Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

চুমুতে কতটা সুখ? ঠোঁটের স্পর্শে সংক্রমণের হাতছানি নেই তো? কী জানালেন বিশেষজ্ঞরা?

কিস ডে-তে চুম্বনের আগে একটু জেনে রাখুন ঝুঁকির দিকটাও। হারপিস, কিসিং ডিজিজ, সর্দি-ফ্লু থেকে ওরাল সংক্রমণ—লালার মাধ্যমে ছড়াতে পারে নানা রোগ। কী বলছেন চিকিৎসক, জানুন সেফ কিস টিপস

চুমুতে কতটা সুখ? ঠোঁটের স্পর্শে সংক্রমণের হাতছানি নেই তো? কী জানালেন বিশেষজ্ঞরা?

আজ কিস ডে

জিনিয়া সরকার

শেষ আপডেট: 13 February 2026 20:03

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বাস রাখি চুমুতে, বিশ্বাস আশ্লেষে/বিশ্বাস রাখি ঠোঁটে ঠোঁট রেখে …. আজ কবীর সুমনের এই লাইনকে সাক্ষী রেখেই আবার ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার আলিঙ্গন হবে। কারণ আজ কিস ডে। ভালোবাসা প্রকাশের সবচেয়ে মিষ্টি ভাষা হয়তো একটি চুমুই। তবে আবেগ, রোম্যান্স আর কাছাকাছি আসার মুহূর্তে সব ভুলে গেলে চলবে না। এই মুহূর্তে আমরা কি একবারও ভাবি, ঠোঁটের এই স্পর্শ শরীর-মনে সুখানুভূতি জাগিয়ে তুললেও, বিপদের হাতছানিও কিছু আছে কি না?  
বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্ক দৃঢ় করতে চুম্বন করুন। কিন্তু এই গভীরতা, আলিঙ্গণ থেকে ভালোবাসা গাঢ় হলেও একে-অপরের শরীরে ঢুকে পরতে পারে রোগ জীবাণুও। - এসব আজ শুনতে ভালো না লাগলেও মানতে তো হবেই। কারণ এক মুহূর্তের সুখ, অসুখের কারণ হয়েও দাঁড়াতে পারে। আর ঠোঁট ও মুখের ত্বক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এ ব্যাপারটা এড়িয়ে গেলে ভুল করবেন।

কী হতে পারে?

গবেষণায় দেখা গেছে, চুম্বনের সময় লালা বিনিময়ের মাধ্যমে শতাধিক ধরনের ব্যাকটিরিয়া ও ভাইরাস এক জনের শরীর থেকে অন্য জনের শরীরে যায়।

চুম্বন থেকে যে ঝুঁকিগুলো হতে পারে—

  • ভাইরাল সংক্রমণ: হারপিস সিমপ্লেক্স (ঠোঁটে ঘা) খুব সহজেই হয়। সাধারণত মুখের লালা থেকে এই ভাইরাস ছড়ায়। অনেক সময় ঘা দেখা না গেলেও সংক্রমণ হতে পারে। কোল্ড সোর বা হারপিস হলে ঠোঁটে ছোট ফোসকার মতো দেখা যায়, জ্বালা বা ব্যথা হতে পারে।
  • ‘কিসিং ডিজিজ’ বা মোনোনিউক্লিওসিস: এপস্টিন-বার ভাইরাস লালার মাধ্যমে ছড়ায় এবং খুবই সংক্রামক।
  • মুখগহ্বরের সমস্যা: ক্যাভিটি বা মাড়ির রোগের জীবাণু একজনের থেকে আরেক জনের মুখে যেতে পারে, বিশেষ করে যদি ওরাল হাইজিন ভাল না হয়।
  • শ্বাসতন্ত্রের অসুখ: সর্দি, ফ্লু এমনকি মেনিনজাইটিসও লালা বা মিউকাসের মাধ্যমে ছড়াতে পারে।
  • এছাড়া সবচেয়ে পরিচিত ঝুঁকির মধ্যে রয়েছে ত্বকে র‍্যাশ, অ্যালার্জি বা ফাংগাল ইনফেকশন। বিশেষ করে যদি কারও ইমিউনিটি কম থাকে।


লিপস্টিক বা লিপ বাম শেয়ার?

কাছের মানুষের সঙ্গে প্রসাধনী ভাগ করে নেওয়ার মধ্যেও একটা সুখ আছে। কিন্তু চিকিৎসকদের মতে, এটি ঠিক নয়। একজনের ব্যবহৃত লিপ প্রোডাক্টে থাকা জীবাণু অন্যজনের ঠোঁটে সহজেই চলে যায়।

কখন চুম্বনে বাধা?

চিকিৎসক বলছেন, কিছু পরিস্থিতিতে সতর্ক থাকতে। যেমন—

  • ঠোঁটে ফোসকা বা ঘা হলে
  • জ্বর, সর্দি, ভাইরাল ইনফেকশন থাকলে
  • মুখের আশেপাশে র‍্যাশ বা ফাঙ্গাল সমস্যা থাকলে - চুমু এড়িয়ে চলাই নিরাপদ।

তাহলে কি কিস বাদ?

একেবারেই নয়। সুস্থ সম্পর্কে এটা বাদ দেওয়া যায় নাকি! শুধু প্রয়োজন হাইজিন মেনে চলা এবং কোনও সংক্রমণ থাকলে একটু সচেতন থাকা। ডার্মাটোলজিস্টের কথায়, “ভালবাসা প্রকাশে বাধা নেই। তবে নিজের বা সঙ্গীর ঠোঁটে সমস্যা থাকলে একটু অপেক্ষা করাই ভাল।”

সেফ কিস টিপস

  • মুখ ও ঠোঁট পরিষ্কার রাখুন
  • নিজের লিপ কেয়ার প্রোডাক্ট নিজে ব্যবহার করুন
  • সংক্রমণ থাকলে ঘনিষ্ঠতা কিছুদিন এড়িয়ে চলুন


    তাই বিশেষ দিনে যদি নাও হয় লিপ কিস। হোক না ফ্রেঞ্চ, ফরহেড কিংবা চিক কিস। বাকিটা তোলা থাক ভালবাসার বিশেষ দিনটির জন্য।  
     


```