Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

শীতের মিঠেকড়া রোদে কি সানস্ক্রিনের আদৌ দরকার পড়ে! কী জানালেন ত্বক বিশেষজ্ঞ?

কাঠফাটা পরিস্থিতি, মেঘলা দিন বা শীতের মিঠে রোদ - ত্বকের উপর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব কিন্তু পড়ে।

শীতের মিঠেকড়া রোদে কি সানস্ক্রিনের আদৌ দরকার পড়ে! কী জানালেন ত্বক বিশেষজ্ঞ?

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 October 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: ত্বকের যত্ন বলতে এখনও অনেকে বোঝেন শুধু ফেসওয়াশ ময়েশ্চারাইজার। এদিকে শীত আসছে, যাঁরা আরও একটু বেশি খেয়াল রাখেন, তাঁরা ব্যবহার করতে শুরু করবেন সিরাম বা আরও দামি স্কিনকেয়ার প্রোডাক্ট। কিন্তু তারপরও ত্বককে আসলে সুরক্ষা দেয় যে উপাদানটি, সেটিকে অনেকেই অবহেলা করেন - তা হল সানস্ক্রিন।

কাঠফাটা পরিস্থিতি, মেঘলা দিন বা শীতের মিঠে রোদ - ত্বকের উপর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব কিন্তু পড়ে।

চর্মরোগ বিশেষজ্ঞ (ডার্মাটোলজিস্ট) ও ওয়েলনেস ফিজিশিয়ান কিরণ শেঠি জানিয়েছেন, সানস্ক্রিন কোনও বিলাসিতার উপকরণ নয়, বরং এটিকে আজীবনের একটি বিনিয়োগ বলে মনে করা যেতে পারে। তিনি নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “সানস্ক্রিন প্রতিদিনের অপরিহার্য সঙ্গী। শুধু গরমের দিনেই নয়, মেঘলা বা বৃষ্টির দিনেও এটি ব্যবহার করা উচিত।”

কেন সানস্ক্রিন 'আজীবনের বিনিয়োগ' বলছেন স্কিন বিশেষজ্ঞ?

ডাঃ শেঠির মতে, টিনএজ বা তরুণ বয়সে রোদে যে পরিমাণ ক্ষতি হয়, তার প্রভাব দেখা দেয় অনেক বছর পর। এতে ত্বকে বার্ধক্যের ছাপ দ্রুত আসে, বলিরেখা পড়ে, সানস্পট তৈরি হয় এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

তিনি জানান, “কিছু কেমিক্যাল সানস্ক্রিন শরীরে স্কিনের মাধ্যমে শোষিত হলেও আধুনিক ইউরোপীয় ও কোরিয়ান ফর্মুলাগুলি নিরাপদ এবং কার্যকর।”

কীভাবে বেছে নেবেন ও ব্যবহার করবেন সঠিক সানস্ক্রিন?

ডাঃ শেঠি জানিয়েছেন, “বেশিরভাগ জনপ্রিয় কোরিয়ান সানস্ক্রিন কেমিক্যাল বেসড হলেও সব কেমিক্যাল ফিল্টার ক্ষতিকর নয়।”
তিনি আরও বলেন, “SPF ৩০ প্রায় ৯৭% UVB রশ্মি থেকে রক্ষা করে, আর SPF ৫০ রক্ষা করে ৯৮%। তাই উচ্চ SPF মানেই লাগাতার সুরক্ষা, এমনটা নয়।”

তবে তিনি সতর্ক করে দেন, SPF শুধু UVB রশ্মি থেকে সুরক্ষার মান নির্ধারণ করে। UVA রশ্মি থেকে রক্ষা পেতে হলে সানস্ক্রিনে PA রেটিং থাকা আবশ্যক।

কোন কথা বিশেষভাবে মাথায় রাখতে হবে?

ডাঃ শেঠির পরামর্শ, “যখনই UV ইনডেক্স ৩ বা তার বেশি থাকে, তখন অবশ্যই সানস্ক্রিন লাগান, এমনকী মেঘলা বা বৃষ্টির দিনেও। মুখের জন্য অন্তত দুটি আঙুলের সমান পরিমাণ সানস্ক্রিন জরুরি করুন, শুধু এক-দু’ফোঁটা নয়।”


```