স্কিনকেয়ারের দুনিয়ায় এখন সানস্ক্রিন যেন ‘ওয়ান্ডার ড্রাগ’। সেলিব্রিটি থেকে বিউটি ইনফ্লুয়েন্সার - সকলেই সানস্ক্রিনের গুণমুক্ত ভক্ত বলা যায়।

শেষ আপডেট: 26 January 2026 18:34
দ্য ওয়াল ব্যুরো: স্কিনকেয়ারের (skincare) দুনিয়ায় এখন সানস্ক্রিন (sunscreen) যেন ‘ওয়ান্ডার ড্রাগ’। সেলিব্রিটি (celebrity) থেকে বিউটি ইনফ্লুয়েন্সার (beauty influencers) - সকলেই সানস্ক্রিনের গুণমুক্ত ভক্ত বলা যায়।
সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি (UV ray) থেকে ত্বককে রক্ষা করা, পিগমেন্টেশন (pigmentation) কমানো, বলিরেখার (wrinkles) আগমন ধীর করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু একটা ভুল ধারণা বহু মানুষের মধ্যেই রয়েছে - সানস্ক্রিন লাগালেই নাকি ট্যান হবে না (Why sunscreen doesn’t prevent tanning on Indian skin)। কিন্তু কী বলছেন ডাক্তার?
গোয়ার স্কিনকেয়ার ও ফিটনেস বিশেষজ্ঞ শ্রেয়া সাংখে সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি স্পষ্ট করে বুঝিয়েছেন - পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করলেও, বিশেষ করে যাঁদের ত্বকের রং স্বাভাবিকভাবেই মাঝারি থেকে চাপার দিকে এবং যাঁরা নিয়মিত বাইরে সময় কাটান, তাঁদের ক্ষেত্রে ট্যান এড়ানো প্রায় অসম্ভব।
সানস্ক্রিন আর ট্যানিং: সম্পর্কটা জানা দরকার
ডা. শ্রেয়া সাংখের কথায়, “আপনি যদি পাহাড়ে যান, সাঁতার কাটেন, ঘণ্টার পর ঘণ্টা বাইরে থাকেন বা সূর্যাস্ত দেখতে যান, তাহলে ট্যানিং এই যাত্রারই অংশ। তার মানে এমন নয় যে, বারবার সানস্ক্রিন লাগানোর দরকার নেই বা ট্যান মানেই ‘স্কিন ড্যামেজ’। সানস্ক্রিন দরকার ত্বককে রক্ষা করার জন্য, মেলানিনকে তার স্বাভাবিক কাজ করা থেকে আটকানোর জন্য নয়। দীর্ঘক্ষণ রোদে থাকলে ট্যান হওয়া অনিবার্য - বিশেষ করে মাঝারি থেকে গাঢ় বাদামি ত্বকের ক্ষেত্রে।”
তিনি আরও সতর্ক করে বলেন, শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহার করে ট্যান এড়ানো যাবে, এই দাবি করা ইনফ্লুয়েন্সারদের কথা অন্ধভাবে বিশ্বাস না করাই ভাল। ডাক্তারের বক্তব্য, “প্রথমে দেখুন তাঁদের ত্বকের রং আদৌ বাদামি কি না, নাকি স্বাভাবিকভাবেই ফর্সা। আর যদি বাদামি ত্বক হয়, তাহলে বুঝতে হবে, তাঁরা সম্ভবত একটি সানস্ক্রিন বিক্রি করছেন, পুরো সত্যটা নয়।”
ডা. শ্রেয়া সাংখের ব্যাখ্যা অনুযায়ী, “ফর্সা ভারতীয় ত্বকের ক্ষেত্রে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে ট্যান খুব কম বা চোখে পড়ার মতো নাও হতে পারে। কিন্তু সেই অভিজ্ঞতা মাঝারি বা আরও গাঢ় বাদামি ত্বকের সঙ্গে তুলনা করা যায় না।”
সানস্ক্রিন যা করে
সানস্ক্রিন যা পারে না
সবশেষে স্কিনকেয়ার বিশেষজ্ঞের পরামর্শ, রোদে বেরোলে নির্দিষ্ট সময় অন্তর সানস্ক্রিন বারবার লাগান, সম্ভব হলে ত্বকের বেশিরভাগ অংশ ঢেকে বেরোন এবং ত্বককে হাইড্রেটেড রাখুন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তিনি বলেন, “বাস্তবসম্মত নয় এমন ‘নো ট্যান’ স্ট্যান্ডার্ডের পেছনে ছোটা বন্ধ করুন।”