুরি দূর করে না। তাই যৌন সংসর্গের সময় সবসময় কন্ডোম ব্যবহার করা উচিত।”

কন্ডোমে ব্যবহারে যৌন সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমালেও ভাইরাসের সংস্পর্শে আসা সব জায়গাকে পুরোপুরি ঢেকে রাখতে পারে না। সেই কারণেই যৌন সঙ্গীর সংখ্যা সীমিত রাখা জরুরি। ফার্টিলিটি স্পেশালিস্ট আরও বলেন, নিজের যৌনস্বাস্থ্য নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা সম্পর্ককে দৃঢ় করে এবং সকলকে দায়িত্বশীল হতে শেখায়।

৩) ধূমপান নয়, স্বাস্থ্যকর জীবনযাপন প্রয়োজন

টিনএজে নেওয়া জীবনযাপনের সিদ্ধান্ত ভবিষ্যতের 'সার্ভিক্যাল হেলথ'-এর উপর সরাসরি প্রভাব ফেলে। ডা. রাঘবনের মতে, ধূমপান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে, ফলে HPV ও অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায়। পাশাপাশি সিগারেটের ক্ষতিকর রাসায়নিক সার্ভিক্সের কোষের ক্ষতি করে, ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

এর পরিবর্তে ফল, সবজি ও গোটা শস্যে ভরপুর সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত জল খাওয়া এবং মেডিটেশন বা যোগব্যায়ামের মাধ্যমে স্ট্রেস নিয়ন্ত্রণ শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে।

৪) সার্ভিক্যাল ক্যানসারের স্ক্রিনিং সম্পর্কে সচেতন থাকা

সাধারণত কম বয়সে সার্ভিক্যাল ক্যানসার স্ক্রিনিংয়ের প্রয়োজন হয় না, কিন্তু এই বিষয়ে আগেভাগে সচেতনতা কম বয়স থেকেই থাকা জরুরি। ডা. রাঘবনের কথায়, “শুরুতে সার্ভিক্যাল ক্যানসারের কোনও উপসর্গ দেখা যায় না। অনেক সময় রোগ অনেকটা এগিয়ে যাওয়ার পর সমস্যাগুলি ধরা পড়ে।”

২০-এর কোঠার গোড়ার দিক থেকেই নিয়মিত প্যাপ স্মিয়ার ও HPV টেস্ট শুরু করা উচিত। এই পরীক্ষাগুলি ক্যানসারে রূপ নেওয়ার আগেই সার্ভিক্সের কোষগত পরিবর্তন ধরতে সাহায্য করে।

BMC Medical Ethics-এর রিপোর্ট অনুযায়ী, আগাম শনাক্তকরণ ক্যানসারের হার ও মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

৫) খোলামেলা আলোচনার নিরাপদ পরিসর থাকা দরকার

যৌন স্বাস্থ্য সর্বোপরি রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলার জন্য নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা অত্যন্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতে, শুরুতে বিষয়টি অস্বস্তিকর লাগলেও বন্ধু, পরিবার বা বিশ্বাসযোগ্য বড়দের সঙ্গে আলোচনা করলে এই সংক্রান্ত লজ্জা ও ভুল ধারণা দূর হয়।

ডা. রাঘবনের কথায়, “সার্ভিক্যাল হেলথের বিষয়ে খোলাখুলি আলোচনা হলে আরও বেশি তরুণ-তরুণী প্রয়োজনীয় চিকিৎসা পাবে, লজ্জা বা অজ্ঞতার কারণে পিছিয়ে পড়বে না।” সোশ্যাল মিডিয়া হোক বা কমিউনিটি হেলথ ওয়ার্কশপ - নিজের ও অন্যের স্বাস্থ্য নিয়ে কথা বলা প্রয়োজনীয় এবং অবশ্যই একটি শক্তিশালী উদ্যোগ।


```