Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পছন্দের খাবার খেয়েই কমবে ওজন, শুধু খুঁজতে হবে কিছু বিকল্প, ৫টি সহজ টিপস দিলেন ফিটনেস কোচ

নিজের ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিও পোস্ট করে রাজ পাঁচটি খাবারের সহজ বিক্লপ বাতলে দিয়েছেন, যা মেদ ঝরাতে সাহায্য করবে। তার মতে, এভাবে খাওয়ার ধরন বদলালে শরীরে ক্যালোরি ঘাটতি (Calorie Deficit) তৈরি হয় যা ওজন কমানোর (Weight Loss) অন্যতম প্রধান চাবিকাঠি।

পছন্দের খাবার খেয়েই কমবে ওজন, শুধু খুঁজতে হবে কিছু বিকল্প, ৫টি সহজ টিপস দিলেন ফিটনেস কোচ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 July 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানোর জন্য সবসময় যে সেদ্ধ, মশলা ছাড়া খাবার খেতে হবে, এই ধারণা ভুল। নিজের মনমতো খাবার খেয়েও ওজন ঝরাতে পারেন আপনি। শুধু খাদ্যাভাসে কিছু বদল (Food swaps to help you lose weight) আনতে হবে। কীভাবে, জানালেন অনলাইন ফিটনেস কোচ রাজ গনপথ।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে (Instagram) একটি ভিডিও পোস্ট করে রাজ পাঁচটি খাবারের সহজ বিক্লপ বাতলে দিয়েছেন, যা মেদ ঝরাতে সাহায্য করবে। তার মতে, এভাবে খাওয়ার ধরন বদলালে শরীরে ক্যালোরি ঘাটতি (Calorie Deficit) তৈরি হয় যা ওজন কমানোর (Weight Loss) অন্যতম প্রধান চাবিকাঠি।

কী কী বিকল্প খুঁজে দিলেন রাজ? দেখে নিন এই ৫টি সহজ পরিবর্তন

রুটি 
রাজ বলছেন, 'নানে রুটির তুলনায় তিন-চার গুণ বেশি ক্যালোরি থাকে। নান একটু বেশি সুস্বাদু বটে কিন্তু তা কি স্বাস্থ্যের জন্য একেবারেই উপকারী নয়।' তাই মাখন দেওয়া নান নয়, পাতলা রুটি খাওয়াই ভাল। এতে খিদেও মেটে, ওজনও থাকে নিয়ন্ত্রণে।

স্যালাড
রাজের মতে, 'স্যালাড বেশি পুষ্টিকর। অনেকক্ষণ পেট ভরা রাখে। ঘন ঘন খিদে পাবে না। শুধু পিজ্জা থাকলেই যথেষ্ট, বাড়তি কিছু না রাখাই ভাল।'

দই-আচার
দই-ভাত খেলে অনেক বেশি কার্বোহাইড্রেট চলে আসে শরীরে। তাই দইয়ের সঙ্গে ভাটের বদলে আচার খাওয়ার পরামর্শ দিচ্ছেন এই অনলাইন ফিটনেস কোচ। কেউ চাইলে শুধু দইও খেতে পারে, এতে ক্যালোরিও কম, প্রোটিনও বেশি মাত্রায় পাওয়া যায়।

ডায়েট কোক
রেগুলার কোল্ড ড্রিঙ্কস বা কোকের বদলে ডায়েট কোক খাওয়া যেতে পারে। রাজ নিজের পোস্টে জানিয়েছেন, 'স্বাদ এক, অনুভূতিও এক, কিন্তু ক্যালোরি শূন্য। ডায়েট কোক একেবারেই বিপজ্জনক নয়। ওয়েট লস জার্নিতে ডায়েট কোক রাখাই যায়।'

ডার্ক চকোলেট
মিষ্টির বদলে বেছে নিন ডার্ক চকোলেট। '৭০ শতাংশ বা তার বেশি কোকো থাকলে চকোলেটের স্বাদ গভীর হয়, মুখে দীর্ঘক্ষণ থাকে, ফলে এক টুকরোতেই মন ভরে যায়। বেশি খাওয়ার দরকার পড়ে না।', এমনটাই জানিয়েছেন ফিটনেস কোচ।

সবশেষে তিনি এও বলেছেন, 'যদি আপনি খেতে ভালোবাসেন, অথচ ওজনও কমাতে চান, তাহলে এই পাঁচটা বদলই আপনাকে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু খাবারের ধরন বদলালেই হবে না, পরিমাপ করে, নির্দিষ্ট ডায়েট সবসময় জরুরি।'


```