Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

একটানা শুয়ে সিরিজ দেখেন? সাবধান হোন, তরুণ প্রজন্মে বাড়ছে স্লিপ ডিস্কের সমস্যা!

‘ঘণ্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে সিরিজ দেখা এক কথায় মেরুদণ্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর,’বলছেন চিকিৎসকরা

একটানা শুয়ে সিরিজ দেখেন? সাবধান হোন, তরুণ প্রজন্মে বাড়ছে স্লিপ ডিস্কের সমস্যা!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 July 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: বিনোদনের মোড় ঘুরে গিয়েছে। সিনেমা হলের বদলে এখন প্রিয় ওয়েব সিরিজ বা শো দেখা হয় মোবাইল বা টিভির পর্দায়। আর তার সঙ্গেই এসেছে এক নতুন বিপদ,‘বিঞ্জ ওয়াচিং।’ বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা একের পর এক এপিসোড দেখে চলা এখন বহু তরুণ-তরুণীর অভ্যেস। আর তার ফলেই ঘাড় ও পিঠের ব্যথা থেকে শুরু করে স্লিপ ডিস্কের মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে ২০-৩০ বছর বয়সিদের মধ্যে।

বিশেষজ্ঞদের মতে, খারাপ ভঙ্গিমায় দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে বা কাত হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা মেরুদণ্ডের উপর মারাত্মক চাপ ফেলে। ফলে মেরুদণ্ডের ডিস্কে টান পড়ে, পেশিতে রক্ত চলাচল ব্যহত হয় এবং ধীরে ধীরে দেখা দেয় স্লিপ ডিস্ক বা ডিস্ক হার্নিয়েশনের মতো সমস্যা।

‘ঘণ্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে সিরিজ দেখা এক কথায় মেরুদণ্ডের জন্য অত্যন্ত ক্ষতিকর,’বলছেন চিকিৎসকরা

ওয়ার্ল্ড অর্থোপেডিক কনসার্ন (WOC) ইন্টারন্যাশনালের সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ড. অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের মতে, 'বিছানায় বসে বা আধশোয়া হয়ে নেটফ্লিক্স বা টিভি দেখা মানেই পিঠের সমস্যা ডেকে আনা। বিছানা ঘুমানোর জন্য তৈরি। খুব কম বিছানাই সোফার মতো শক্ত হয়। আর বিছানায় বসে স্ক্রিন দেখা কখনওই আরামদায়ক বা শরীর-বান্ধব নয়। বারবার শোয়া ও বসার মধ্যে দেহের অবস্থান বদলালে পেশিতে অস্বাভাবিক চাপ পড়ে, যার ফল হতে পারে পেশির ক্ষতি এমনকি ডিস্কে সমস্যাও।'

চিকিৎসকদের আরও আশঙ্কা, এই সমস্যা শুধু খারাপ বসার বা শোয়ার ধরনের ফল নয় বরং এর পিছনে রয়েছে আরও বড় সামাজিক বিপদ। দিনে পর দিন তরুণরা এক জায়গায় বসে বা শুয়ে পর্দার দিকে তাকিয়ে থাকছেন, কাজের সূত্রে একভাবে বসে থাকছেন, শরীর নড়াচড়া করছে না বহুক্ষণ। তার ফলেই শরীরে জমছে স্টিফনেস, পেশির টান এবং হচ্ছে হাড়ের ক্ষয়।

কী করলে বাঁচবেন এই বিপদ থেকে?

চিকিৎসকদের পরামর্শ, স্ক্রিন দেখার সময় সোজা হয়ে বসুন, পিঠে সঠিক সাপোর্ট দিন।

আধ ঘণ্টা অন্তর অন্তর অন্তত উঠে খানিক হাঁটাচলা করুন, স্ট্রেচিং করুন।

বিছানায় শুয়ে কখনওই দীর্ঘক্ষণ স্ক্রিন না দেখা ঠিক নয়।

দীর্ঘক্ষণ স্ক্রিন টাইম এড়িয়ে চলুন বা সময় বেঁধে নিন।


```