সাজ যেন সম্পূর্ণ হয়, তার জন্য চাই উজ্জ্বল, সতেজ ত্বক। শেষ মুহূর্তে ফেসিয়াল করালে উল্টো ফল হতে পারে। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর কিছু যত্নই ভরসা (Valentines Day skincare)।

শেষ আপডেট: 13 February 2026 17:59
দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শহরের রাস্তাঘাট, ক্যাফে, ফুল ও উপহারের দোকান- সবই সেজে উঠেছে প্রেমের আবহে (Valentines Day skincare)। আপনি কি প্রস্তুত? পোশাক ঠিক করেছেন, গয়না বেছে রেখেছেন- তবু সাজ যেন সম্পূর্ণ হয়, তার জন্য চাই উজ্জ্বল, সতেজ ত্বক। শেষ মুহূর্তে ফেসিয়াল করালে উল্টো ফল হতে পারে। তাই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর কিছু যত্নই ভরসা (Valentines Day skincare)।
চোখের বিশেষ যত্ন
চাপ, ঘুমের অভাব বা ক্লান্তির ছাপ প্রথমে পড়ে চোখে। ফলে ফোলা ভাব, কালচে দাগ দেখা দিতে পারে। এই সমস্যা কমাতে প্রতিদিন রাতে ব্যবহার করুন আন্ডার-আই জেল বা ক্রিম (glowing skin tips)। বিশেষ করে যেগুলোয় ক্যাফেইন, পেপটাইডের মতো উপাদান রয়েছে।
ডায়েটে অ্যান্টিঅক্সিডেন্ট রাখুন
ত্বকের জেল্লা অনেকটাই নির্ভর করে আপনি কী খাচ্ছেন তার উপর। তাই ডায়েটে রাখুন- বাদাম ও বিভিন্ন বীজ, টাটকা সবুজ সবজি, ফল। এগুলিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে এবং অ্যান্টি-এজিংয়ের লক্ষণও কমায় (last minute skincare)।
এক্সফোলিয়েশন
ত্বকের উপরিভাগে জমে থাকা মৃত কোষই ত্বককে নিস্তেজ করে তোলে। তাই প্রয়োজন হালকা এক্সফোলিয়েশন। দানাদার স্ক্রাব ব্যবহার না করাই ভালো—এতে ব্রেকআউটের ঝুঁকি বাড়ে। ব্যবহার করতে পারেন AHA-ভিত্তিক কেমিক্যাল এক্সফোলিয়েন্ট, অথবা ঘরোয়া উপায় হিসেবে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দই বা দুধ।
ঠোঁটের সঠিক যত্ন
লিপস্টিক দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে চাইলে আগে লিপ স্ক্রাব ব্যবহার করুন। এতে মৃত কোষ সরে গিয়ে ঠোঁট হয়ে ওঠে নরম ও মসৃণ, যার ফলে লিপস্টিকও আরও সুন্দর দেখায়।
আইস থেরাপি
আইস থেরাপি ত্বককে সঙ্গে সঙ্গে ফ্রেশ লুক দেয়। বরফ ঘষলে রক্ত সঞ্চালন বেড়ে মুখে ফুটে ওঠে প্রাকৃতিক উজ্জ্বলতা।