Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

স্ত্রীর সঙ্গে কথা বলার 'অপরাধ'! রাগে লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুন তরুণীর

ঘটনার রাতে হরিশ স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। তখনই যশমিত ঘরে ঢুকে পড়েন এবং তাদের মধ্যে প্রবল বচসা শুরু হয়। রাগের মাথায় তরুণী রান্নাঘরের ছুরি দিয়ে হরিশের বুকে আঘাত করেন (Woman Killed Live in Partner)।

স্ত্রীর সঙ্গে কথা বলার 'অপরাধ'! রাগে লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুন তরুণীর

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 August 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে কথা বলার অপরাধে লিভ ইন পার্টনারকে খুনের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে (Woman Killed Live in Partner)। গুরুগ্রামের ডিএলএফ ফেজ ৩ এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকারই একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন দু'জনে।

পুলিশ সূত্রে খবর, হরিশ শর্মা (৪০) ও যশমিত কৌর (২৭) গত কয়েকমাস ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন। হরিশ আগে থেকেই বিবাহিত ছিলেন এবং তাঁর দুই কন্যা সন্তান আছে। তাঁর স্ত্রী ও মেয়েরা গ্রামের বাড়িতে থাকেন। জানা গিয়েছে, হরিশের স্ত্রী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, সেই কারণেই তিনি মাঝেমধ্যে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতেন। আর এই নিয়েই যশমিতের রাগের পারদ চড়ছিল।

ঘটনার রাতে হরিশ স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। তখনই যশমিত ঘরে ঢুকে পড়েন এবং তাদের মধ্যে প্রবল বচসা শুরু হয়। রাগের মাথায় তরুণী রান্নাঘরের ছুরি দিয়ে হরিশের বুকে আঘাত করেন (Woman Killed Live in Partner)। আশঙ্কাজনক অবস্থায় হরিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খুনের সময় হরিশের বন্ধু বিজয়ও বাড়িতে ছিলেন। তাঁকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। মৃতের ভাইপোর অভিযোগ, যশমিত ও বিজয় ষড়যন্ত্র করেই তাঁর কাকাকে খুন করেছে।

দিল্লির আশোক নগরের বাসিন্দা যশমিতকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত ধারাল অস্ত্র এবং রক্তমাখা টি-শার্ট উদ্ধার করেছে পুলিশ। 


```