Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

সকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?

ডায়েট কনসালট্যান্ট রূপালি দত্তর (Consultant Nutritionist Rupali Datta) মতে, সকালে গরম গরম হালকা কিছুই খাওয়া উচিত, যা হবে সহজপাচ্য, যাতে দিনের শুরু থেকেই হজম প্রক্রিয়া সঠিকভাবে শুরু হয়। 

সকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 July 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলাটা কাটে ব্যস্ততার মধ্য দিয়েই। সময় বাঁচাতে তাই অনেকেই ব্রেকফাস্টে স্মুদি খান। ফল, দই, ওটস, বাদাম, সব মিশিয়ে (Nutrient-rich ingredients) তৈরি হয় রংবেরঙের এক পানীয় (Smoothies in breakfast)। কিন্তু স্মুদি কি সত্যিই খালি পেটে খাওয়ার জন্য উপযুক্ত? পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস হীতে বিপরীত হতে পারে।

ডায়েট কনসালট্যান্ট রূপালি দত্তর (Consultant Nutritionist Rupali Datta) মতে, সকালে গরম গরম হালকা কিছুই খাওয়া উচিত, যা হবে সহজপাচ্য, যাতে দিনের শুরু থেকেই হজম প্রক্রিয়া সঠিকভাবে শুরু হয়। কিন্তু স্মুদি সাধারণত ঠান্ডা অবস্থায় খাওয়া হয়, এতে একসঙ্গে অনেক উপকরণ থাকে ফলে হজমের পক্ষে সবসময় উপযুক্ত নাও হতে পারে।

কেন ব্রেকফাস্টে স্মুদি খাওয়া এড়িয়ে চলাই ভাল

টক ফল হতে পারে অ্যাসিডিটির কারণ
কলা, বেরি বা আপেলের মতো ফল প্রাকৃতিকভাবেই অম্লধর্মী। খালি পেটে খেলে অনেকের পেটে জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে।

দই বা দুধ হজমে সমস্যা করতে পারে
আয়ুর্বেদের মতে, সকালে উঠে ঠান্ডা দুধ বা দই খাওয়া উচিত নয়। ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সিমরন সাইনি জানান, 'সকালের প্রথম খাবার হিসেবে দই ভারী খাবার, বদহজম কিংবা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।'

ওটস বা সিরিয়াল রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়
ওটস স্বাস্থ্যকর হলেও যদি তা মিষ্টি ফল, মধু বা সিরিয়ালের সঙ্গে মেশানো হয়, তাহলে হঠাৎ করেই রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এরফলে খাওয়ার কিছুক্ষণ পরেই ক্লান্তি ও খিদে ফিরে আসতে পারে।

ঠান্ডা খাবার হজমশক্তি কমায়
আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাভসারের কথায়, 'সকালের ঠান্ডা খাবার হজমশক্তিকে দুর্বল করে, ফলে শরীরে পুষ্টি প্রবেশ করতে বাধা সৃষ্টি হয়।'

সকালে স্মুদির বিকল্প কী?

  • লেবু, জিরে বা আদা মিশিয়ে হালকা গরম জল খেলে হজম শক্তি বাড়ে, শরীরও ডিটক্স হয়।
  • সকালে ৫-৬টা ভেজানো বাদাম, আখরোট বা এক চামচ চিয়া সিড খেলে প্রোটিন ও ফ্যাটের কারণে এনার্জি দীর্ঘক্ষণ থাকে।
  • উপমা, পোহা, চিলা, ইডলি, ডালিয়া, এই ধরনের খাবার হজমে সহজ, পুষ্টিকর এবং রক্তে সুগারের ভারসাম্য বজায় রাখে।
  • যদি স্মুদি খেতেই চান, তাহলে সকাল ১০.৩০–১১টার মধ্যে খান, এই সময় থেকে শরীর সক্রিয় হতে শুরু করে।  

স্মুদি অস্বাস্থ্যকর নয় কিন্তু তা খালি পেটে খাওয়া যে সবার জন্য ভালো, তাও বলা যাচ্ছে না। তাই দিনের শুরুটা একটু গরম, সহজ, হালকা খাবার দিয়ে করাই ভাল।।


```