Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইউরিন আই ওয়াশ' টোটকাতেই নাকি চোখ থাকবে সুস্থ! ভাইরাল এই দাবি নিয়ে কী জানালেন চিকিৎসকরা

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। সেখানে দাবি করা হয়েছে, "ফ্রেশ মর্নিং ইউরিন" দিয়ে চোখ ধোয়া এক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। 

'ইউরিন আই ওয়াশ' টোটকাতেই নাকি চোখ থাকবে সুস্থ! ভাইরাল এই দাবি নিয়ে কী জানালেন চিকিৎসকরা

গ্রাফিক্স - দ্য ওয়াল

শেষ আপডেট: 28 June 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। সেখানে দাবি করা হয়েছে, "ফ্রেশ মর্নিং ইউরিন" দিয়ে চোখ ধোয়া এক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। এতে চোখের লালভাব, শুষ্কতা ও জ্বালা কমে, এমনকি দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তিও নাকি ভাল থাকে।

ভিডিও পোস্ট করে নুপুর পিটি এই পদ্ধতির নামও দিয়েছেন, 'ইউরিন আই ওয়াশ' (Urine Eye Wash- Nature’s Own Medicine)'। নুপুর নিজেকে 'মেডিসিন ফ্রি লাইফ কোচ' (Medicine Free Life Coach) হিসেবেও তকমা দিয়েছেন। তাঁর মতে, প্রস্রাব প্রাকৃতিক ও নিরাময়কারী উপাদান, বিশেষ করে সকালের প্রস্রাব চোখ ধোওয়ার জন্য নাকি সবচেয়ে উপযোগী।

ভিডিওটির আরও বক্তব্য, সকালের প্রস্রাবে দেহের নিজস্ব তৈরি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান থাকে। এটি চোখ ধোয়ার জন্য নিরাপদ এবং আয়ুর্বেদিক বিকল্প চিকিৎসার অংশ। ভিডিওটি 'Triphala eye wash' নিয়ে আলোচনার সঙ্গে প্রস্রাব দিয়ে চোখ ধোয়ার ‘উন্নত সংস্করণ’ হিসেবে একে তুলে ধরে।

বিশেষজ্ঞরা এ নিয়ে কী বলছেন?

বিশেষজ্ঞদের মতে, প্রস্রাবে থাকে শরীরের বর্জ্য পদার্থ। যাতে রয়েছে ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, সল্ট ও অন্যান্য বিষাক্ত উপাদান। শরীর এটি নিজস্ব পদ্ধতিতে বের করে দেয় কারণ এগুলোর প্রয়োজন শরীরে নেই। চিকিৎসা বিজ্ঞানে কোথাও উল্লেখ নেই যে এটি চোখে ব্যবহারযোগ্য।

গুরগাঁওয়ের অরুণোদয় ডিজারেট আই হসপিটালের চক্ষুবিশেষজ্ঞ ডা. আদিত্য শেঠি বলেন, ‘চোখে প্রস্রাব লাগানো সম্পূর্ণ ভুল ও বিপজ্জনক। এটি কোনও সমস্যার চিকিৎসা নয়, বরং চোখে সংক্রমণ, কর্নিয়ার ক্ষতি বা স্থায়ী অন্ধত্ব ডেকে আনতে পারে। প্রস্রাব শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর জীবাণুমুক্ত থাকে না, বরং ব্যাকটেরিয়া বহন করতে পারে।’

চিকিৎসা গবেষণায় কোথাও এই পদ্ধতির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

কী হতে পারে এর বিপদ?

•    কনজাংকটিভাইটিস (চোখ লাল হওয়া)
•    ব্লেফারাইটিস (চোখের পাতায় প্রদাহ)
•    কর্নিয়ার ঘা বা ক্ষতি
•    স্থায়ী সংক্রমণ ও দৃষ্টিশক্তির ক্ষতি

ডায়াবেটিস আক্রান্তদের প্রস্রাবে অতিরিক্ত গ্লুকোজ থাকে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি করে। চোখে এই ধরনের প্রস্রাব লাগালে ঝুঁকি আরও বেশি।

তাহলে আয়ুর্বেদ কী বলে?
আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ অন্নসূইয়া গোহিল স্পষ্ট জানান, ‘আমি আয়ুর্বেদ শাস্ত্রে চোখে প্রস্রাব ব্যবহারের উল্লেখ পাইনি। আধুনিক বা প্রাচীন, কোনও চিকিৎসা পদ্ধতিই এমন কিছু সমর্থন করে না।’

চোখে লালভাব বা শুষ্কতা হলে কী করবেন?

•    আর্টিফিশিয়াল টিয়ারস ব্যবহার করুন
•    হালকা গরম জল দিয়ে কমপ্রেস করুন
•    স্ক্রিন থেকে বিরতি নিন
•    জল খান যথেষ্ট পরিমাণে

যথাযথ সাবধানতা নেওয়ার পরও সমস্যা দীর্ঘস্থায়ী হলে ফেলে না রেখে অবিলম্বে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন।


```