Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জোর করে চুম্বনের চেষ্টা, প্রাক্তন প্রেমিকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন তরুণী!

কানপুরে জোর করে চুম্বনের চেষ্টা করায় প্রাক্তন প্রেমিকের জিভ কামড়ে ছিঁড়ে ফেললেন এক তরুণী। যৌন হেনস্থার অভিযোগে মামলা রুজু, গুরুতর আহত অবস্থায় যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জোর করে চুম্বনের চেষ্টা, প্রাক্তন প্রেমিকের জিভ কামড়ে ছিঁড়ে নিলেন তরুণী!

অভিযুক্ত যুবক

গার্গী দাস

শেষ আপডেট: 18 November 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: কানপুরে ভয়ঙ্কর যৌন হেনস্থা, শেষমেশ নিজের আত্মরক্ষায় চরম পদক্ষেপ করলেন এক তরুণী। জোর করে চুম্বন করতে গিয়ে তাঁর জিভের একাংশ হারালেন অভিযুক্ত যুবক। পুলিশের ভাষায়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে যুবক তীব্র হতাশায় চলে যান। তারপরই হামলার পরিকল্পনা করেন, হামলা অর্থাৎ জোর করে চুম্বন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের দরিয়াপুর গ্রামে। অভিযুক্ত চাম্পি, বয়স ৩৫, বিবাহিত। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল তরুণীর।সম্পর্ক মানতে চাননি মেয়েটির পরিবার। অন্যত্র বিয়ে ঠিক করে দেন। বিয়ের তোড়জোড় শুরু হতেই চাম্পির সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন তরুণী। এই দূরত্বই সহ্য করতে পারছিল না তিনি। প্রায়ই চেষ্টা করতেন দেখা করার।

পুলিশ সূত্রের খবর, সোমবার দুপুরে উনুনের জন্য পুকুরে মাটি তুলতে গিয়েছিলেন তরুণী। একা দেখে পিছন পিছন পুকুর পর্যন্ত চলে আসেন চাম্পি। সেখানেই মেয়েটিকে আক্রমণ করেন। জোর করে ধরে টানাটানি, হেনস্থা, শেষে জোর করে চুম্বনের চেষ্টা করেন, সব সহ্য করে শেষে পাল্টা প্রতিরোধ করেন। চুম্বনের চেষ্টা করতে গেলে তিনি কামড়ে ধরেন চাম্পির জিভ। এতটাই জোরে কামড়েছিলেন যে জিভের একাংশ ছিঁড়ে যায়।

রক্তাক্ত অবস্থায় কান্নাকাটি শুরু করেন যুবক। আর্তনাদ শুনে ছুটে আসেন গ্রামের লোকজন। খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। তাঁরা এসে প্রথমে চাম্পিকে তুলে নিয়ে যান স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে (CHC)। তবে সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরই জানিয়ে দেন, অবস্থা গুরুতর। তাঁকে তৎক্ষণাৎ কানপুরের হ্যালট হাসপাতালে রেফার করা হয়।

কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দিনেশ ত্রিপাঠী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আইনানুগ পদক্ষেপ করা হবে।

সম্পর্কে টানাপড়েনের ফলে এমন ভয়ঙ্কর ঘটনার নিদর্শন রয়েছে একাধিক। পুলিশের দাবি, তাদের কাছেও রোজই কম-বেশি এমন কেস আসে কিন্তু এটা দেখে হতবাক হতে হয়েছে। আত্মরক্ষার জন্য এমন পদক্ষেপ আগে কেউ করেছেন বলে হয় না। তরুণী বা তাঁর পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 


```